Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
দেশের উৎপাদনশীল খাতের প্রবৃদ্ধি গতিশীল করতে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক তাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন সুবিধা বা লং-টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (বিবি-এলটিএফএফ) এর কাঠামোতে পরিবর্তন এনেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো (পিএফআই) তাদের ক্যামেলস রেটিং অনুযায়ী ভিন্ন ভিন্ন হারে এই তহবিল থেকে অর্থ পাবে। রেটিং ১ প্রাপ্ত ব্যাংকসমূহ ৫ বছর মেয়াদী ঋণের ক্ষেত্রে ১ শতাংশ, ৭ বছর মেয়াদে ১.২৫ শতাংশ এবং ১০ বছর মেয়াদে ১.৫০ শতাংশ সুদে ঋণ পাবে। রেটিং ২ প্রাপ্ত ব্যাংকের…
মহান মে দিবস উপলক্ষে রাজধানী নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। শুক্রবার (১ মে) বিকেল ৪টা ২০ মিনিটে কর্মসূচিতে যোগ দিয়ে সমাবেশের আসন গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উপস্থিত নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশ মঞ্চে উঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে স্বাগত জানান। জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতারা বক্তব্য রাখবেন।
জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (NHSPC) নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দিয়েছে। এই প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম শনিবার (০২ মে) রাত ১২টার মধ্যে শেষ করতে বলা হয়েছে। আগামী ১৬ মে দেশব্যাপী আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)- এর আয়োজনে হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট ও…
নিজস্ব প্রতিবেদক দেশের ব্যাংক খাতে ২০২৫ সালের আর্থিক ফলাফলের চিত্র উদ্বেগজনক হয়ে উঠেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত ব্যাংকগুলোর অর্ধেকেরও বেশি এবার শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারেনি। খাতসংশ্লিষ্টরা বলছেন, খেলাপি ঋণের চাপ, মূলধন ঘাটতি এবং দুর্বল আর্থিক ব্যবস্থাপনার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেসরকারি খাতের বেশ কয়েকটি ব্যাংক—যেমন ইসলামী, আইএফআইসি, প্রিমিয়ার, স্ট্যান্ডার্ড, ইউনাইটেড কমার্শিয়াল, মার্কেন্টাইল, ন্যাশনাল, এবি, আল-আরাফাহ, বিআরএসি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক—লভ্যাংশ ঘোষণা করতে পারেনি। একইভাবে কিছু নতুন ও শরিয়াহভিত্তিক ব্যাংকও এই তালিকায় রয়েছে। অন্যদিকে, সরকারি ব্যাংকগুলোর মধ্যেও একই প্রবণতা দেখা গেছে। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিকসহ কয়েকটি ব্যাংক লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। বিশেষজ্ঞদের মতে,…
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত চার দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এর প্রভাব পড়েছে সবজির বাজারে। সরবরাহ কমে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম ঠেকেছে ৬০-৮০ টাকায়। এ ছাড়া কোনো কোনো সবজির দাম সেঞ্চুরি পার হয়েছে। এতে করে স্থির আয়ের মানুষের সংসারের খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এ চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বড় গোল বেগুন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা কেজি। একইভাবে কাঁকরোলও প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। এ ছাড়া টমেটো ৬০ থেকে ৭০…
আগামী ৩-৬ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ । শুক্রবার তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন জানান, ডিসি সম্মেলনের সার্বিক বিষয় নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে শনিবার (০২ মে) বিকাল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে (কক্ষ নং ৪০০, ভবন নং ০১) প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।প্রেস ব্রিফিং ও কার্য অধিবেশনসমূহে মিডিয়া কাভারেজের অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ডিসিরা অংশ নেন। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের মাধ্যম এই ডিসি সম্মেলন। সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির সঙ্গে…
রাজধানী ঢাকায় আজ শুক্রবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। ভোর ৫টায় শুরু হওয়া অঝোর ধারার বৃষ্টি টানা দুই ঘণ্টা ঝরেছে সকাল ৭টা পর্যন্ত। এতে রাজধানীর অনেক সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হয়। যা নগরবাসীর জন্য সৃষ্টি করেছে দুর্ভোগ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে। শুক্রবার দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিকে, ভোর থেকে ভারী বৃষ্টির কারণে রাজধানীর কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, মিরপুর, মগবাজার, মৌচাক, মালিবাগসহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটুপানি জমতে দেখা গেছে। সকাল সাড়ে ৬টায় মৌচাক মোড়ে কথা হয় একজন কর্মজীবীর সঙ্গে। তিনি মগবাজার থেকে হাঁটুপানি মাড়িয়ে এসেছেন। যাবেন বাড্ডায় কর্মস্থলে। কথা…
২০২৪ সালে পুনর্গঠনের পর International Crimes Tribunal (Bangladesh)–এ মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলার বিচার চলছে। আওয়ামী লীগ আমলে গুম, খুন এবং জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত নৃশংসতার অভিযোগে দায়ের করা এসব মামলার মধ্যে চারটিতে ইতোমধ্যে রায় ঘোষণা হয়েছে। এসব রায়ে মোট ৫৫ জন দণ্ডিত হয়েছেন। আরও চারটি মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে দুই ট্রাইব্যুনালে মোট ২২টি মামলার বিচার চলছে। এর মধ্যে একটি মামলার রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে এবং তিনটি মামলা যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে। এসব মামলার চারটিই গণঅভ্যুত্থানকালে হতাহতের ঘটনাসংক্রান্ত। ট্রাইব্যুনালের প্রসিকিউটর Faruk Ahmed জানান, বর্তমানে বিচারাধীন ২২টি মামলার পাশাপাশি আরও ৪১টি মামলা বিচার প্রক্রিয়াধীন রয়েছে। চলমান মামলাগুলোতে আসামির…
জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে দেওয়া আবেগঘন ও নীতিনির্ধারণী বক্তব্যে প্রধানমন্ত্রী Tarique Rahman বলেছেন, সরকার প্রধানের চেয়ার দূর থেকে যতটা আরামদায়ক মনে হয়, বাস্তবে তা মোটেও আরামের নয়; বরং এটি অত্যন্ত কঠিন দায়িত্বের প্রতীক। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) Jatiya Sangsad–এর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সমাপনী বক্তব্য দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “এই চেয়ারটি খুব কঠিন একটি জায়গা। এখানে বসলে প্রতি মুহূর্তে মনে হয় যেন আগুনের তপ্ত হাওয়া এসে লাগছে। একজন রাজনীতিবিদ হিসেবে সংসদ বা জনসভায় জনপ্রিয় কথা বলে হাততালি পাওয়া সহজ, কিন্তু এই দায়িত্বের চেয়ার সেই সুযোগ দেয় না। এটি সবসময়…
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ৭ টাকা ৫৫ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৫ টাকা ৩০ পয়সা লোকসান হয়েছিল। সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৩ টাকা ৫২ পয়সা, যা আগের বছর মাইনাস ১৯ টাকা ৬৮ পয়সা ছিল। গত…