Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
এবারের বাজেটের প্রেক্ষাপট ছিল ভিন্ন। সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনেক। সেই প্রত্যাশার প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে এবারের বাজেটে। গতকাল শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটের প্রেক্ষাপট এ কারণে ভিন্ন যে সত্যিকার অর্থে বাংলাদেশের প্রতিটি মানুষ ও প্রতিটি নাগরিককে কেন্দ্র করে এটি প্রণয়ন করা হয়েছে। আমরা সবাইকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। যদি কোনো ভুল না হয়ে থাকে, তাহলে সমাজের সব শ্রেণি-পেশা ও সব ধরনের মানুষের জন্যই এই বাজেটে কিছু না কিছু রয়েছে। কেউ এই বাজেটের আওতার বাইরে আছে…
দেশে ধেয়ে আসছে শক্তিশালী একটি বৃষ্টিবলয়। এটি আগামী ১৮ জুন থেকে অন্তত ১২ দিন সক্রিয় থাকতে পারে। বলয়ের প্রভাবে দেশের চার বিভাগের অধিকাংশ জেলায় ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। শনিবার (১৩ জুন) বিডব্লিউওটির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, বছরের প্রথম বর্ষাকালীন বৃষ্টিবলয় দেশে সক্রিয় হতে পারে আগামী ১৮ থেকে ১৯ জুন। ২৯ থেকে ৩০ জুন পর্যন্ত পর্যায়ক্রমে এটি সক্রিয় হতে পারে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় ভারি বৃষ্টি হতে পারে। এতে আরও বলা হয়, বর্ষাকালীন বৃষ্টিবলয় হওয়ায়, এর প্রভাবে ঝড় ও বজ্রপাত অনেক কম থাকতে পারে। স্বাভাবিক দমকা হাওয়া…
২০২৬ বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর বিরুদ্ধে। মরক্কো ২০২২ সালে পর্তুগাল ও স্পেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। এবারও তারা ভালো কিছু করতে চায়। এরপরও অবশ্য এই ম্যাচে ব্রাজিলই এগিয়ে। যদিও এই ম্যাচে নেইমারকে পাচ্ছে না সেলেসাওরা। তাকে বাদ দিয়েও বেশ শক্তিশালী এক দল নিয়েই মাঠে নামতে চলেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমারের বদলে এই একাদশে আসতে পারেন মাতেউস কুনিয়া। তার পেছনে ডান পাশে থাকবেন রাফিনিয়া, বামে ভিনিসিয়ুস জুনিয়র। ফাইনাল প্লেমেকার হিসেবে খেলবেন লুকাস পাকেতা। ডিফেন্সিভ মিডফিল্ডে কাসেমিরোর সঙ্গে জুটি বাধবেন ব্রুনো গিমারেশ। রক্ষণে থাকবেন মারকিনিয়োস, গাব্রিয়েল মাগালায়েস, দানিলো ও ডগলাস। গোলকিপার হিসেবে থাকবেন আলিসন বেকার। এদিকে মরক্কো দলও চোটজর্জর। দলটির সেরা…
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৯০ পয়সা বা ৯.৯৮ শতাংশ কমেছে। তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.২৪ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড-এর শেয়ার দর ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে। তালিকায় যৌথভাবে চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড এর শেয়ার দর ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ হারে কমেছে। এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে…
জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠনের কথা জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, দেশের প্রায় ৭০ ভাগ ভোটার জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় এবি পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন। ‘জুলাই গণ–অভ্যুত্থান, সনদ ও গণভোটের রায়; রাজবন্দীদের অভিজ্ঞতা ও জবানবন্দি’ শীর্ষক এই সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রপক্ষ। মজিবুর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা অনেক বেড়েছে। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এ স্বপ্ন কোনোভাবেই বৃথা যাবে না। আওয়ামী লীগের নিপীড়ন আমাদের ঐক্যবদ্ধ করেছিল। এখন…
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ভবনে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন করছেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বাজেটের অনুমোদন দেওয়া হয়। বিকাল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে অধিবেশনে যোগ দেন। পরে অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১০ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ : ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়নের তুলনায় মানবসম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা, উদ্যোক্তা উন্নয়ন…
চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশবাসীর মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ মার্কিন ডলার হয়েছে। যা টাকার হিসাবে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ১৫ পয়সা ধরে)। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। এ হিসাবে বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ২৫১ মার্কিন ডলার। এদিকে দেশজ উৎপাদন (জিডিপি), অর্থাৎ অর্থনীতির আকারও ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী আজ বুধবার এসব তথ্য প্রকাশ করে। বিবিএসের তথ্য অনুযায়ী, বিনিয়োগ ও সঞ্চয় স্থবিরতার মধ্যেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪…
সুন্দরবনের উপকূলীয় নদীপথ ব্যবহার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টানা নজরদারি ও সতর্ক অবস্থানের কারণে সীমান্তের কোনো পয়েন্ট দিয়েই বাংলাদেশে প্রবেশ করতে পারেনি কেউ। নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বুধবার (১০ জুন) সকাল পর্যন্ত এ পুশইনের চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে বিজিবি। ১৭ বিজিবি দপ্তরের তথ্যমতে, ভারতীয় ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ১৮ থেকে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে নদীপথসহ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বিজিবির তৎপরতা ও কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট…
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ সূচকের মিশ্র গতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমলেও বাজারে মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ২১০ কোটি টাকার বেশি হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, দিনের লেনদেন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২ দশমিক ৬৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ১১৪ পয়েন্টে পৌঁছেছে। তবে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ সামান্য ০ দশমিক ০৫ পয়েন্ট কমে ২ হাজার ৮০ পয়েন্টে নেমে এসেছে। দিনভর ডিএসইতে মোট ১ হাজার ২১০ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট…