গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে মাদকদ্রব্যসহ মনোয়ার হোসেন সবুজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।সোমবার (৮ জুন) পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মনোয়ার হোসেন সবুজকে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এদিকে, মাদকবিরোধী এ অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহল মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে।