Author: নিজস্ব প্রতিবেদক

অনলাইন সংবাদমাধ্যম আকাশ বাণী বি‌ডি২৪-এর প্রকাশক নিশাত তাসমিন তামান্নার মাতা এবং ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নজরুল ইসলামের স্ত্রী আজ ভোর ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, নাতিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসরের নামাজের পর মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমার মৃত্যুতে আকাশ বাণী বি‌ডি২৪ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

Read More

সীমান্তে ভারতীয় বাহিনীর নির্বিচার হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমদের বক্তব্যকে অত্যন্ত আপত্তিকর এবং অপমানজনক হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘সরকারের দায়িত্বশীল কারও কাছ থেকে এই ধরনের বক্তব্য শোনা জাতির জন্য লজ্জার।’। সরকারের পক্ষ থেকেও এই ধরনের বক্তব্যের কোনও নিন্দা জানানো হয়নি। এজন্য আমাদের ধরে নিতে হচ্ছে, সালাহ উদ্দীন আহমদের এই বক্তব্যই সীমান্ত হত্যা নিয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান।’ নাহিদ উল্লেখ করেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন— আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন, সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন, তাহলে খুশি হবো। বর্ডার কিলিং হচ্ছে— যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কিলিং করে,…

Read More

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ রবিবার (৭ জুন) সকালে তিন দিনের সরকারি সফরে তিনি রওনা হন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফর শেষে আগামী ৯ জুন দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বহুপক্ষীয় কূটনীতি ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুও এই সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। সফরের দ্বিতীয় দিনে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। এ ছাড়া রুশ সরকারের কয়েকজন শীর্ষ প্রতিনিধির সঙ্গে…

Read More

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ রোববার (৭ জুন)। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবেন। রায় ঘোষণা উপলক্ষে আজ সকালে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়েছে। বর্তমানে তাদের আদালতের মহানগর হাজতখানায় রাখা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (৪ জুন) মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান বলেন, ‘সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অপরাধ আমরা…

Read More

টানা ১৬ দিনের ছুটি শেষে আজ আবারও দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে নিয়মিত পাঠদান। ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটি মিলিয়ে টানা এই দীর্ঘ বিরতির পর লাখো শিক্ষার্থী তাদের প্রিয় শ্রেণিকক্ষে ফিরছে। ফলে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ছুটি শেষে আজ থেকে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পাঠদানের প্রস্তুতি সম্পন্ন করা এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, ছুটি শেষ হওয়ার আগেই শিক্ষকরা…

Read More

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তন এবং ব্যাংকিং খাতে সুশাসনের প্রশ্ন আবারও আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট মহলের মতে, এটি শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের বিষয় নয়; বরং দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর বিভিন্ন দুর্বলতাকেও সামনে নিয়ে এসেছে।বাংলাদেশ সংবাদ বিশ্লেষকদের একাংশ মনে করেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, রাজনৈতিক শক্তি এবং বিভিন্ন স্বার্থান্বেষী পক্ষের প্রভাব রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এর ফলে নীতিনির্ধারণ, আইন প্রণয়ন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন সামনে এসেছে। সংশ্লিষ্ট পর্যবেক্ষকদের মতে, ব্যাংকিং খাতসহ বিভিন্ন অর্থনৈতিক খাতে প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতা দেশের সামগ্রিক সুশাসন ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং…

Read More

ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনুষ্ঠিত এজিএমে কোম্পানিগুলোর পূর্ব ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক, লিন্ডে বিডি, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও বিষয় তুলে ধরা হলো- ০৭ জুন এদিন বিকাল ৩টায় সিটি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ১০ জুন এদিন বেলা ১১টায় লিন্ডে বিডির…

Read More

দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান দুটি পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১৩ হাজার ১৫৭ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ৯৪ শতাংশ বা ১৩ হাজার ১৫৭ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৯৭৬ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৭৯ হাজার ৮১৯ কোটি টাকা। তবে চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২১০.৮৮ পয়েন্ট বা ৪ দশমিক ০১…

Read More

দেশের চলমান সংকট মোকাবেলায় নতুন বাজেটে বড় ধরনের উদ্যোগ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। শনিবার (৬ জুন) ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংকট কাটিয়ে উঠতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে আসছে অর্থবছরের বাজেটে ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ নামে ৬০ হাজার কোটি টাকার একটি প্রকল্প অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবাকে আরও বিস্তৃত করতে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিকল্পনা…

Read More

আগের দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে সুযোগ ছিল সাফ নারী চ্যাম্পিয়নশীপের হ্যাটট্রিক শিরোপা জয়ের। কিন্তু গোয়ায় ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে সেই স্বপ্ন ভেঙ্গে গেছে আফঈদা-ঋতুপর্নাদের। এর আগে গ্রুপ পর্বেও ভারতের কাছে ৩-০ বিধ্বস্ত হয়েছিল টাইগ্রেসরা। আজকের ম্যাচে প্রথমার্ধের স্টপেজ টাইমে তারকা ফরোয়ার্ড ঋতুপর্নার দুর্দান্ত গোলে বাংলাদেশ ম্যাচে ১-১ গোলে সমতা ফেরায়। এর আগে ১২ মিনিটে তহুরা খাতুন ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও গোলের সুযোগ হাতছাড়া করেন। ৩০ মিনিটে আভিকা সিংহের হেড বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারকে পরাস্ত করলেও ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষন পর মনিশার শট মিলি দুর্দান্ত ভাবে রক্ষা করেন। ৪১ মিনিটে তহুরা আরও একটি সুযোগ নষ্ট…

Read More