Author: নিজস্ব প্রতিবেদক

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইরানকে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করারও দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ওয়াডেফুল বলেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে জার্মানি একই লক্ষ্য ভাগ করে নেয়। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে সম্পূর্ণভাবে এবং যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে হবে এবং অবিলম্বে হরমুজ প্রণালি উন্মুক্ত করতে হবে—যা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে অংশ নিতে অনীহার কারণে তিনি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিচ মের্জ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো…

Read More

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সংঘর্ষের দুই দিন পর বিশেষ নিরাপত্তায় আমদানিপণ্যবাহী জাহাজ ‘মায়েরস্ক চট্টগ্রাম’ ও ‘এইচআর তুরাগ’ জেটিতে ভিড়তে সক্ষম হয়েছে। গতকাল রবিবার (৩ মে) দুপুর ১২টার পর জাহাজ দুটিকে বন্দর চ্যানেলে আনা হয় এবং পৃথক দুটি জেটিতে বার্থিং করানো হয়। জাহাজের বার্থিং ও কার্গো তথ্য বন্দর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশীয় এইচআর লাইনের জাহাজ ‘এইচ আর তুরাগ’ দুপুর ১২টা ২৪ মিনিটে এনসিটি-৪ বার্থে নোঙর করে। জাহাজটিতে ৫০৩টি বক্সে মোট ৭৪৯ টিইইউএস আমদানি কনটেইনার রয়েছে। আজ রবিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রিপোর্ট লেখা পর্যন্ত এই জাহাজের ২৭১ বক্স কনটেইনার জাহাজ থেকে নামানো হয়েছে। অন্যদিকে, ডেনমার্কভিত্তিক বিশ্বের শীর্ষ শিপিং লাইন মায়েরস্কের জাহাজ…

Read More

চট্টগ্রামে রেলওয়ের পাহাড়গুলোতে অবৈধভাবে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের ভারী বর্ষা শুরুর আগেই নিরাপদে সরে যাওয়ার জন্য রেলওয়ের পক্ষ থেকে মাইকিং করা শুরু হয়েছে। রেলওয়ের পাহাড়গুলো সংরক্ষণের দায়িত্বে থাকা রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী–২ এর অধীনে গতকাল শনিবার সকাল থেকে দিনব্যাপী পাহাড়গুলোতে অবৈধ বসবাসকারীদের সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়। প্রতি বছর একটানা ভারী বর্ষায় চট্টগ্রামে পাহাড় ধসে কম–বেশি প্রাণহানির ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা প্রশাসন ও রেলওয়ের ভূ–সম্পত্তি বিভাগের তথ্য মতে, চট্টগ্রামে রেলওয়ের মালিকানাধীন সাতটি পাহাড়ে পাঁচ হাজার ৩৩২টি অবৈধ স্থাপনা হয়েছে। এসব অবৈধ স্থাপনায় ঝুঁকি নিয়ে বসবাস করছে প্রায় অর্ধ লক্ষ মানুষ। তিন দশকের বেশি সময় ধরে এসব পাহাড়ে বসবাস করে আসছেন…

Read More

বাংলাদেশ পুলিশে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে এই কর্মকর্তাদের অবসর প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী সকল অবসরজনিত সুবিধা পাবেন। অবসরে পাঠানোদের মধ্যে ১৬ জন ডিআইজি এবং ১ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি মো. হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি (টিআর) সালেহ্…

Read More

বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে এক রোহিঙ্গা নারীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। তার নাম জাহিদা বেগম (২০)। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিএমপি এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে ২০২৬ দিবাগত রাত ২টা ৫০ মিনিটে নগরীর কলসগ্রাম এলাকার জল কাদের মোল্লা মসজিদের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই মো. আল আমিন নাঈমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঢাকা-বরিশালগামী ‘মামুন পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এ-৩ নম্বর আসনে বসা জাহিদা বেগমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,…

Read More

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড । কোম্পানি দুটির শেয়ার দর ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মীর আখতার হোসাইন লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এর শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে। এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে কপারটেক ইন্ডাস্ট্রিজ ৯.৮৭ শতাংশ, মিথুন নিটিং…

Read More

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ১৮.১৮ শতাংশ কমেছে। তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এবি ব্যাংক পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ১১.৩২ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর শেয়ার দর ৪০ পয়সা বা ৮.৮৯ শতাংশ কমেছে। এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক ৮.০৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ৭.৩০ শতাংশ, এনআরবি ব্যাংক ৬.২৫ শতাংশ, আইএফআইসি ব্যাংক ৬.১২ শতাংশ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ৫.৯৬…

Read More

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি । কোম্পানিটির ৩৫ কোটি ৪২ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড । কোম্পানিটির ৩৪ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৫৯ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড । এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, রিলায়েন্স…

Read More

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) তাদের অফিস নিকুঞ্জস্থ ডিএসই টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আজ ৩ মে ২০২৬ তারিখে নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি.(ডিএসই)-এর কার্যালয়ে ডিএসই ও বিএপিএলসি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, মোঃ আবিদ হোসেন খান সিএফএ, বিএপিএলসি’র প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সৈয়দ ইসতিয়াক আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।ডিএসই টাওয়ারে বিএপিএলসি’র এই অফিস স্থানান্তর দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

Read More

রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে উন্নয়নকাজ চলাকালে ঢাকা ওয়াসার কার্যক্রমে তিতাস গ্যাসের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভাব্য জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত ভালভ বন্ধ করে লিকেজ মেরামতের কাজ শুরু করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ ঘটনার কারণে গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে বাসাবাড়ি ও বাণিজ্যিক গ্রাহকদের ভোগান্তি দেখা দিয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ভিত্তিতে মেরামত কাজ চলমান রয়েছে এবং কাজ শেষ হলেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

Read More