Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»টপ নিউজ ২»আবারও দখলকারী চক্রের নজরে ইসলামী ব্যাংক: সংসদে বিরোধী দলীয় নেতা

    আবারও দখলকারী চক্রের নজরে ইসলামী ব্যাংক: সংসদে বিরোধী দলীয় নেতা

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJune 10, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় দিনে ৬৮ বিধিতে দেওয়া এক নোটিশ উত্থাপনকালে তিনি অভিযোগ করেন, ব্যাংকটিকে ঘিরে আবারও একটি দখলকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে।
    শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক এবং জাতীয় অর্থনীতিতে রেমিটেন্সের একটি বড় উৎস। ২০১৬ সালে ফ্যাসিবাদী সরকারের আমলে নানা প্রতিকূলতা সত্ত্বেও ব্যাংকটি ৪৪৭ কোটি টাকার বেশি মুনাফা করেছিল এবং সে সময় খেলাপি ঋণের হার ছিল মাত্র ৪ শতাংশ। কিন্তু পরবর্তী সময়ে নজিরবিহীন লুটপাটের ফলে ব্যাংকের অর্থনীতি ধসে পড়ে। ২০২৪ সাল নাগাদ মুনাফা ব্যাপকভাবে কমে যায় এবং খেলাপি ঋণের হার ৫১ শতাংশে পৌঁছে, যার ফলে শেয়ারহোল্ডাররা কোনো লভ্যাংশ পাননি।

    বিরোধী দলীয় নেতা দাবি করেন, ফ্যাসিবাদের পতনের পর ব্যাংকটি যখন ঘুরে দাঁড়াচ্ছিল এবং মুনাফা ১০৮ কোটি থেকে ১৩৭ কোটিতে উন্নীত হয়েছিল, তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে বিতর্কিত ও দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে বসানো হয়েছে এবং ব্যবস্থাপনার ওপর অন্যায্য হস্তক্ষেপের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পদত্যাগে বাধ্য করা হয়েছে।

    লিখিত নোটিশে উল্লেখ করা হয়, ব্যাংকটিকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, জামায়াতপন্থী হিসেবে পরিচিত ব্যবস্থাপনা যখন দায়িত্ব পালন করছিল, তখন গ্রাহক ও বিদেশি বিনিয়োগকারীরা ব্যাংকটির ওপর পূর্ণ আস্থা রেখেছিলেন। বর্তমানে একই কৌশলে ব্যাংকটি দখলের ফলে গ্রাহকদের মধ্যে চরম আস্থাহীনতা তৈরি হয়েছে। এর প্রমাণ হিসেবে তিনি জানান, মাত্র একদিনেই গ্রাহকরা প্রায় ২ হাজার কোটি টাকার আমানত প্রত্যাহার করে নিয়েছেন।

    দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থে শফিকুর রহমান তিনটি মূল দাবি জানিয়েছেন। সেগুলো হলো, ইসলামী ব্যাংকের শেয়ার প্রকৃত ও বৈধ মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া। ব্যাংকের ব্যবস্থাপনায় সব ধরনের অন্যায় ও অযৌক্তিক হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করা। কার্যপ্রণালী বিধির ৬৮ বিধি অনুযায়ী এই জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সংসদে অবিলম্বে আলোচনার ব্যবস্থা করা। স্পিকারের সময়সীমার সীমাবদ্ধতার কারণে শফিকুর রহমান তার নোটিশের পুরো অংশ পাঠ করতে না পারলেও, ব্যাংকটির নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে বিরোধী দলের এই বক্তব্য সংসদে উত্তাপ ছড়িয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026

    টেকনাফ সীমান্তে ৩ জেলেসহ ট্রলার নিয়ে গেলো আরাকান আর্মি

    August 9, 2026

    হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেব: প্রধানমন্ত্রী

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.