Author: নিজস্ব প্রতিবেদক

জুলাই মাস থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করবে সরকার। একই সঙ্গে সারা দেশে ‘মিড ডে মিল’ (দুপুরের খাবার) চালু এবং পাঠদানকে আধুনিক করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। সোমবার (১৫ মে) মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘শুধু লেখাপড়া করলেই চলবে না, শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক করে গড়তে পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রম বা এক্সট্রা কারিকুলামের দিকে বিশেষ…

Read More

সাবেক আলোচিত-সমালোচিত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তার মতে, শক্তিশালী আইনি নথিপত্র, নির্ভুল তথ্য উপস্থাপন এবং উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা নিশ্চিত করা গেলে বেনজীরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব। সোমবার (১৫ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া: একটি সারসংক্ষেপ’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। শিশির মনির বলেন, বাংলাদেশ ও ইউএইর মধ্যে বর্তমানে কোনও কার্যকর দ্বিপাক্ষিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তি নেই। তবে ২০১৪ সালে দুই দেশের মধ্যে সই করা…

Read More

এ মুহূর্তে ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল উন্মাদনায় সারা বিশ্ব। থেমে নেই বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও। নিজেদের প্রিয় দল নিয়ে মেতে উঠেছেন তারা। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি আর্জেন্টিনাকে নিয়ে ভালোবাসার কথা জানিয়েছেন। প্রিয় দলকে শুভকামনা জানিয়েছেন তিনি। ফুটবল নিয়ে সেই চিরচেনা ভালোবাসার কথা এবার অকপটে স্বীকার করলেন জেন-জির জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি। ছোটবেলা থেকেই লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার কট্টর সমর্থক তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিজের ফুটবল প্রেমের কথা শোনালেন এ সংগীতশিল্পী। আর্জেন্টিনা ও ব্রাজিল মাঠ এবং মাঠের বাইরের এই চিরচেনা ফুটবল বৈরিতা বা দ্বৈরথ বেশ আনন্দ দেয় বলে জানান এ সংগীতশিল্পী। পারশার মাহজাবীন…

Read More

তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক থেকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক এ অর্থ ছাড় করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ব্যাংক সূত্র জানায়, ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে একদল গ্রাহক ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলন শুরু করে। এর প্রভাবে অনেক আমানতকারী তাদের জমা অর্থ তুলে নেওয়ায় ব্যাংকটিতে তারল্য সংকট তীব্র হয়ে ওঠে। পরিস্থিতির কারণে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে চাপের মুখে পড়ে ব্যাংকটি। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে বাধ্যতামূলক নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতেও সমস্যায় পড়ে। এ অবস্থায় গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের…

Read More

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে রোববার সাক্ষ্যগ্রহণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই মামলার পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ আদালতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। তবে স্পর্শকাতর মামলা হওয়ায় এবং নিরাপত্তার স্বার্থে ওই সাক্ষীর নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে গত ৩ জুন এই সাক্ষীর জবানবন্দি দেয়ার কথা থাকলেও প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজকের দিনটি পুনর্নির্ধারণ করেন। চলতি বছরের ২১ জানুয়ারি শুরু হওয়া এই সাক্ষ্যগ্রহণ পর্বে এখন…

Read More

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ব্রাজিল। শনিবার রাতে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। এই ফলে ক্ষুব্ধ হয়েছেন সাবেক মিডফিল্ডার ফেলিপে মেলো। স্পোর্টভির ‘সেলেসাও কোপা’ অনুষ্ঠানে তিনি কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেই ফেলেছেন, ব্রাজিল এই ম্যাচে খেলেছে ভুল একাদশ নিয়ে। ইবানেজকে রাইট ব্যাক হিসেবে শুরু করানোর সিদ্ধান্তে বিশেষভাবে নাখোশ ছিলেন মেলো। তিনি বলেন, ‘আনচেলত্তি ইতিহাসের অন্যতম সেরা কোচ, কিন্তু তিনি এটা এড়িয়ে যেতে পারেন না। তিনি ভুল একাদশ দিয়ে শুরু করেছেন। ইবানেজ স্টার্টার হওয়া উচিত হয়নি। সে মাঠ থেকে বের হলেই দল অনেক ভালো খেলে। সে একজন ভালো খেলোয়াড়, কিন্তু সে ফুলব্যাক…

Read More

দীর্ঘ সাড়ে তিন মাস ধরে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রাখা এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দেওয়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবশেষে অবসান ঘটতে যাচ্ছে। ওয়াশিংটন এবং তেহরান উভয়ের পক্ষ থেকেই জানানো হয়েছে, তারা একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তির একেবারেই দ্বারপ্রান্তে পৌঁছেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “চুক্তি অর্জনের ক্ষেত্রে আমরা ইতিহাসের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি।” অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চলতি সপ্তাহের শেষভাগেই একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র এবং কর্মকর্তাদের তথ্যমতে, এই সম্ভাব্য চুক্তিটি মূলত একটি ৬০ দিনের যুদ্ধবিরতি কাঠামো বা ‘মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ)’। এর প্রধান দিকগুলো হলো: ইরান…

Read More

গত মে মাসে দেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭০৫ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ৯ জুন স্বাক্ষরিত প্রতিবেদনটি ১১ জুন অনলাইনে প্রকাশ করা হয়। বিআরটিএ জানিয়েছে, তাদের বিভাগীয় অফিসগুলোর মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১৪৮টি দুর্ঘটনায় ১৫২ জন নিহত এবং ২৮০ জন আহত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ১৪৪টি দুর্ঘটনায় ১৩৩ জন নিহত ও ১১৪ জন আহত হয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৭০টি দুর্ঘটনায় ৭৭ জন নিহত ও…

Read More

ইসলামী ব্যাংকের আমানতকারীদের উদ্বিগ্ন বা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, আমানতকারীরা যেকোনো সময় তাদের জমাকৃত অর্থ উত্তোলন করতে পারবেন এবং এ বিষয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই। শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গভর্নর এ আশ্বাস দেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংক কিংবা সরকারের কোনো অবৈধ বা অযাচিত হস্তক্ষেপ নেই। গভর্নর জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটির পরিচালনা পর্ষদে পাঁচজন সদস্য ছিলেন। পরে একজন সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত ১৬ মার্চ তাকে পরিবর্তন করা হয়। এর বাইরে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের ঋণ বিতরণ, নিয়োগ কিংবা পদোন্নতির মতো বিষয়ে কোনো…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাজেটে মদ-সিগারেট ও বিলাসী পণ্যের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দল চরমভাবে নাখোশ হয়েছে। তারা এ বাজেট মানে না দাবি করে মিছিল-সমাবেশ করছে। কিন্তু নিত্যপ্রয়োজনীয় ৩৭ পণ্যে ট্যাক্স কমানো হলো, সেটা তারা কোথাও বলছে না। এতে কী বোঝা যায়, সাধারণ মানুষ নয়, বিশেষ কিছু শ্রেণির স্বার্থই তাদের কাছে বড়।’ শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের পিএমখালীর পাতলী খাল পুনঃখনন উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না।সাধারণ জনগণের স্বার্থরক্ষা, প্রত্যন্ত অঞ্চলের সব জমিকে আবাদযোগ্য করে দেশের খাদ্য উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বী হওয়া নিশ্চিত করা আমাদের সরকারের প্রধান লক্ষ্য।’ তিনি বলেন,…

Read More