Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
বৃষ্টি মানেই কারও কাছে খিচুড়ি-ডিম ভাজা, কারও কাছে কফি আর রবীন্দ্রসঙ্গীত। আবার ছুটির দিনে অনেকেই বেছে নেন দীর্ঘ ঘুম। কিন্তু সব সময় বৃষ্টি সবার জন্য আনন্দ নিয়ে আসে না—অনেকেই আছেন, যাদের বৃষ্টি এলেই ঘিরে ধরে মন খারাপ বা বিষণ্ণতা। বিশেষজ্ঞদের মতে, মেঘলা দিনে সূর্যের আলো কম পাওয়ার কারণে শরীরে সেরোটোনিন হরমোনের নিঃসরণ কমে যায়। এই হরমোনটি সাধারণত ‘হ্যাপি হরমোন’ নামে পরিচিত, যা মন ভালো রাখতে সাহায্য করে। ফলে এর ঘাটতি হলে স্বাভাবিকভাবেই মন-মেজাজ খারাপ হয়ে যেতে পারে। তবে কিছু সহজ অভ্যাস মানলে বৃষ্টির দিনেও মন ভালো রাখা সম্ভব। অন্ধকারে থাকবেন না বাইরে বৃষ্টি থাকলেও ঘর অন্ধকার করে না রেখে আলো জ্বালিয়ে…
ইরানে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এতে করে পেট্রোল ও গ্যাসোলিনের বাজারে চাপ তৈরি হয়েছে এবং ভোক্তা পর্যায়ে খরচ বেড়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন (প্রায় ৩ দশমিক ৭৮ লিটার) গ্যাসোলিনের গড় দাম দাঁড়িয়েছে প্রায় ৪ দশমিক ১৮ ডলার, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দাম ৪ ডলারের ওপরে উঠেছিল। সে সময় প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম ছিল প্রায় ৪ দশমিক ১৫ ডলার। এক বছর আগেও যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় দাম তুলনামূলকভাবে অনেক কম ছিল—প্রতি গ্যালন প্রায় ৩ দশমিক…
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী বরাবরই তার স্বাভাবিক অভিনয় আর মায়াবী উপস্থিতির জন্য প্রশংসিত। তবে এবার তিনি প্রশংসার চেয়ে বেশি আলোচনায় এসেছেন এক বিতর্ককে কেন্দ্র করে। নিতেশ তিওয়ারী পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র রামায়ণ-এ ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন তিনি—আর সেটিকেই ঘিরে শুরু হয়েছে সমালোচনা। সম্প্রতি আমির খান প্রযোজিত ‘এক দিন’ ছবির প্রচারে মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হন সাই পল্লবী। আগামী ১ মে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিতে আমির পুত্র জুনাইদ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ‘এক দিন কি মেহফিল’ নামে এক সংগীতানুষ্ঠানে অতিথি ও সংবাদকর্মীদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন সাই। কিন্তু হিন্দিতে সাবলীলভাবে কথা বলতে গিয়ে কিছুটা…
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুদান দেওয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) জানিয়েছে, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-কে ২ কোটি ৫০ লাখ টাকা এবং ডিবেট ফর ডেমোক্রেসি-কে ২০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। মোট ২ কোটি ৭০ লাখ টাকা দেওয়া হয়, যা সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের জন্য বরাদ্দ ছিল। এবিবি চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী এই অর্থ দেওয়া হয়েছে এবং এটি ‘হ্যাঁ’ ভোটের প্রচার ও নির্বাচনী বিতর্ক আয়োজনের জন্য ব্যবহার হওয়ার কথা ছিল। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন লেখেন, সংসদে দাঁড়িয়ে নাহিদ ইসলাম দুর্নীতির প্রমাণ চেয়েছেন। আমি ধরেই নিলাম তিনি নিজে কোনো দুর্নীতির সঙ্গে জড়াননি। কিন্তু তিনি দায়িত্বে থাকাকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে ও সরকার ঘনিষ্ঠ ব্যক্তিরা দুর্নীতি, তদবির বাণিজ্যে জড়িয়েছেন। এমনকি তার সাবেক পিও আতিক মোর্শেদের কর্মকাণ্ড নিয়েও অনেক অভিযোগ অনুযোগ গণমাধ্যমে এসেছে। তিনি লেখেন, এছাড়া বিভিন্ন জায়গায় নিজস্ব সার্কেলের লোক বসানো ও নিজের মন্ত্রণালয়ের…
প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ৪৩ পয়সা । একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৯ টাকা ৪৩ পয়সা। ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ২৪ পয়সা।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২১ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২১ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ১৭ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৬৪ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা…
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ (জানুয়ারি’২৬-মার্চ’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৫ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৫০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১৫ পয়সা। আগের বছর একই সময়ে যাা ছিল মাইনাস ৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮ টাকা ৯৩ পয়সা।
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসির শেয়ারদর উল্লেখযোগ্যভাবে কমেছে, কারণ কোম্পানির এক স্পনসর তার সম্পূর্ণ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে দাখিল করা এক নিয়মিত তথ্য বিবরণীতে জানানো হয়েছে, কোম্পানির স্পনসর ও সাবেক পরিচালক তসলিম উদ্দিন আহমেদ তার কাছে থাকা মোট ২৭ লাখ ৯ হাজার শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আগামী ৩০ এপ্রিলের মধ্যে প্রচলিত বাজারদরে পাবলিক ও ব্লক মার্কেট—উভয় মাধ্যমেই শেয়ার বিক্রি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। এই ঘোষণার পরদিনই বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। দিনশেষে রানার অটোমোবাইলসের শেয়ারদর ৪.৬৬ শতাংশ কমে দাঁড়ায় ৩৮ টাকা ৯০ পয়সায়। এর আগে গত ৯ এপ্রিল কোম্পানির আরেক বড় বিদেশি…
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি-এর ৩৩০ কোটি টাকার বন্ড ইস্যুর উদ্যোগ আপাতত থেমে গেছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন স্থগিত রেখেছে, ফলে বড় অঙ্কের অর্থ সংগ্রহের পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বন্ড ইস্যুর আবেদনটি অনুমোদন দেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি বিএসইসির ক্যাপিটাল রিস্ট্রাকচারিং বিভাগ থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিএসইসি সূত্র জানায়, আবেদন জমা দেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও কোম্পানিটি এখনো বন্ডের জন্য ট্রাস্টি নিয়োগ দিতে পারেনি। পাশাপাশি, জমা দেওয়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের মেয়াদও শেষ হয়ে গেছে, যা…