Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»লাইফস্টাইল»ঝামেলাহীন ভ্রমণের কৌশল

    ঝামেলাহীন ভ্রমণের কৌশল

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJune 9, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ভ্রমণ শুধু নতুন জায়গাই দেখায় না, পাশাপাশি নতুন অভিজ্ঞতা এবং ব্যস্ততা থেকেও মুক্তি দেয়। তবে ভ্রমণ সব সময় পরিকল্পনা অনুযায়ী এগোয় না। কখনও বাস বা বিমান দেরি করে, কখনও লাগেজ হারিয়ে যায়, আবার কখনও কাঙ্ক্ষিত হোটেলের অভিজ্ঞতা প্রত্যাশার সঙ্গে মেলে না। ফলে ভ্রমণও অনেক সময় অপ্রয়োজনীয় চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে।

    প্রয়োজনীয় জিনিস হাতের কাছে

    ভ্রমণে উদ্বেগের একটি হল, লাগেজ হারিয়ে যাওয়া। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান বা বাস-ট্রেনে ভ্রমণে এমন ঘটনা অস্বাভাবিক নয়। বিমান ভ্রমণে অনেক ক্ষেত্রে হারানো লাগেজ ফিরে পেতে এক থেকে তিন দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। ভ্রমণ সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নট এইট’-এর অভিযান প্রধান ও প্রশিক্ষক মামুন রনি পরামর্শ দেন, “তাই প্রয়োজনীয় জিনিসগুলো সবসময় হাতব্যাগে রাখা উচিত। যেমন- প্রয়োজনীয় পোশাক, ব্যক্তিগত পরিচর্যার সামগ্রী, মোবাইল চার্জার, গুরুত্বপূর্ণ নথিপত্র, ওষুধ এবং মূল্যবান সামগ্রী “। এর ফলে লাগেজ বিলম্বিত হলেও ভ্রমণের প্রথম কয়েকটি দিন স্বাভাবিকভাবে কাটানো সম্ভব হয়।

    অ্যালার্মবিহীন কিছু সকাল

    অনেকেই ছুটিতে গিয়েও প্রতিটি মুহূর্ত কাজে ব্যবহার করতে চান। ভোর থেকে রাত পর্যন্ত দর্শনীয় স্থান ঘোরা, ছবি তোলা এবং নানান কার্যক্রমে অংশ নেওয়ার কারণে বিশ্রামের সুযোগ কমে যায়। তবে ছুটির মূল উদ্দেশ্যই হল, শরীর ও মনকে শান্তি দেওয়া। তাই ভ্রমণের সময় অন্তত কয়েকটি দিন অ্যালার্ম ছাড়া ঘুম থেকে ওঠার সুযোগ রাখা যেতে পারে। কখনও দেরিতে ঘুম থেকে উঠে ধীরে-সুস্থে সকালের খাবার খাওয়া কিংবা কিছু সময় কক্ষে বিশ্রাম নেওয়া যায়, তবে ভ্রমণের আনন্দ বাড়তে পারে। “পর্যাপ্ত বিশ্রাম থাকলে নতুন জায়গা ঘোরার অভিজ্ঞতাও আরও উপভোগ করা যায়”, বলেন মামুন রনি।

    গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে পৌঁছানো

    ভ্রমণে অনাকাঙ্ক্ষিত বিলম্ব খুবই সাধারণ ঘটনা। আবহাওয়া, যানবাহনের যান্ত্রিক ত্রুটি বা বিমানবন্দরের জটিলতায় যে কোনো সময় পরিকল্পনা বদলে যেতে পারে। এ কারণে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সমুদ্রভ্রমণ, কনসার্ট বা পূর্বনির্ধারিত কোনো আয়োজন থাকলে, অন্তত একদিন আগে গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা করা বুদ্ধিমানের কাজ। রনি বলেন, “একটি অতিরিক্ত দিন অনেক ঝামেলা থেকে রক্ষা করতে পারে। এতে ভ্রমণজনিত ক্লান্তিও কাটিয়ে ওঠা যায় এবং পরের কর্মসূচিতে স্বস্তি নিয়ে অংশ নেওয়া সম্ভব হয়।”

    কঠোর সময়সূচির বদলে পছন্দের তালিকা

    অনেক ভ্রমণকারী প্রতিটি ঘণ্টার জন্য আলাদা পরিকল্পনা তৈরি করেন। যদিও এটি কিছু ক্ষেত্রে কার্যকর। তবে অতিরিক্ত পরিকল্পনা অনেক সময় ভ্রমণের নিজস্ব আনন্দ নষ্ট করে দেয়। এর পরিবর্তে গন্তব্য এলাকার ভালো খাবারের স্থান, কফিশপ, ঐতিহাসিক স্থাপনা এবং দর্শনীয় স্থানগুলোর একটি তালিকা তৈরি করার পরামর্শ দেন, মামুন রনি। এতে প্রয়োজন অনুযায়ী নিজের সুবিধামতো সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। কোনো জায়গা ভালো লাগলে সেখানে বেশি সময় কাটানো যায়, আবার ইচ্ছা হলে নতুন কোনো অজানা স্থানও ঘুরে আসা সম্ভব হয়। ফলে ভ্রমণ থাকে স্বাধীন, তবে পুরোপুরি পরিকল্পনাহীন নয়।

    ছোট ছোট আনন্দ খুঁজে দেখা

    ভ্রমণের সুন্দর মুহূর্ত অনেক সময় বড় কোনো দর্শনীয় স্থানে না থেকে, খুব সাধারণ ঘটনার মধ্যেও লুকিয়ে থাকতে পারে। রাস্তার ধারে অদ্ভুত কোনো দেয়ালচিত্র, রাস্তার পাশের বাহারি ফুলের, প্রকৃতি, অপরিচিত মানুষের হাসি কিংবা স্থানীয় সংস্কৃতির ছোট কোনো দৃশ্য ভ্রমণকে বিশেষ করে তুলতে পারে। এতে ভ্রমণ শুধুমাত্র স্থান দেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    বর্ষাকালে যেসব শাক চাষ করবেন

    July 4, 2026

    মুখে দুর্গন্ধ? দূর করার ৮টি সহজ ও কার্যকর উপায়

    May 5, 2026

    আলু খান ভালো থাকুন

    May 1, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.