Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»অভয়নগরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    অভয়নগরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    Reduanul Hoqueঅভয়নগর (যশোর) প্রতিনিধিJune 9, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Oplus_16777216
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    তরুণ প্রজন্মের মাঝে সততা ও নৈতিকতার মূল্যবোধ ছড়িয়ে দিতে অভয়নগরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা।
     ৯ জুন, মঙ্গলবার সকাল ১০টায় অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃষ্ঠপোষকতায়, অভয়নগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ উদ্যোগে এই বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। ​উপজেলার শীর্ষস্থানীয় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যুক্তি-তর্কের তুমুল লড়াই শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিতর্কের​চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুল এবং ​রানার্সআপ: হয়ওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়।​শ্রেষ্ঠ তার্কিক নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন নুসরাত জাহান তিশা।
    ​উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য দুটি প্রতিষ্ঠান হলো নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কম্পিউটার লিটল জুয়েলস স্কুল।
     বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ সালাউদ্দীন দীপু।
    ​উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি মো: আব্দুর রাজ্জাক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মো: আল-আমীন,​দুদক যশোরের সহকারী পরিদর্শক সুমিত দাস।​অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও মডারেটর (তর্কপ্রধান) হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।
    ​অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল আইনের কঠোর প্রয়োগ দিয়ে দুর্নীতি উপড়ে ফেলা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন পারিবারিক শিক্ষা ও সামাজিক সচেতনতা। স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের মাঝে এই সচেতনতা তৈরি করতে বিতর্ক প্রতিযোগিতা দারুণ ভূমিকা রাখবে। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ট্রফি ও বিশেষ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অভয়নগর (যশোর) প্রতিনিধি

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.