Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেড ৩১ মার্চ (জানুয়ারি’২৬-মার্চ’২৬) সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১০ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৮১ পয়সা।
ভূ-রাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছে রুশ ধনকুবের আলেক্সি মোর্দাসোভের মালিকানাধীন প্রমোদতরি ‘নর্ড’। প্রায় ৫০০ মিলিয়ন ডলার (প্রায় ৬ হাজার কোটি টাকা) মূল্যের এই বিশাল ইয়টটি গত রোববার (২৬ এপ্রিল) ভোরে ওমানের মাসকাট বন্দরে নোঙর করে। খবর বিবিসির। শিপিং ডেটা অনুযায়ী, ৪৬৫ ফুট দৈর্ঘ্যের এই প্রমোদতরি গত শুক্রবার (২৪ এপ্রিল) গ্রিনিচ মান সময় ১৪:০০টায় দুবাই মেরিনা থেকে যাত্রা শুরু করে। শনিবার সকালে এটি অত্যন্ত কড়া পাহারায় থাকা হরমুজ প্রণালি পার হয়। বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে এই পথ দিয়ে সাধারণ যান চলাচল প্রায় বন্ধ। যেখানে আগে দৈনিক গড়ে ১৪০টি জাহাজ চলত,…
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ন্যায়বিচার, আইনের শাসন এবং সবার জন্য সমান বিচারপ্রাপ্তির গুরুত্ব তুলে ধরেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজের কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বন্দিজীবনে এমন বহু মানুষের সঙ্গে পরিচিত হয়েছি, যারা কেবল আর্থিক অসচ্ছলতার কারণে আইনি সহায়তা নিতে পারেননি। দীর্ঘদিন ধরে বিচার না পেয়ে কারাগারে আটক ছিলেন। এই বাস্তবতাকে অত্যন্ত দুঃখজনক ও অন্যায্য বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, একজন মানুষ অর্থের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত…
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইজেনারেশন লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৮ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৭ পয়সা। গতবছর একই সময়ে ৫৮ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৭২ পয়সা।
দেশের প্রধান পুঁজিবাজার Dhaka Stock Exchange–এ তালিকাভুক্ত আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠান Taufika Foods and Lovello Ice‑Cream PLC–এর শেয়ার আজ লেনদেনে কিছুটা ওঠানামা লক্ষ্য করা গেছে। মঙ্গলবারের বাজার তথ্যে দেখা যায়, ডিএসইতে LOVELLO টিকারে লেনদেন হওয়া কোম্পানিটির শেয়ার প্রায় ৮৭.৮৫ টাকার আশপাশে লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ১.৪২ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। দিনের লেনদেনে শেয়ারটির দর ৮৪.৮০ থেকে প্রায় ৮৯.৫০ টাকার মধ্যে ওঠানামা করেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সাম্প্রতিক সময়ে ভোগ্যপণ্য ও খাদ্য খাতের কিছু কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় লাভেলোর শেয়ারেও ক্রয়চাপ তৈরি হয়েছে। ফলে বাজারে শেয়ারটির লেনদেন ও দর উভয়ই বাড়তে দেখা যায়। বাজার বিশ্লেষণে দেখা যায়, সাম্প্রতিক…
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত BRAC Bank PLC ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রবিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষণা অনুযায়ী, প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ১.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন। কোম্পানিটি জানিয়েছে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১১ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম)…
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ২১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত গ্রহণ করে। এতে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ১ টাকা ৭০ পয়সা নগদ লভ্যাংশ পাবেন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের…
অনলাইন প্ল্যাটফর্মে শেয়ারবাজারে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণা বাড়তে থাকায় বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন বিভাগ থেকে সম্প্রতি জারি করা এক জরুরি বার্তায় এ সতর্কতা দেওয়া হয়। বিএসইসি জানিয়েছে, কিছু অসাধু চক্র কমিশনের নাম ব্যবহার করে অনলাইনে বিনিয়োগকারীদের প্রতারণা করছে। এসব চক্র নিজেদের অনুমোদিত ব্রোকারেজ বা সিকিউরিটিজ প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তাদের কোনো নিবন্ধন বা লাইসেন্স নেই। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এসব প্রতারক সাধারণ মানুষকে আকৃষ্ট করছে এবং ভুয়াভাবে বিএসইসি অনুমোদনের দাবি করছে। এছাড়া ‘প্রোসপেরিয়া সিকিউরিটিজ গ্রুপ…
ঢাকার পুঁজিবাজারে আজ লেনদেনের শুরুতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। দেশের প্রধান পুঁজিবাজার Dhaka Stock Exchange–এ আজ (২৮ এপ্রিল) সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪২ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স (DSEX) দাঁড়িয়েছে ৫,৩২১.০৪ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ২০.৪৭ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস (DSES) বেড়ে দাঁড়িয়েছে ১,০৬১.১৭ পয়েন্টে, যা ৪.৫০ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। অপরদিকে ব্লু–চিপ সূচক ডিএস৩০ (DS30) বেড়ে ২,০২১.৪২ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিনের তুলনায় ৩.৬৮ পয়েন্ট বা ০.১৮ শতাংশ বেশি। লেনদেনের চিত্রে দেখা যায়, এ সময়…
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার হয়েছেন নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল। সিরাজ মন্ডল গ্রেপ্তারের পর চার দিন পার হয়ে গেলেও এখনও সিদ্ধিরগঞ্জের সর্বত্র তার আলোচনা চলছে। চায়ের দোকান, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, হোটেল রেস্তোরায় সর্বত্র। যেখানেই মানুষের জটলা সেখানেই সিরাজ মন্ডলকে নিয়ে আলোচনা। বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে যারা কখনো রাজনীতি করে নাই তারাও সিরাজ মন্ডলকে নিয়ে আলোচনা করছেন। সিরাজ মন্ডলের ভালো কাজগুলো আজ তাকে আলোচনার কেন্দ্র বিন্দুতে নিয়ে এসেছে বলে নাসিক ৬নং ওয়ার্ডবাসী জানান। এ ব্যাপারে নাসিক ৬ নং ওয়ার্ডের কয়েকটি মসজিদের ইমাম জানান, সিরাজ মন্ডল দলমত নির্বিশেষে সকলের কাছে ভালো…