Author: নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৫ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ টাকা ৮২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ১ টাকা ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭১ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ জুন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে…

Read More

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্পের কনট্রাকশন ব্যবসায়ী রমজানকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রমজান এলাকার মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় থাকায় স্থানীয় মাদক সিন্ডিকেট তাঁকে লক্ষ্যবস্তু করেছে এবং রমজানকে মাদক ব্যবসায়ী হিসেবে মামলায় ফাঁসিয়ে দিতে উঠেপড়ে লেগেছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানাগেছে, বিহারী ক্যাম্প এলাকার মানুষের বিপদে আপদে সুখে দু:খে ব্যবসায়ী রমজান মিয়াকে পাওয়া যায়। ঠিকাদারী ব্যবসা করে রমজান অসহায় মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। পাঁচ আগষ্ট গণঅভূত্থানের পর বিহারী ক্যাম্প এলাকায় রমজানকে নিয়ে একটি মাদকের শক্তিশালী সিন্ডিকেট তার ক্ষতি সাধনে উঠে পরে লাগে। তাকে মাদকের মামলায় ফাঁসিয়ে দিতে নানা রকম ফন্দি ফিকির করতে থাকেন। এই…

Read More

দীর্ঘ বিরতির পর অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আগামী ৬ মে থেকে শুরু হচ্ছে। এতে ভারতীয় ভিসা প্রাপ্তিতে দীর্ঘ সময়ের অচলাবস্থার অবসান ঘটবে। সূত্রগুলো জানায়, দুই দেশের সরকারি পর্যায়ে চলমান আলোচনা ও সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নিরাপত্তা ও কূটনৈতিক কারণে প্রায় দেড় বছর ধরে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্থগিত ছিল। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ৬ মে থেকে আবেদন গ্রহণ করা হবে। দুই তিনদিন পর থেকে ভিসা প্রদান শুরু হবে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন করে ভিসা চালু হওয়ায় বাংলাদেশি পর্যটকদের জন্য ভারত ভ্রমণের সুযোগ বাড়বে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রম আরও জোরদার হবে।…

Read More

পুনরায় ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল-মাহমুদ (মাহিন)। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির ১১৫তম পরিচালনা পর্ষদ সভায় তিনি চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন। তিন দশকেরও বেশি সময়ের উদ্যোক্তা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মাহমুদ বাংলাদেশের শিল্প খাতের একজন অগ্রগণ্য পথিকৃৎ। তিনি মাহিন গ্রুপের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে মাহিন অ্যাপারেলস লিমিটেড এবং ১৯৯৬ সালে হামিদ ফেব্রিক্স লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের বস্ত্র ও পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ (Vertical Integration) প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিল্পক্ষেত্রে সাফল্যের পাশাপাশি মাহমুদ ২০০০ সালে ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (BIA))-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ…

Read More

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. এবং সনিক (বাংলাদেশ) লিমিটেড-এর মধ্যে আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) আয়োজিত এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং সনিক (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালক মি. সু ইয়ংবাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই চুক্তির আওতায় সনিক (বাংলাদেশ) লিমিটেড তাদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম, তহবিল ব্যবস্থাপনা এবং সার্বিক আর্থিক কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল করতে মিডল্যান্ড ব্যাংকের আধুনিক ও নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম “মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)” ব্যবহার করবে।সনিক (বাংলাদেশ) লিমিটেড…

Read More

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ২২০ টি কোম্পানির শেয়ারের দর। কমেছে গতদিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ৪৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৮৬ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ৫২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ২৭ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৮৬৪ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।…

Read More

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংককে ‘এ’ ক্যাটাগরি থেকে নামিয়ে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরপর দুই বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরি হলো তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সর্বনিম্ন অবস্থান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের ওয়েবসাইটে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। ডিএসই আরও জানিয়েছে, জেড ক্যাটাগরিতে নামার ফলে ইসলামী ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা আর পাওয়া যাবে না। এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হয়েছে। একই সিদ্ধান্তে আরও দুটি ব্যাংকের ক্যাটাগরিও পরিবর্তন করা হয়েছে। বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সাউথ বাংলা ব্যাংককে ‘বি’ ক্যাটাগরি…

Read More

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ ক্রয় চুক্তি সই করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তি সই হওয়ার কথা রয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিক ও বিমান চলাচল খাতের সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বিমানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়জার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে স্বাক্ষর করবেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে। বিমান সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে উড়োজাহাজ ক্রয় চুক্তি সই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) (সংশোধন) বিল, ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) (সংশোধন) বিল, ২০২৬-এর ওপর বিস্তারিত আলোচনা হয়। কমিটি বিলগুলো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন আকারে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। বুধবার কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান এবং জি এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক…

Read More

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসবিএসি ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১৪ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৬২ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬১ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।

Read More