Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»স্বরূপকাঠিতে প্রতিপক্ষ  দুলাল আচার্য়্যের বিরুদ্ধে সংবাদ সন্মেলন 

    স্বরূপকাঠিতে প্রতিপক্ষ  দুলাল আচার্য়্যের বিরুদ্ধে সংবাদ সন্মেলন 

    Reduanul Hoqueনেছারাবাদ প্রতিনিধিApril 2, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    স্বরূপকাঠি পৌরসভার মধ্যে ০১ ওয়ার্ডে এস এ ১৪৬ দাগের  বৈধ সম্পত্তির অধিকার না দেওয়ার জন্য প্রতিবেশী দুলাল আচার্য়্যের বিরুদ্ধে স্বরূপকাঠিতে ঘরোয়া পরিবেশে  সংবাদ সন্মেলন করেন শুভ্রত আচার্য্য।দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুলাল আচার্য্যের সাথে মতবিরোধ চলে আসছিল। অথচ গত মঙ্গলবার পিরোজপুর কথার অফিস কার্যালয়ে দুলাল আচার্য্য প্রতিপক্ষ শুভ্রত আচার্য্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সন্মেলন করেন । আর সেই সংবাদ সন্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সন্মেলন করলেন স্বরূপকাঠিতে শুভ্রত আচার্য্য। ঘরোয়া পরিবেশে সংবাদ সন্মেলনে শুভ্রত আচার্য্য বলেন, জায়গা জামির দলিল এবং সম্পত্তির সঠিক তথ্য তুলে না ধরে মামলাবাজ দুলাল আচার্য্য মিথ্যা তথ্য তুলে ধরলেন জেলার সংবাদ সন্মেলনে। পাশাপাশি শুভ্রত আচার্য্যকে ভূমি খোর এবং মাস্তান হিসেবে তুলে ধরলেন জেলা শহরের একটা পত্রিকা অফিসের কার্যালয়ে বসে। বৃহস্পতিবারের পাল্টা  সাংবাদিক সন্মেলনে শুভ্রত আচার্য্য বলেন, আমাদের সম্পত্তির একটা দলিল ৬১/ ৯৫ ইংরেজি তারিখের।উক্ত দলিলের এস এ দাগ- ১৪৬,বিএস দাগ- ৮৫। দলিলের চৌহদ্দি  উত্তরে নাজমুল হক লিটন,পূর্বে সরকারি খাল,পশ্চিমে দুর্গা মন্দির, দক্ষিণে মূল মালিক আমার মা গীতা রানী আচার্য্য। দশ শতাংশ সম্পত্তি থেকে দাতা বেনু বালা আচার্য্য ,গ্রহীতা দুলাল আচার্য্য ও মানিক আচার্য্য। সরকারি রাস্তা  হইতে পূর্ব পশ্চিমে রাস্তা সহ অত্র দলিলের বিক্রিত যা স্বত্ব দলিলের মুল গর্বে উল্লেখ আছে।

    তিনি আরও বলেন বিএস ৩৩৪নং খতিয়ানে ১১ শতাংশ জমি রেকর্ড করে নিয়েছেন। দেওয়ানী মামলা নং ৯২/২২ মামলায় সাড়ে ছয় শতাংশ জমি দাবী করে এবং মনগড়া চৌহদ্দি দিয়ে   মিথ্যা  দিয়ে হয়রানি করে আমাদের পরিবারকে। বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে  সাবেক পৌর মেয়র জি এম কবিরের প্রচেষ্টায় সামাজিক ভাবে সুন্দর সমাধান দেওয়ার চূড়ান্ত রায় কার্যকর করেন। কিন্তু এই দুলাল আচার্য্য শালিসি বৈঠকের রায় মেনেও নেয়।কিন্তু কুটকৌশলী দুলাল আচার্য্য  পরের দিন সবকিছু উপেক্ষা করে  আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যদিও পরবর্তী সময়ে মামলার রায় শুভ্রত আচার্যের পক্ষে যায়। অথচ বিজ্ঞ আদালতের রায়কে আবারও উপেক্ষা করে বার বার তালবাহানা সহ সংবাদ সন্মেলন করতে কুন্ঠা বোধ করেননি দুলাল আচার্য্য।

    শুভ্রত আচার্য্য সংবাদ সন্মেলনে আরও বলেন দুলাল আচার্য্য গত ১৬-০৯-২০২৫ তারিখে ১৯৪/২০২৫ মামলা গত ৩০/১০/২০২৫ তারিখে তদন্তের পর পরই দুলাল সবকিছু প্রত্যাহার করে নিয়েছেন। অথচ কুট কৌশলী দুলাল আচার্য্য কিভাবে আমার বিরুদ্ধে সংবাদ সন্মেলন করলেন আর সেই প্রশ্ন আপনাদের উপর ছেড়ে দিলাম। এছাড়াও এমপি কেস নং ৩১২/২০২৫ ইংরেজি ১৪৪/৪৫ মামলাও গত ১৫-১২-২০২৫ তারিখে প্রত্যাহার করে নিয়েছেন। আসলে দুলাল আচার্য্য বহুরূপী হওয়ার কারনে সমাজের নিয়ম নীতি উপেক্ষা করে মনগড়া বেআইনী কাজকর্ম করে বিগত সময়ে দারুণ বিতর্কিত। আপনারা জাতির চতুর্থ স্তম্ভ এবং কলম সৈনিক। আপনারা সঠিক দায়িত্ব নিয়ে সঠিক কথা তুলে ধরার অনুরোধ রইলো। সর্বশেষ তথ্য অনুযায়ী শুভ্রত আচার্য্য বলেন, এছাড়াও এমপিও কেস নং ৩২১/২০২৫ ইংরেজি তারিখের মামলাও ০৭-১২-২০২৫  তারিখে করা মামলাও গত ২৭-০১-২০২৬ তারিখে বিজ্ঞ আদালত নথি জাত করে দিয়েছেন। সুতরাং আমি নিশ্চিত আমার প্রতিপক্ষ এবং প্রতিবেশী নোংরা রাজনীতি করে অহেতুক হয়রানি করার গুরুত্বপূর্ণ মিশনে রয়েছে আমার বিরুদ্ধে। নইলে হুটহাট করে মিথ্যা তথ্য অনুযায়ী পিরোজপুর কথার অফিস কার্যালয়ে দুলাল আচার্য্য সংবাদ সন্মেলন করতে কুন্ঠা বোধ করেননি।আর সেই কারনে  আমি তীব্র প্রতিবাদ সহ নিন্দা জানাই। পাশাপাশি স্বরূপকাঠি উপজেলার সকল গণ মাধ্যম কর্মীদের সন্মানে বলবো, আপনারা সঠিক তথ্য উদঘাটন করে প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার অনুরোধ রইলো। আমি রাষ্ট্রের আইন কানুন মেনে যথাযথ মর্যাদায় বসবাস করতে বদ্ধ পরিকর। অপরদিকে দুলাল আচার্য্য রাষ্ট্রের আইন কানুনের তোয়াক্কা না করে মনগড়া যা খুশী তাই করে যাচ্ছেন যত্রতত্র ভাবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নেছারাবাদ প্রতিনিধি

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.