Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»মাগুরায় স্ত্রীকে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা

    মাগুরায় স্ত্রীকে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা

    Reduanul Hoqueমাগুরা প্রতিনিধিJune 8, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (৭ জুন) সকালে শহরের স্টেডিয়ামপাড়া আইটি পার্কের পেছনে অবস্থিত মাস্টার মিজানুর রহমানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. জিহাদ হোসেন (২১)। তিনি মাগুরা সদর উপজেলার আমুড়িয়া ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদ হোসেন প্রায় এক মাস আগে সপরিবারে ওই বাড়িতে ভাড়া ওঠেন। প্রায় এক বছর আগে ঢাকায় অবস্থানকালে বরিশালের ঝালকাঠি এলাকার মো. মানিক মিয়ার মেয়ে মিম খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই। পরিবারের সদস্যরা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্ত্রী মিম খাতুন তার বাবার বাড়ি ঝালকাঠিতে যান। পরে তাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য জিহাদ মোবাইল ফোনে বিভিন্নভাবে অনুরোধ করলেও তিনি ফিরে আসেননি। এ নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি। রোববার সকালে নিজ শয়নকক্ষের দরজা বন্ধ করে মোবাইল ফোনটি বালিশের পাশে রেখে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি টের পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে মাগুরা সদর থানার সাব-ইন্সপেক্টর মো. আসাদ বলেন, “সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মাগুরা প্রতিনিধি

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.