Author: নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী Tarique Rahman বলেছেন, দেশের মানুষকে সতর্ক থাকতে হবে যাতে কেউ আবার দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে। জনগণের শান্তি বিঘ্নিত করে আবারও ১৭৩ দিনের হরতালের মতো কর্মসূচি দেওয়ার চেষ্টা করলে তা কোনোভাবেই হতে দেওয়া হবে না। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে Jessore Central Eidgah ময়দানে জেলা Bangladesh Nationalist Party (বিএনপি) আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “কোনো জুজুবুড়ির ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে আর পিছিয়ে রাখা যাবে না। আমাদের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে। এখন সময় দেশ গড়ার এবং জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটানোর।” প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদ এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে একটি মহল…

Read More

ঢাকা ব্যাংক পিএলসি-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং সিআরএম ডিভিশনের প্রধান মোকাররাম হোসেন চৌধুরীকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর – ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। প্রায় ৩৪ বছরের সমৃদ্ধ ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হলেন। তিনি ১৯৯২ সালে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডে তাঁর কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বিভিন্ন দেশি-বিদেশি ব্যাংকে কাজ করে ট্রেড ফাইন্যান্স, ক্রেডিট অপারেশনস এবং শাখা ব্যবস্থাপনায় ব্যাপক দক্ষতা অর্জন করেন। মোকাররাম হোসেন চৌধুরী ২৫ মার্চ ২০০১ তারিখে ঢাকা ব্যাংক পিএলসি-তে যোগদান করেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি ট্রেড ফাইন্যান্স প্রধান, আরএমজি ডিভিশন প্রধান, ক্রেডিট…

Read More

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ১৯টি কোম্পানি তাদের চলতি অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে। কোম্পানিগুলো হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, প্রিমিয়ার সিমেন্ট, যমুনা অয়েল, স্টাইল ক্র্যাফট, সামিট অ্যালায়েন্স পোর্ট, আফতাব অটোমোবাইলস, দেশবন্ধু পলিমার, শার্প ইন্ডাস্ট্রিজ, বিডিকম, লাভেলো আইস্ক্রিম, ফু-ওয়াং সিরামিকস, এমএল ডাইং, সাফকো স্পিনিং, ফার কেমিক্যাল, ইন্দোবাংলা ফার্মা, সোনালী পেপার, নাভানা সিএনজি এবং ওয়াটা কেমিক্যাল। অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক এবং ঢাকা ডাইং, প্রিমিয়ার সিমেন্ট, যমুনা অয়েল, স্টাইল ক্র্যাফট, সামিট অ্যালায়েন্স পোর্ট, আফতাব অটোমোবাইলস, দেশবন্ধু পলিমার, শার্প ইন্ডাস্ট্রিজ, বিডিকম, লাভেলো আইস্ক্রিম, ফু-ওয়াং সিরামিকস, এমএল ডাইং, সাফকো স্পিনিং, ফার কেমিক্যাল, ইন্দোবাংলা ফার্মা,…

Read More

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু ফেব্রিক্স ৩১ ডিসেম্বর (জানুয়ারি’২৬-মার্চ’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২ ৩ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে যাা ছিল ৩৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৩৯ পয়সা।

Read More

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩১ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৯ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মে।

Read More

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস ৩১ ডিসেম্বর (জানুয়ারি’২৬-মার্চ’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৮ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ৯৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৫৫ পয়সা।

Read More

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং ৩১ ডিসেম্বর (জানুয়ারি’২৬-মার্চ’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১টাক ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ৬৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ টাকা ৬১ পয়সা। আগের বছর একই সময়ে যাা ছিল ১৫ টাকা ৭৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস)…

Read More

নতুন ব্যাংক রেজল্যুশন আইনে আগের মালিকদের পুনরায় নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় একীভূত পাঁচটি ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে আমানতকারীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এবং অনেকেই তাদের আমানত তুলে নেওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ মুনাফা ছাড়াই শুধু মূলধন ফেরত নিতেও আগ্রহী হচ্ছেন। এ পরিস্থিতিতে একীভূতকরণ প্রক্রিয়া আগের মতো চলবে কি না—সে বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছেন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা। রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে তারা চলমান পরিস্থিতি তুলে ধরেন। অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ অনুযায়ী শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক—EXIM Bank Limited, Social Islami Bank Limited, First Security Islami Bank…

Read More

গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় সেবা নিশ্চিত করতে টয়োটা বাংলাদেশ লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এর ফলে আইপিডিসির গ্রাহকরা টয়োটা গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক প্রেমমিত সিং। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র হেড অব ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শহিদুল ইসলাম, টয়োটা বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ইউসুকে ওগিনো ও সৈয়দ আসিফুর রহমান, আইপিডিসির ভারপ্রাপ্ত হেড অব…

Read More

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন থেকে তাদের সুবিধাভোগীদের আর্থিক সহায়তা ও প্রণোদনা সরাসরি বিকাশ-এর মাধ্যমে প্রদান করবে। এর ফলে মাঠপর্যায়ে এফএও-এর আর্থিক ব্যবস্থাপনা যেমন আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ হবে তেমনি সুবিধাভোগীরা তাদের বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে সহায়তা পেয়ে যাবেন, যা তারা জরুরিসহ দৈনন্দিন প্রয়োজনে কাজে লাগাতে পারবেন। সোমবার (২৭ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি ঢাকায় এফএও বাংলাদেশ কান্ট্রি অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিয়াকুন শি, ডেপুটি রিপ্রেজেন্টেটিভ দিয়া স্যানো, অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভ (অ্যাডমিনিস্ট্রেশন) একরামুল হক এবং বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী…

Read More