Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
আজ ৩ মে (রোববার) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছরের এই দিনে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন। সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক…
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইল ইন্ড. পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ০১ পয়সা লোকসান হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির লোকসান হয়েছে ৯৭ পয়সা। গতবছর একই সময়ে ১২ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ২৭ পয়সা।
জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়। তাই প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ ভেবে দেশের যেকোনো স্থানে যেকোনো সময়ে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ রবিবার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “সেই নির্বাচনে প্রমাণিত হয়েছে যে জনরায়ের প্রতিফলন ঘটানো সম্ভব। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে, তবে অবশ্যই সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা এবং জনগণের প্রকৃত রায় নিশ্চিত করা সম্ভব।” প্রশাসনিক কর্মকর্তাদের নিরপেক্ষতার ওপর…
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭৫টির শেয়ারদর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, রবিবার (৩ মে) বেলা ১১টা ৪২মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩০১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৭ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৫৫ ও ২০২৪ পয়েন্টে। এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭৫ কোটি ০৯ লাখ ৯৮ হাজার টাকা। এসময়ে লেনদেন হওয়া…
দেশের শেয়ারবাজারে ব্যাংক খাতে চাপ ক্রমেই বাড়ছে। টানা দুই বছর ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় আরও অন্তত ১০টি তালিকাভুক্ত ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামতে যাচ্ছে, যা সাধারণত জাঙ্ক স্টক হিসেবে পরিচিত। ডিএসই সূত্রে জানা গেছে, ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। সিদ্ধান্তটি কার্যকর হলে এই ব্যাংকগুলো প্রথমবারের মতো সর্বনিম্ন ক্যাটাগরিতে পড়বে। ডিএসইর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সপ্তাহের প্রথম কার্যদিবস থেকেই ব্যাংকগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হবে। এর আগে গেল সপ্তাহে ইসলামী ব্যাংক বাংলাদেশ, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও এসবিএসি…
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের সবাই নির্মাণশ্রমিক। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে শ্রমিকবাহী একটি পিকআপ ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫)। অন্য ৪ জনের পরিচয় এখনও…
রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ মে) তাদের গ্রেফতার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ। গ্রেফতার হলেন– আসমাউল ইসলাম (৩০), জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও হুমায়ুন কবির খান (৫৯)। মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক দুপুর সাড়ে ৩টার দিকে মিরপুর-২ এলাকা হতে গ্রেফতার করে শিক্ষা অধিদফতরে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী আসমাউল ইসলামকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমাউল শিক্ষা অধিদফতরের ভবনের স্টোররুমে আগুন লাগানোর কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী বিকেলে শিক্ষা অধিদফতরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে আসামি জিন্নাত আলী ও হুমায়ুন কবির খানকে গ্রেফতার করা হয়। এর আগে, শুক্রবার (১ মে)…
ব্যাংকের লভ্যাংশ বিতরণে চলতি বছরও কঠোর অবস্থান বজায় রেখেছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ দুই অঙ্কে পৌঁছালে কোনো ব্যাংককে ২০২৫ অর্থবছরের জন্য লভ্যাংশ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। একইভাবে মূলধন ঘাটতি বা প্রভিশন সংরক্ষণে ঘাটতি থাকলেও অনেক ব্যাংক এবার লভ্যাংশ থেকে বঞ্চিত হয়েছে। এতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে মাত্র ১৬টি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করতে পেরেছে। আর দেশের মোট ৫২টি ব্যাংকের মধ্যে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্বল ব্যাংক খাতকে শক্তিশালী করতে গত বছরের ১৩ মার্চ শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণায় নতুন নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা অনুযায়ী, কোনো ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশ বা তার বেশি হলে তারা লভ্যাংশ…
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মহসিন হাবিব চৌধুরী। একই সঙ্গে কোম্পানির বিপিবিএল সাবসিডিয়ারিজের এক্সিকিউটিভ ডিরেক্টর, জয়েন্ট ভেঞ্চারসের কো-অর্ডিনেশন ডিরেক্টর এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রুপালি হক চৌধুরী। ২৯ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় তাকে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। এই নিয়োগ ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪ ও বাংলাদেশের প্রযোজ্য অন্যান্য আইন ও বিধিবিধানের অধীন থাকবে। মহসিন হাবিব চৌধুরী বর্তমানে কোম্পানির চিফ অপারেটিং অফিসার ও পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৯৫ সালে…
সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বিকেল ৫টা ৮ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। একই সঙ্গে সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোতেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা। শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে আসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে, তবে এবার মঞ্চ নয়, সবুজ মাঠ-গালিচায়। যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন—‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর। এর আগে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিভা অন্বেষণ কর্মসূচি…