Author: নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত ১৫২ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়ায় প্রেরণ করা হয়েছে। ১০২ জন চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরত এসেছেন। বর্তমানে ৫০ জন জুলাইযোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এসব তথ্য জানান। সংরক্ষিত নারী সংসদ সদস্য রোকেয়া বেগম প্রশ্ন রেখে বলেন, সারা বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আহত প্রায় ৩০ হাজার যোদ্ধার চিকিৎসা পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক ভাতার বিষয়ে সরকারের কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা কী? জবাবে আহমেদ আযম খান বলেন,জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানী ভাতার বিষয়ে…

Read More

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট একটি স্বপ্নবিলাসী ও উচ্চাভিলাষী বাজেট, যা বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং একটি স্বনির্ভর রাষ্ট্র গঠনের পথ সুগম করবে। বৃহস্পতিবার ত্রয়োদশ ‘জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের দশম দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, একসময় বাজেট উপস্থাপনের পর ‘গরিব মারার বাজেট’ কিংবা ‘বড়লোকের বাজেট’ বলে সমালোচনা করা হতো। কিন্তু এবারের বাজেটকে ঘিরে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। কারণ এই বাজেট গরিব, মধ্যবিত্ত, প্রান্তিক জনগোষ্ঠী, ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশী তরুণদের স্বার্থকে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদলই আমাদের সরকারের প্রধান লক্ষ্য। দেশের কোনো মানুষ পিছিয়ে থাকবে না। উন্নয়নের সুফল সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিন বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিকে উপেক্ষা করে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল দুই উপজেলার লক্ষাধিক মানুষ অনুষ্ঠানে অংশ নেন। সকাল থেকেই শ্রীমঙ্গলের সভাস্থলে মানুষের ঢল নামে।  চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ, নারী-পুরুষ, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা…

Read More

দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ (জাতীয় কর্মপরিকল্পনা) তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৭ জুন) মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে, রাষ্ট্রদূতকে তিনি এ বিষয়ে জানান। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন। বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।…

Read More

বিশ্বকাপের মঞ্চে এর আগেও অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন লিওনেল মেসি। তবে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিনি এমন এক পারফরম্যান্স দেখালেন, যা ফুটবলপ্রেমীদের দীর্ঘদিন মনে থাকবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা, আর এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল মেসির হ্যাটট্রিক। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে বিশ্বকাপে প্রথমবারের মতো হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক। এই ম্যাচেই মেসি গড়েছেন এবং ভেঙ্গেছেন একাধিক রেকর্ড। চলুন এক নজরে দেখে নেওয়া যাক- মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ: এই তিন গোলের ফলে…

Read More

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। এসব প্রকল্পের ব্যয়ের জন্য সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন তিনটি এবং সংশোধিত দুটি প্রকল্প রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রকল্প রয়েছে। এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন তিনটি প্রকল্প অনুমোদন…

Read More

রেলওয়ের সেবার মানোন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কার্যক্রমের তদারকি আরও কার্যকর করার লক্ষ্যে জিআইবিআর (GIBR) প্রোগ্রামের অংশ হিসেবে ইব্রাহিমাবাদ-সায়দাবাদ রেল সেকশন পরিদর্শন করেছেন পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ। সোমবার (১৫ জুন) আয়োজিত এ পরিদর্শন কর্মসূচিতে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে কর্মকর্তারা ইব্রাহিমাবাদ স্টেশনে পৌঁছালে স্থানীয় রেলওয়ে কর্মকর্তারা তাদের স্বাগত জানান। পরে জিএম ফরিদ আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট রেললাইন, স্টেশন অবকাঠামো এবং চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে রেল সেবার মান বৃদ্ধি, যাত্রীসেবার উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং রেল পরিচালনায় বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া…

Read More

বিগত ২০০৮ সালে সেনা সমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের সময়ে নির্বাচনের ঠিক আগমুহূর্তে সর্বশেষ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হয়ে এসেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়া। এর পর স্বৈরাচার আওয়ামীলীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে মৌলভীবাজারের মানুষ সরাসরি আর দেখতে পাননি তাদের অবিসংবদিত প্রিয় দেশনেত্রীকে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের সর্বোচ্চ পর্যায়ে নেতার হাল ধরেন বর্তমান প্রধানমন্ত্রী শহীদ জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান। চলতি বছরের ২২শে জানুয়ারিতে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর মাঠে দলের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হয়ে লাখো মানুষের সমাবেশে বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান তারেক রহমান।…

Read More

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার নাম এখন লিচু। একসময় যেখানে কৃষকদের প্রধান ভরসা ছিল ধান, পাট, ভুট্টা, গম ও মাছ চাষ, সেখানে বর্তমানে বাণিজ্যিক লিচু চাষ হয়ে উঠেছে লাভজনক আয়ের অন্যতম উৎস। লিচুর বাগানকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে মৌসুমি কর্মসংস্থান, বেড়েছে কৃষকের আয় এবং প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে গ্রামীণ অর্থনীতিতে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রবেশ করলেই চোখে পড়ে সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলে থাকা পাকা লিচুর সমাহার। বিশেষ করে ৭ নম্বর শিবনগর ইউনিয়নের সমশেরনগর, দরগাপাড়া ও কয়রাকৈল গ্রাম এখন পরিচিতি পেয়েছে ‘লিচু গ্রাম’ হিসেবে। মৌসুমজুড়ে এসব এলাকায় লিচু সংগ্রহ, বাছাই, পরিবহন ও বাজারজাতকরণকে কেন্দ্র করে চলছে ব্যাপক কর্মব্যস্ততা। স্থানীয়…

Read More

সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিসহ তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্যপ্রমাণ-সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দুদক সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং, পাসপোর্ট জালিয়াতিসহ মোট ছয়টি মামলা রয়েছে। এসব মামলার নথি ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত একত্র করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। দুদকের অনুসন্ধানে বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৩৪৫ বিঘা জমি ও বিপুল স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য উঠে…

Read More