Author: শেখর হালদার , বরিশাল

বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে এক রোহিঙ্গা নারীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। তার নাম জাহিদা বেগম (২০)। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিএমপি এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে ২০২৬ দিবাগত রাত ২টা ৫০ মিনিটে নগরীর কলসগ্রাম এলাকার জল কাদের মোল্লা মসজিদের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই মো. আল আমিন নাঈমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঢাকা-বরিশালগামী ‘মামুন পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এ-৩ নম্বর আসনে বসা জাহিদা বেগমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,…

Read More

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড । কোম্পানি দুটির শেয়ার দর ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মীর আখতার হোসাইন লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এর শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে। এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে কপারটেক ইন্ডাস্ট্রিজ ৯.৮৭ শতাংশ, মিথুন নিটিং…

Read More

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ১৮.১৮ শতাংশ কমেছে। তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এবি ব্যাংক পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ১১.৩২ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর শেয়ার দর ৪০ পয়সা বা ৮.৮৯ শতাংশ কমেছে। এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক ৮.০৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ৭.৩০ শতাংশ, এনআরবি ব্যাংক ৬.২৫ শতাংশ, আইএফআইসি ব্যাংক ৬.১২ শতাংশ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ৫.৯৬…

Read More

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি । কোম্পানিটির ৩৫ কোটি ৪২ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড । কোম্পানিটির ৩৪ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৫৯ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড । এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, রিলায়েন্স…

Read More

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) তাদের অফিস নিকুঞ্জস্থ ডিএসই টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আজ ৩ মে ২০২৬ তারিখে নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি.(ডিএসই)-এর কার্যালয়ে ডিএসই ও বিএপিএলসি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, মোঃ আবিদ হোসেন খান সিএফএ, বিএপিএলসি’র প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সৈয়দ ইসতিয়াক আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।ডিএসই টাওয়ারে বিএপিএলসি’র এই অফিস স্থানান্তর দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

Read More

রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে উন্নয়নকাজ চলাকালে ঢাকা ওয়াসার কার্যক্রমে তিতাস গ্যাসের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভাব্য জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত ভালভ বন্ধ করে লিকেজ মেরামতের কাজ শুরু করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ ঘটনার কারণে গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে বাসাবাড়ি ও বাণিজ্যিক গ্রাহকদের ভোগান্তি দেখা দিয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ভিত্তিতে মেরামত কাজ চলমান রয়েছে এবং কাজ শেষ হলেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

Read More

আজ ৩ মে (রোববার) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছরের এই দিনে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন। সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক…

Read More

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইল ইন্ড. পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ০১ পয়সা লোকসান হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির লোকসান হয়েছে ৯৭ পয়সা। গতবছর একই সময়ে ১২ পয়সা আয় হয়েছিল।  গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ২৭ পয়সা।

Read More

জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়। তাই প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ ভেবে দেশের যেকোনো স্থানে যেকোনো সময়ে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ রবিবার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “সেই নির্বাচনে প্রমাণিত হয়েছে যে জনরায়ের প্রতিফলন ঘটানো সম্ভব। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে, তবে অবশ্যই সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা এবং জনগণের প্রকৃত রায় নিশ্চিত করা সম্ভব।” প্রশাসনিক কর্মকর্তাদের নিরপেক্ষতার ওপর…

Read More

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭৫টির শেয়ারদর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, রবিবার (৩ মে) বেলা ১১টা ৪২মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩০১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৭ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৫৫ ও ২০২৪ পয়েন্টে। এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭৫ কোটি ০৯ লাখ ৯৮ হাজার টাকা। এসময়ে লেনদেন হওয়া…

Read More