Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 14 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»ট্রাস্টি না থাকায় ৩৩০ কোটি টাকার বন্ড আটকে গেল প্যারামাউন্ট টেক্সটাইলের

    ট্রাস্টি না থাকায় ৩৩০ কোটি টাকার বন্ড আটকে গেল প্যারামাউন্ট টেক্সটাইলের

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকApril 29, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি-এর ৩৩০ কোটি টাকার বন্ড ইস্যুর উদ্যোগ আপাতত থেমে গেছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন স্থগিত রেখেছে, ফলে বড় অঙ্কের অর্থ সংগ্রহের পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বন্ড ইস্যুর আবেদনটি অনুমোদন দেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি বিএসইসির ক্যাপিটাল রিস্ট্রাকচারিং বিভাগ থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

    বিএসইসি সূত্র জানায়, আবেদন জমা দেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও কোম্পানিটি এখনো বন্ডের জন্য ট্রাস্টি নিয়োগ দিতে পারেনি। পাশাপাশি, জমা দেওয়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের মেয়াদও শেষ হয়ে গেছে, যা নিয়ন্ত্রক অনুমোদনের ক্ষেত্রে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে।

    উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ জুন কোম্পানিটি ৩ হাজার ৩০০ মিলিয়ন টাকা, অর্থাৎ ৩৩০ কোটি টাকার ‘নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, আনসিকিউরড ফিক্সড রেট তৃতীয় জিরো-কুপন বন্ড’ ইস্যুর জন্য আবেদন করে। তবে প্রায় এক বছর পার হলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় প্রক্রিয়াটি অগ্রসর হয়নি।

    এ অবস্থায় ট্রাস্টি নিয়োগ অসম্পূর্ণ থাকা এবং আর্থিক তথ্যের বৈধতা শেষ হয়ে যাওয়ায় আবেদনটি বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে কমিশন। তবে সব শর্ত পূরণ করে নতুন করে আবেদন করলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

    ফলে কোম্পানির মূলধন সংগ্রহের বড় পরিকল্পনাটি আপাতত স্থবির হয়ে পড়েছে। নতুন নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ পুনরায় আবেদন করতে হলে পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    বাজার বিশ্লেষকদের মতে, বড় অঙ্কের তহবিল সংগ্রহের ক্ষেত্রে এ ধরনের বিলম্ব ও প্রস্তুতির ঘাটতি বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। বন্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা থাকলেও তা এখন অনিশ্চয়তার মুখে।

    এর আগে, ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি বিএসইসির ৯০১তম কমিশন সভায় কোম্পানিটির বন্ড ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছিল। তখন ২৫০ কোটি টাকার একটি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল জিরো-কুপন বন্ড অনুমোদিত হয়। এই বন্ডের ট্রাস্টি হিসেবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে এনডিবি ক্যাপিটাল লিমিটেড দায়িত্বে ছিল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    সিএমএসএমই’দের ব্যবসায়িক ধারাবাহিকতা সুরক্ষা জোরদারে চুক্তি স্বাক্ষর করল পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি

    August 24, 2026

    আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিমেরও বাজার চড়া

    August 21, 2026

    প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.