Author: নিজস্ব প্রতিবেদক

দেশের শেয়ারবাজারে বুধবার (১০ জুন) স্বাভাবিক সূচক ওঠানামার মধ্য দিয়ে মিশ্র প্রবণতায় দিনের লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনটি সূচকের মধ্যে দুটি সামান্য কমলেও একটি সূচক ঊর্ধ্বমুখী ছিল। একই সঙ্গে লেনদেনে অংশগ্রহণকারী অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমার পাশাপাশি টাকার অঙ্কে মোট লেনদেনও আগের দিনের তুলনায় হ্রাস পেয়েছে। বাজারসংশ্লিষ্টদের মতে, বর্তমানে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন নিয়ে উল্লেখযোগ্য কোনো উদ্বেগ নেই। তাদের ভাষ্য, দিনের বাজারচিত্র একটি স্বাভাবিক বাজার পরিস্থিতির প্রতিফলন। বাজার ঊর্ধ্বমুখী হলে সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে, আবার পতনের ক্ষেত্রেও তা সীমিত পর্যায়ে রয়েছে। ফলে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। একই সঙ্গে…

Read More

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা এলাকায় পূর্ব বিরোধের জেরে এক নারী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা, শ্লীলতাহানি, মারধর এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতাসহ চারজনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোছা. জাহানারা বেগম (৩২)। অভিযোগ সূত্রে জানা যায়, টেংরা গ্রামের বাসিন্দা জাহানারা বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী আবুল হোসেন চুক্কার পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।অভিযুক্ত সোহেল চুক্কা স্থানীয়ভাবে প্রভাবশালী এবং তেলিহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। বিরোধের জেরে অভিযুক্তরা প্রায়ই তাদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগ সূত্রে জানা যায়, গত…

Read More

বাগেরহাটে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ জুন (বুধবার)  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  গোলাম মো: বাতেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দীন। ​”বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প”-এর আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, বাগেরহাট। এ সময় প্রকল্পের জেলা ম্যানেজার  নাজমুল হাসানের উপস্থাপনায় সভায় বিগত দিনের গ্রাম আদালতের মামলার বিস্তারিত তথ্য চিত্র…

Read More

গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ডের পূবাইলের সাপমাড়া এলাকার কৃষক ফেরদৌস মিয়া আবারও আলোচনায় এসেছেন তার ব্যতিক্রমী কৃষি উদ্যোগের কারণে। প্রায় ১০ ফুটেরও বেশি লম্বা ডাটা শাক চাষ করে তিনি এখন স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছেন। বিশাল আকৃতির প্রতিটি ডাটা শাক তিনি বিক্রি করছেন ১০০ টাকা করে। ব্যতিক্রমী এই ফসল দেখতে ও কিনতে প্রতিদিনই তার বাগানে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। টানা কয়েক বছর পেঁপে চাষে সাফল্য অর্জনের পর গত বছর বৈরী আবহাওয়া ও বীজ নির্বাচনে ভুলের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন ফেরদৌস মিয়া। প্রায় ৫০০টি পেঁপের চারা নষ্ট হয়ে যাওয়ার পর তিনি নতুন ফসল চাষের পরিকল্পনা করেন।…

Read More

সংকটে পড়ে আবারও বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক। চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক ও চলমান আন্দোলনের মধ্যে গত এক সপ্তাহে ব্যাংকটি থেকে গ্রাহকেরা পাঁচ হাজার কোটি টাকার বেশি আমানত তুলে নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহকের চাহিদা সামাল দিতে মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে জানান, ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ব্যাংক সূত্রে জানা গেছে, গত ৩১ মে থেকে ৭ জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানত…

Read More

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এর আগে দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তার বাণীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, দক্ষতা এবং মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে জাতিসংঘ মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশেষ করে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের ভূমিকা ও দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে, যা নারী ক্ষমতায়ন ও দেশের উন্নয়নের…

Read More

ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় দিনে ৬৮ বিধিতে দেওয়া এক নোটিশ উত্থাপনকালে তিনি অভিযোগ করেন, ব্যাংকটিকে ঘিরে আবারও একটি দখলকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক এবং জাতীয় অর্থনীতিতে রেমিটেন্সের একটি বড় উৎস। ২০১৬ সালে ফ্যাসিবাদী সরকারের আমলে নানা প্রতিকূলতা সত্ত্বেও ব্যাংকটি ৪৪৭ কোটি টাকার বেশি মুনাফা করেছিল এবং সে সময় খেলাপি ঋণের হার ছিল মাত্র ৪ শতাংশ। কিন্তু পরবর্তী সময়ে নজিরবিহীন লুটপাটের ফলে ব্যাংকের অর্থনীতি ধসে পড়ে। ২০২৪ সাল নাগাদ মুনাফা…

Read More

বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধিতে বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি যার জন্য হচ্ছে তাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৯ জুন) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। একনেক সভায়…

Read More

অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটে ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল টাইগাররা। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়। এর আগে ২০০৫ সালে কার্ডিফে অসিদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপে রেকর্ড ছয়বারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৮৬ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করে বাংলাদেশ। দীর্ঘদিন পর মাঠে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত সর্বোচ্চ ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া ৬৭ ও ৫৪ রান করে করেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। টার্গেট তাড়া করতে নেমে…

Read More

ভ্রমণ শুধু নতুন জায়গাই দেখায় না, পাশাপাশি নতুন অভিজ্ঞতা এবং ব্যস্ততা থেকেও মুক্তি দেয়। তবে ভ্রমণ সব সময় পরিকল্পনা অনুযায়ী এগোয় না। কখনও বাস বা বিমান দেরি করে, কখনও লাগেজ হারিয়ে যায়, আবার কখনও কাঙ্ক্ষিত হোটেলের অভিজ্ঞতা প্রত্যাশার সঙ্গে মেলে না। ফলে ভ্রমণও অনেক সময় অপ্রয়োজনীয় চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রয়োজনীয় জিনিস হাতের কাছে ভ্রমণে উদ্বেগের একটি হল, লাগেজ হারিয়ে যাওয়া। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান বা বাস-ট্রেনে ভ্রমণে এমন ঘটনা অস্বাভাবিক নয়। বিমান ভ্রমণে অনেক ক্ষেত্রে হারানো লাগেজ ফিরে পেতে এক থেকে তিন দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। ভ্রমণ সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নট এইট’-এর অভিযান প্রধান ও প্রশিক্ষক মামুন রনি পরামর্শ দেন, “তাই…

Read More