Author: নিজস্ব প্রতিবেদক

প্রাইম ব্যাংক পিএলসি’র ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইম একাডেমিয়ার আওতায় হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইউনিভার্সিটির ‘ভয়েস অব বিজনেস ক্লাব’-এর সহযোগিতায় সম্প্রতি “ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়।বাংলাদেশ অর্থনীতি সোমবার (২৭ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশন এম. নজিম এ. চৌধুরী। তিনি তার বক্তব্যে তুলে ধরেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং উদ্ভাবন চিন্তাধারা কীভাবে ব্যাংকিং খাতের ভবিষ্যৎকে রূপান্তরিত করছে। তিনি শিক্ষার্থীদের আত্মউন্নয়ন, প্রযুক্তির কার্যকর ব্যবহার, সৃজনশীলতা এবং দৃঢ় উদ্দেশ্যনির্ভর দক্ষতার…

Read More

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ২২৩ টি কোম্পানির শেয়ারের দর। কমেছে গতদিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৬১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩০০ পয়েন্টে। প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৯৮২ কোটি। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৫৫ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৯৫৬ কোটি…

Read More

শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে ছয়টি মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ বাতিলের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা এবং বিধিবিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্ত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশেষ তদন্ত শুরু হয়েছে। কমিশনের কঠোর অবস্থানে থাকা এসব প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সক্ষমতা যাচাই করাই এই তদন্তের মূল লক্ষ্য। বিএসইসি সূত্র জানিয়েছে, তদন্তের আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো— এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, রুটস ইনভেস্টমেন্ট লিমিটেড, হাল ক্যাপিটাল লিমিটেড, রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড, এনডিবি ক্যাপিটাল লিমিটেড এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড। মার্কেট ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন ডিভিশনের প্রতিবেদনের ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স টিকিয়ে রাখার যৌক্তিকতা খতিয়ে দেখতে দুইজন করে কর্মকর্তার সমন্বয়ে পৃথক…

Read More

পাঁচ দশক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যশোরের উলশীতে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। আজ সেই উলশীতে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ খনন কার্যক্রমের সূচনা করেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে তিনি দেশের তিনটি স্থানে কোদাল দিয়ে মাটি কেটে খাল খননে অংশ নিলেন। এর আগে প্রধানমন্ত্রী খালপাড়ে ফলক উন্মোচন করেন। এই ফলকে লেখা আছে, ‘যশোর জেলার শার্শা উপজেলাধীন উলসী খাল (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, ২৭ এপ্রিল, ২০২৬।’ এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয়…

Read More

মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তাকে জামিন দেন। সোমবার (২৭ এপ্রিল) সকালে আদালতে আসেন আমির হামজা। তার আইনজীবীদের যুক্তি শোনার পর আদালত তাকে ৮ সপ্তাহের আগাম জামিন প্রদান করেন। গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ বিষয়ে নির্দেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার যশোর জেলা সফর করবেন। প্রধানমন্ত্রীর সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে। রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। সফরসূচি অনুযায়ী, এদিন সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি। শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।…

Read More

দেশব্যাপী রেল দুর্ঘটনা কমাতে জরাজীর্ণ রেললাইন সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে ট্রেন চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন-এর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে জরাজীর্ণ রেললাইন ও নিম্নমানের রক্ষণাবেক্ষণের কারণে দুর্ঘটনা ঘটছে, যা রেল পরিচালনায় বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার রেলপথ সংস্কার ও আধুনিকায়নের বিশেষ উদ্যোগ নিয়েছে। তিনি জানান, পূর্বাঞ্চলের রেললাইন…

Read More

দেশে প্রায় ৮০ লাখ ই-টিআইএনধারী এখনও আয়কর রিটার্ন জমা দেননি। ডিজিটাল পদ্ধতিতে এসব নন-ফাইলারের তালিকা তৈরি করে তাদের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৬ এপ্রিল) এনবিআর ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। সভায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিবিএ)-এর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এনবিআর চেয়ারম্যান জানান, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২৮ লাখ ই-টিআইএনধারী রয়েছেন। তাদের মধ্যে আনুমানিক ৫০ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দেন। ই-টিআইএন…

Read More

সরকার একযোগে ১৫টি অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে নতুন নিয়োগ দিয়েছে। এর মধ্যে ১১টি প্রতিষ্ঠানে মহাপরিচালক (ডিজি) এবং ৩টি কর্তৃপক্ষে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক ১৫টি প্রজ্ঞাপন জারি করা হয়। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে এসব দপ্তর ও সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তর-এর মহাপরিচালক করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমানকে পরিবেশ অধিদপ্তর-এর মহাপরিচালক এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশাকে কৃষি বিপণন অধিদপ্তর-এর মহাপরিচালক করা হয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব)…

Read More

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। মোট ১৭২টি কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স (DSEX) ১৭ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৬ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ডিএসইএস (DSES) ১ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৫ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ (DS30) ১১ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৬ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট…

Read More