Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ার পথে তারেক রহমান

    প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ার পথে তারেক রহমান

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকApril 20, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ার পথে রওনা হয়েছেন। আজ  ভোর ৬টা ১০ মিনিটে তাঁর গাড়িবহর গুলশানের বাসভবন ছেড়ে যায়। প্রধানমন্ত্রী নিজের বাসে করে সফরসঙ্গীদের নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বগুড়ার পথে রয়েছেন। সড়কপথে যাচ্ছেন তিনি। সঙ্গে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন। ভোর ৬টা ১০ মিনিটে গুলশান এভিনিউ’র বাসা থেকে প্রধানমন্ত্রী বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

    অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বগুড়ায় প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন। ফ্যামিলি কার্ড বিতরণ, হামের টিকাদান ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। যাবেন নিজের পৈত্রিক বাড়িতেও। বিকেলে রয়েছে বিএনপি আয়োজিত জনসভা। এসব কর্মসূচি শেষ করে রাতে আবারও সড়কপথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বগুড়া সফর।

    এ সফরের মধ্য দিয়ে অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে এগিয়ে যাবে সরকার। এছাড়া নানা কর্মসূচির পাশাপাশি দীর্ঘ ১৯ বছর পর তাঁর পৈতৃক বাড়ি গাবতলীর বাগবাড়ীতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাই তাঁর এ সফর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি অনেকটা আবেগেরও।

    সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বেলা ১১ টার দিকে তিনি জেলা জজকোর্টে অনলাইনে বেইলবন্ড কার্যক্রম ও বার সমিতির নবনির্বাচিত ভবনের উদ্বোধন করবেন। পরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। ছাড়া তিনি গাবতলীর বাগবাড়ীতে নিজ পৈতৃক ভিটায় গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, শহীদ জিয়া গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খালকাটা কর্মসূচির উদ্বোধন করবেন।

    দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এরপর তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। ফেরার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে স্বল্পকালীন যাত্রাবিরতি করবেন। রাত ১১ টায় তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.