Author: নিজস্ব প্রতিবেদক

মুখে দুর্গন্ধ হওয়া একটি সাধারণ সমস্যা হলেও এটি অনেক সময় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। ডেন্টাল কেয়ার আয়ারল্যান্ডের ক্লিনিক্যাল ডিরেক্টর ড. জেনিফার কলিন্স জানান, মুখের ভেতর থাকা ব্যাকটেরিয়া যখন খাবার ভেঙে ফেলে, তখনই মূলত এই দুর্গন্ধের সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে মাড়ি বা জিহ্বা থেকে এই গন্ধ তৈরি হলেও মানসিক চাপ, বয়স, হরমোনের পরিবর্তন বা ডায়েট করার ফলেও সমস্যাটি বাড়তে পারে। দুর্গন্ধ দূর করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ডক্টর কলিন্স আটটি বিশেষ অভ্যাসের কথা উল্লেখ করেছেন: ১. জিহ্বার যত্ন নিন: প্রতিদিন দাঁত ব্রাশ করার সময় জিহ্বা পরিষ্কার করতে ভুলবেন না। ব্রাশ বা টাং স্ক্র্যাপার ব্যবহার করে জিহ্বার ওপর জমে থাকা ব্যাকটেরিয়া ও খাবারের কণা…

Read More

ভক্তের প্রশ্নে আক্ষেপ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের অনাকাঙ্ক্ষিত প্রশ্নের জবাব দিয়েছেন এই অভিনেত্রী। ভিডিওর শুরুতে প্রভা ভক্তদের প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘ধরুন আপনি আমার জেনুইন ফ্যান, আমার কাজ পছন্দ করেন এবং আমার অভিনীত নাটক বা টিভিসিগুলো দেখতেন। আপনার সাথে আমার কোনো ডাক্তারখানা, শপিং মল বা রেস্টুরেন্টে দেখা হলো। বিষয়টি খুব সুন্দর হতে পারতো। কিন্তু হুট করেই কোনো শিষ্টাচার ছাড়াই যদি প্রশ্ন করেন- আপা বিয়ে করছেন না কেন? তখন বিষয়টি খুবই ইনডিসেন্ট হয়ে যায়।’ বর্তমানে প্রবাস জীবনে ব্যস্ত প্রভা বলেন, ‘আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? জন্ম, মৃত্যু আর বিয়ে- এই তিনটি…

Read More

পুরস্কারের প্রাইজমানি নিয়ে বিরোধের জেরে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছেন বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কা।খেলোয়াড়দের দাবি আদায় এবং নিজেদের অধিকার নিশ্চিত করতে স্ট্রাইক বা বয়কটই একমাত্র পথ হতে পারে বলে মনে করেন তিনি। ২৮ বছর বয়সী বেলারুশিয়ান তারকা বলেন, ‘আমার মনে হয় কোনো এক সময়ে আমরা এটি বয়কট করবই। আমার কাছে মনে হয় নিজেদের অধিকারের জন্য লড়াই করার এটাই একমাত্র উপায়।’ তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টের মূল বিনোদন খেলোয়াড়দের মাধ্যমেই আসে, তাই খেলোয়াড়দের ছাড়া টুর্নামেন্ট আয়োজন অসম্ভব।’ পুরুষ ও নারী টেনিসের শীর্ষ ১০ খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম থেকে প্রাপ্ত আয়ের একটি বড় অংশ প্রাইজমানি হিসেবে দাবি করছেন। চলতি বছর ফ্রেঞ্চ…

Read More

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে সুনির্দিষ্ট ও সতর্ক উদ্যোগ নিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বর্তমানে স্থবির হয়ে থাকা ৪০টিরও বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে দিল্লি। এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে এবং ঢাকা–দিল্লি সম্পর্ক নতুনভাবে এগিয়ে নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। সোমবার নয়াদিল্লি সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় দুই দেশের প্রাতিষ্ঠানিক যোগাযোগ ধীরে ধীরে পুনরুদ্ধারের আভাস দেন ভারতের পররাষ্ট্র সচিব। বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুই দেশের যোগাযোগের গতি কিছুটা ধীর ছিল। তবে এখন বাণিজ্য বৃদ্ধি ও ভিসা সহজীকরণসহ বিভিন্ন বিষয়ে দুই দেশই…

Read More

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট কোম্পানি লিমিটেড বর্তমানে গভীর আর্থিক সংকটে পড়েছে। ঋণখেলাপি হয়ে পড়ায় প্রতিষ্ঠানটি নতুন করে এলসি (ঋণপত্র) খুলতে পারছে না, ফলে কাঁচামাল আমদানি কার্যত বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে কোম্পানিটির উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই সংকটের চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে। নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায়, এক বছরের ব্যবধানে কোম্পানিটির পণ্য বিক্রিতে ভয়াবহ পতন ঘটেছে। ২০২৩-২৪ অর্থবছরে যেখানে ১৮৬ কোটি ৯০ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছিল, সেখানে ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে এসেছে মাত্র ২৭ কোটি ৫০ লাখ টাকায়। ঋণ পরিশোধে ব্যর্থতার কারণে নতুন এলসি খোলা…

Read More

বগুড়ার যমুনাঘেঁষা চরাঞ্চলজুড়ে এখন লাল মরিচের সমারোহ। বাড়ির উঠান, বাঁধ, বালুচর—সবখানেই শুকাতে দেওয়া হয়েছে মরিচ। দূর থেকে দেখলে মনে হয় লাল রঙের এক সমুদ্র। তবে এই ‘লাল সোনা’র আড়ালে লুকিয়ে আছে দামের টানাপোড়েন, বাজার নিয়ন্ত্রণ এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাবের জটিল বাস্তবতা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার চরাঞ্চলে প্রায় ৭ হাজার ১০০ একর জমিতে মরিচ চাষ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় ১৯ হাজার ৮৭৬ টন, যার বাজারমূল্য প্রায় ৩৫০ কোটি টাকা। এর মধ্যে শুধু সারিয়াকান্দির চরেই লেনদেন হতে পারে ১৭০ থেকে ১৮০ কোটি টাকার বেশি। উৎপাদনে সাফল্য, আয়ে অনিশ্চয়তা গত এক দশকে এ অঞ্চলে মরিচ চাষে…

Read More

হাইকোর্টের আদেশ অমান্য করে সুপ্রিম কোর্ট সচিবালয় মন্ত্রণালয়ে স্থানান্তরের পদক্ষেপ নেওয়ায় আদালত অবমাননার অভিযোগ এনে আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। মঙ্গলবার (৫ মে) এই নোটিশটি পাঠিয়েছেন শিশির মনির। নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই। তিনি জানান, হাইকোর্টের আদেশ অমান্য করে সুপ্রিম কোর্ট সচিবালয় আইন মন্ত্রণালয়ে স্থানান্তরের পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা সুস্পষ্ট আদলত অবমাননা। এ বিষয়ে আপিল বিভাগেরও কোনো আদেশ নেই। এ কারণেই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির দুই সপ্তাহের ভেতর এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও জানিয়েছেন শিশির মনির।

Read More

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৫ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৩১ টাকা ১০ পয়সা বা ৮.৬০ শতাংশ কমেছে। তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৮.০০ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্স লিমিটেড এর শেয়ার দর ৩০ পয়সা বা ৬.৯৮ শতাংশ কমেছে। এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বে লিজিং ৬.৩৮ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার ৫.৮৫ শতাংশ, লিগ্যাসী ফুটওয়্যার ৫.৪৬ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ৫.০০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল…

Read More

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৫ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৬০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এর শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৬৬ শতাংশ বেড়েছে। এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৭.৬৯ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ৭.৩৩…

Read More

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৫ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩০ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর। এদিন কোম্পানিটির ৯ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড । কোম্পানিটির ৩ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার…

Read More