Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

    July 17, 2026

    সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক:ডেপুটি স্পিকার

    July 17, 2026

    মধ্যপ্রাচ্যে ‘নতুন যুদ্ধ’, জড়াতে পারে পাকিস্তানও

    July 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, July 18 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»ইলিশে সয়লাব রাজধানীর বাজার, ঊর্ধ্বমুখী ডিম-সবজির দর

    ইলিশে সয়লাব রাজধানীর বাজার, ঊর্ধ্বমুখী ডিম-সবজির দর

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMay 2, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সরবরাহ কমে যাওয়া আর জ্বালানির সংকটের দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে প্রায় সবকিছুর দাম। এখনও ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। মুরগিতেও স্বস্তি নেই। সোনালির কেজি ৩৬০-৩৭০ টাকা। আর দেশি মুরগি ৭২০। তবে, ব্রয়লার মিলছে ১৮০ টাকাতেই। নিত্যপণ্যের এমন চড়া দামে আয়ের সঙ্গে খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। রাজধানীর বাজার ইলিশে সয়লাব। কিছুটা কমেছে দর। শুক্রবার (১ মে) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন তথ্য।

    গতকাল মধ্যরাতে শেষ হয়েছে নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা। মাত্রই নদীতে গেছেন জেলেরা। তারা ফেরার আগেই রাজধানীর বাজার ইলিশে সয়লাব। দামও কিছুটা কমেছে। ব্যবসায়ীদের দাবি, এসব মাছ কোল্ড স্টোরেজের নয়। এদিকে, সাগরে নিষেধাজ্ঞার কারনে উপকূলে এখনও স্বাভাবিক নয় মাছের সরবরাহ। অনেকে আবার দুষছেন আবহাওয়াকে।
    মূলত, নিত্যপণ্যের দামের পারদ বেশ অনেকদিন থেকেই চড়া। শ্রমিক দিবসেও খেটে খাওয়া মানুষের যে একটু ভালোমন্দ পাতে জুটবে তার বন্দোবস্তও নাগালের বাইরে।সীমিত আর মধ্যবিত্তের পুষ্টির সহজতর উৎস, সেই ডিমের দাম চড়া কয়েক সপ্তাহ ধরে। ১১০ টাকা ডজনের লাল ডিম বিকোচ্ছে ১৩০ টাকাতে। সাদা ডিমের ডজনও বেড়েছে ১০ টাকা পর্যন্ত। বিক্রেতাদের কেউ অজুহাত দিচ্ছেন ক’দিন আগের গরমে ডিম নষ্টের তো কেউ আবার বলছেন চলমান বৃষ্টিতে উৎপাদন ব্যাহত। চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বড় গোল বেগুনের দাম কেজি ১৩০ থেকে ১৫০ টাকা। একইভাবে কাঁকরোলের দামও বেশ চড়া। প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা।

    এদিকে টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। কাঁচা মরিচের কেজি ১২০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি (৪টা) বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। রমজানে যে সোনালি মুরগি ২৯০-৩২০ টাকায় কেনা গেছে তা এখন ৩৬০-৭০ এর নিচে মিলছেই না। ব্রয়লার সেই ১৮০-৯০ টাকা। আর দেশি মুরগীর দাম শুনলে তো পিলে চমকে ওঠার জোগার। ক্রেতাদের মতে, যেভাবে ডিম-মুরগির দাম বাড়ছে সেভাবে সর্বসাধারণের আয় বাড়ছে না। নিত্যপণ্যের দামে কোনঠাসা সাধারণ মানুষ। আয়ের সঙ্গে মেলে না খরচের হিসাব। জ্বালানি তেলের সংকট, সরবরাহের অজুহাতে কেউ বাড়তি সুবিধা নিচ্ছে কিনা তা নিশ্চিতে বাজার তদারকি বাড়ানোর তাগিদ সকলের।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

    July 17, 2026

    সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক:ডেপুটি স্পিকার

    July 17, 2026

    নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

    July 17, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.