Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, October 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»কেরাণীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আইডি কার্ড ভেরিফিকেশনের নামে অনিয়ম, ভোগান্তিতে সাধারণ মানুষ

    কেরাণীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আইডি কার্ড ভেরিফিকেশনের নামে অনিয়ম, ভোগান্তিতে সাধারণ মানুষ

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকApril 5, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    oplus_2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ঢাকার কেরাণীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ভেরিফিকেশনের নামে নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ উঠেছে। পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে অতিরিক্ত কাগজপত্রের অজুহাত দেখিয়ে ঘুরানো, অযথা বিলম্ব এবং দালাল চক্রের দৌরাত্ম্যে চরম ভোগান্তিতে পড়ছেন আবেদনকারীরা।
    ভুক্তভোগীদের অভিযোগ, পাসপোর্ট আবেদনের সময় জমা দেওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের কথা বলে অনেক আবেদনকারীকে দিনের পর দিন অফিসে ঘুরতে হচ্ছে। অথচ নিয়ম অনুযায়ী এসব যাচাইয়ের কাজ অনলাইনের মাধ্যমেই সম্পন্ন হওয়ার কথা। কিন্তু সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা ও কর্মচারীর অবহেলা এবং অসহযোগিতার কারণে আবেদনকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
    কয়েকজন আবেদনকারী জানান, আইডি কার্ড ভেরিফিকেশনের কথা বলে আবেদন আটকে রাখা হয়। পরে দালালদের মাধ্যমে যোগাযোগ করলে দ্রুত কাজ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এ ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দাবি করা হয় বলেও অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষ বাধ্য হয়ে দালালদের শরণাপন্ন হচ্ছেন।
    একজন ভুক্তভোগী জানান, তিনি কয়েকদিন ধরে পাসপোর্টের আইডি ভেরিফিকেশনের জন্য অফিসে ঘুরছেন, কিন্তু প্রতিবারই নতুন নতুন অজুহাতে তাকে অপেক্ষা করতে বলা হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
    স্থানীয় সচেতন মহলের মতে, পাসপোর্ট অফিসের এ ধরনের অনিয়ম ও দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে সেবা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
    এ বিষয়ে কেরাণীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
    সাধারণ মানুষের দাবি, পাসপোর্ট সেবাকে সহজ ও দ্রুত করতে হলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    রাজশাহী স্টেশন ভাঙচুরে দুটি তদন্ত কমিটি, আরএনবির চার সদস্য সাময়িক বরখাস্ত
    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.