Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

    July 17, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

    July 17, 2026

    দৈনিক ৫ কোটি টাকার লেনদেন, সাড়ে ৬ হাজার সিমসহ গ্রেপ্তার ৬

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 17 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»খেলা»যে কারণে গ্র্যান্ড স্ল্যাম বয়কটের হুমকি সাবালেঙ্কার

    যে কারণে গ্র্যান্ড স্ল্যাম বয়কটের হুমকি সাবালেঙ্কার

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMay 5, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    পুরস্কারের প্রাইজমানি নিয়ে বিরোধের জেরে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছেন বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কা।খেলোয়াড়দের দাবি আদায় এবং নিজেদের অধিকার নিশ্চিত করতে স্ট্রাইক বা বয়কটই একমাত্র পথ হতে পারে বলে মনে করেন তিনি। ২৮ বছর বয়সী বেলারুশিয়ান তারকা বলেন, ‘আমার মনে হয় কোনো এক সময়ে আমরা এটি বয়কট করবই। আমার কাছে মনে হয় নিজেদের অধিকারের জন্য লড়াই করার এটাই একমাত্র উপায়।’

    তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টের মূল বিনোদন খেলোয়াড়দের মাধ্যমেই আসে, তাই খেলোয়াড়দের ছাড়া টুর্নামেন্ট আয়োজন অসম্ভব।’ পুরুষ ও নারী টেনিসের শীর্ষ ১০ খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম থেকে প্রাপ্ত আয়ের একটি বড় অংশ প্রাইজমানি হিসেবে দাবি করছেন। চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের (রোলঁ গারো) পুরস্কারের তহবিল ৯.৫% বাড়ানো হলেও খেলোয়াড়রা এতে সন্তুষ্ট নন। খেলোয়াড়দের মতে, টুর্নামেন্টের মোট আয়ের অন্তত ২২% তাদের প্রাপ্য, কিন্তু বর্তমান বরাদ্দ তার চেয়ে অনেক কম।

    বিশ্ব র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর তারকা সিওনতেক প্রাইজমানি বাড়ানোর দাবিকে সমর্থন করলেও বয়কট করাকে কিছুটা বাড়াবাড়ি বলে মনে করছেন। তিনি আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে মত দিয়েছেন। আর দ্বিতীয় স্থানের থাকা রিবাকিনা জানিয়েছেন, অধিকাংশ খেলোয়াড় যদি বয়কটের সিদ্ধান্ত নেন, তবে তিনিও তাতে যোগ দেবেন। জেসিকা পেগুলা খেলোয়াড়দের এই প্রচারণার পক্ষে জোরালো অবস্থান নিলেও ধর্মঘটের সম্ভাবনাকে প্রায় নাকচ করে দিয়েছেন। উইম্বলডন আগামী মাসে তাদের প্রাইজমানি ঘোষণা করবে। এর আগে ফ্রেঞ্চ ওপেন শুরুর প্রাক্কালে খেলোয়াড় এবং আয়োজক কর্তৃপক্ষের মধ্যে এই উত্তেজনা টেনিস বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ১৬ বছর পর ফাইনালে স্পেন, অশ্রুসিক্ত বিদায় ফ্রান্সের

    July 15, 2026

    বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা

    July 12, 2026

    ‘স্পেনকেই ভয় পাওয়া উচিত ফ্রান্সের’

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.