Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»টপ নিউজ ২»বাজারে ভারসাম্যপূর্ণ লেনদেন, সূচকে সীমিত ওঠানামা

    বাজারে ভারসাম্যপূর্ণ লেনদেন, সূচকে সীমিত ওঠানামা

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJune 10, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশের শেয়ারবাজারে বুধবার (১০ জুন) স্বাভাবিক সূচক ওঠানামার মধ্য দিয়ে মিশ্র প্রবণতায় দিনের লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনটি সূচকের মধ্যে দুটি সামান্য কমলেও একটি সূচক ঊর্ধ্বমুখী ছিল। একই সঙ্গে লেনদেনে অংশগ্রহণকারী অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমার পাশাপাশি টাকার অঙ্কে মোট লেনদেনও আগের দিনের তুলনায় হ্রাস পেয়েছে। বাজারসংশ্লিষ্টদের মতে, বর্তমানে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন নিয়ে উল্লেখযোগ্য কোনো উদ্বেগ নেই। তাদের ভাষ্য, দিনের বাজারচিত্র একটি স্বাভাবিক বাজার পরিস্থিতির প্রতিফলন। বাজার ঊর্ধ্বমুখী হলে সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে, আবার পতনের ক্ষেত্রেও তা সীমিত পর্যায়ে রয়েছে। ফলে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। একই সঙ্গে বাজারকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশন বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে বলেও তারা মনে করছেন।

    বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৬ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৪ দশমিক ১২ পয়েন্টে উন্নীত হয়েছে। তবে ব্লু-চিপ কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ০ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮০ দশমিক ০৯ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৯টির বাজারদর বৃদ্ধি পেয়েছে, ১৭৮টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত ছিল।

    লেনদেনের পরিসংখ্যান অনুযায়ী, ডিএসইতে বুধবার মোট প্রায় ১ হাজার ২১০ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকার। সে হিসাবে একদিনের ব্যবধানে ডিএসইর লেনদেন কমেছে প্রায় ১৭৭ কোটি ৭৯ লাখ টাকা। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন মোট ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৩ কোটি ৭২ লাখ টাকা। ফলে এ বাজারে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।বাজার গবেষণা

    সিএসইতে বুধবার ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১০৩টির দর বেড়েছে, ১০৩টির দর কমেছে এবং ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সূচকের হিসাবে, সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৭৭ দশমিক ৭৯ পয়েন্ট হারিয়ে দিনের লেনদেন শেষে ১৫ হাজার ৩১৫ দশমিক ৯৯ পয়েন্টে নেমে এসেছে। উল্লেখ্য, আগের কার্যদিবসে এ সূচক ১ দশমিক ২৬ পয়েন্ট বেড়েছিল। সব মিলিয়ে বুধবার দেশের দুই শেয়ারবাজারে সূচক ও লেনদেনের ক্ষেত্রে মিশ্র চিত্র দেখা গেলেও বাজারসংশ্লিষ্টরা একে স্বাভাবিক ও স্থিতিশীল বাজার পরিস্থিতিরই প্রতিফলন হিসেবে দেখছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026

    টেকনাফ সীমান্তে ৩ জেলেসহ ট্রলার নিয়ে গেলো আরাকান আর্মি

    August 9, 2026

    হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেব: প্রধানমন্ত্রী

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.