Author: নিজস্ব প্রতিবেদক

বিএনপি সরকারের সময়ে টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। আজ শনিবার সচিবালয়ে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি। সম্প্রতি এক সেমিনারে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) পক্ষ থেকে দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে। এর ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এ বিষয়ে সাংবাদিকরা চাইলে গভর্নর বলেন, টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন। পাচার হওয়া অর্থ ফেরানো কঠিন জানিয়ে গভর্নর বলেন, সেসব অর্থ যেন কেউ ব্যবহার করতে না পারে, সেই চেষ্টা সরকার করছে। একই সভায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার টাকা ছাপিয়ে ব্যাংক ঋণ নিচ্ছে—এ ধারণা সঠিক…

Read More

দেশে যখন ৩০০ টাকায় কাঁচামরিচ বিক্রি হয়েছে, তখন আমদানি দেখানো হয়েছে ২৮ টাকায়। মাত্র ৩৩ টাকা কেজি দরে আপেল আমদানি দেখানো হয়। পুরান ঢাকার প্রতিষ্ঠান গোলাপ শাহ এন্টারপ্রাইজ অস্বাভাবিক কম দর দেখিয়ে এভাবে ভারত থেকে ১২৫ কোটি টাকার আমদানি করেছে। গত তিন বছর ধরে যে প্রতিষ্ঠান থেকে বেশির ভাগ আমদানি দেখানো হয়, সেটি মূলত শাড়ি-গহনা বিক্রেতা। বিষয়টি এলসি ইস্যুকারী ব্যাংক এবং কাস্টমস কর্তৃপক্ষের নজর এড়ালেও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে ধরা পড়েছে। অর্থ পাচার সন্দেহে এখন পুরো ঘটনা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত তিনটি ব্যাংকের মাধ্যমে এসব আমদানি করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড ব্যাংকের ইমামগঞ্জ শাখায় ১৭৪টি এলসির বিপরীতে আমদানি…

Read More

বজ্রপাতের ঘটনায় সারা দেশে ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, নাটোরের সিংড়ায় ১ জন, বগুড়ার গাবতলী উপজেলায় ১ ও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সব ঘটনায় অনেকে আহত হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া, সুন্দরগঞ্জের ধোপাডাংগা ও ফুলছড়িতে বজ্রপাতে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৃথক বজ্রপাতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার শিশু ফুয়াদ, তার চাচাতো ভাই শিশু রাফি, সাদুল্লাপুর উপজেলার আলী আকবর। অন্যজনের নাম জানা যায়নি। সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা…

Read More

গ্রাহক সুরক্ষা ও ব্যাংকিং সেবার মান উন্নয়নের লক্ষ্যে এনআরবি ব্যাংক পিএলসি, ওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সফটওয়্যার (OFSS) এবং তাদের স্থানীয় অংশীদার ডাটা এজ লিমিটেডের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ব্যাংকটির কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়ন করে ওরাকল ফ্লেক্সকিউব ইউবিএস ১৪.৮ সংস্করণে রূপান্তর করা হবে। এর মাধ্যমে এনআরবি ব্যাংক বাংলাদেশে প্রথমবারের মতো এই সংস্করণ চালু করতে যাচ্ছে, যা তাদের প্রযুক্তিগত আধুনিকীকরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান এবং ডাটা এজ লিমিটেডের চেয়ারম্যান নূর আলম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে…

Read More

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান কমে ৫ হাজার ৩৫২ পয়েন্টে। প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৮ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৬১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।…

Read More

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ব্যবসায়িক দুরবস্থার মধ্যেও অস্বাভাবিকভাবে বাড়ছে শেয়ারদর, যা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কোম্পানিটির দুটি কারখানার একটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, অন্যটিও প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারছে না। জানা গেছে, নরসিংদীতে অবস্থিত একটি কারখানা প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। অপরদিকে চালু থাকা কারখানাটির কার্যক্রমও মন্দার মধ্যে থাকায় কোম্পানিটি লোকসানে পড়েছে। এরপরও গত তিন মাসে কোম্পানিটির শেয়ারদর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিষয়টি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তদন্ত শুরু করলেও শুরুতে কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থাকার বিষয়টি অস্বীকার করে কোম্পানি কর্তৃপক্ষ।শেয়ার ট্রেডিং প্ল্যাটফর্ম তবে পরবর্তীতে প্রকাশিত তথ্যে দেখা যায়, আগেই গোপনে একটি গোষ্ঠীর কাছে মালিকানা পরিবর্তনের তথ্য পৌঁছে…

Read More

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিশ্ববাজার এবং স্থানীয় বাজারে তেজাবি (বিশুদ্ধ) স্বর্ণের দাম কমে যাওয়ায় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা হ্রাস করা হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। সবশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) একই দামে বিক্রি হবে স্বর্ণ। নতুন নির্ধারিত দামে— ২২ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা ২১ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা ১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ২০ টাকা সনাতন: ১ লাখ ৬৪ হাজার…

Read More

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব আর অসাধু চক্রের কারসাজিতে বাজার এখন টালমাটাল। চাল থেকে শুরু করে ডাল, ভোজ্যতেল, ডিম, মাছ-মাংস-সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। চালের মূল্য কেজিতে ৫ টাকা বেড়ে গেছে। ডালের কেজি ১৬০ টাকা ছুঁয়েছে। ডিম ডজনপ্রতি ১০ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে সরবরাহ কমিয়ে উধাও করা হয়েছে বোতলজাত সয়াবিন তেল। সবজির বাজারেও আগুন। বেশির ভাগ সবজির কেজি ৮০-১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। মাছ-মাংসের দাম অনেকের নাগালের বাইরে। এতে অস্বস্তিতে পড়েছের নিম্ন ও মধ্যবিত্তরা। দরিদ্ররা নিত্যদিনের খাবার জোগাড়েই হিমশিম খাচ্ছেন। বাজার বিশ্লেষকদের অভিযোগ, আগের মতোই বাজার সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের সব শ্রেণির ভোক্তা। তাদের মতে, বিগত শেখ হাসিনা সরকার ও…

Read More

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এই সমস্যা বিস্তৃত হওয়ায় শৃঙ্খলা রক্ষায় সরকার জেনে-বুঝে-ভেবে-আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিতে চাচ্ছে বলে জানিয়েছেন তিনি। শনিবার ধানমন্ডিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, অটোরিকশার দৌরাত্ম্য সব জায়গায় আছে, যেটা জনজীবন বিপর্যস্ত করছে। ঢাকা শহরের যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রধান প্রধান সড়ক, প্রধান প্রধান এলাকায় পর্যায়ক্রমে অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ করা হবে। এই প্রক্রিয়া অনুসরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সব পক্ষের মধ্যে আলোচনা চলছে। ঢাকা বাঁচলে দেশ…

Read More