Author: নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার ও স্টোরেজ সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল বৃহস্পতিবার ৫ ঘণ্টার জন্য ফুয়েল পাশ নিবন্ধন সেবা বন্ধ থাকবে। বুধবার (৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়, বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএর সার্ভার ও স্টোরেজ সিস্টেমে মেইনটেনেন্স কার্যক্রম চলবে। এ সময় ফুয়েল পাশ রেজিস্ট্রেশন সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক যাত্রা বরাবরই ছিল আলোচিত ও বিতর্কিত। তবে সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তার যে ধারাবাহিক পতন দেখা যাচ্ছে, তা তাকে ইতিহাসের সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্টদের তালিকায় ঠেলে দিয়েছে। সিএনএন-এর ‘পোল অব পোলস’ জরিপ অনুযায়ী, তার সমর্থনের হার নেমে এসেছে প্রায় ৩৫ শতাংশে। অর্থ হলো, তিনি এখন দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পর্যায়ে চলে এসেছেন। জিমি কার্টারের পর বুশই একমাত্র প্রেসিডেন্ট যিনি দীর্ঘ সময় ধরে ৩৫ শতাংশ বা তার কম অনুমোদন রেটিং-এ ছিলেন। এদিকে দ্য ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে, ৫৯ শতাংশ মার্কিনি মনে করেন, ট্রাম্পের প্রয়োজনীয় মানসিক সক্ষমতা নেই। অর্থাৎ প্রেসিডেন্ট হিসাবে…

Read More

বোনাস ডিভিডেন্ড ঘোষণা নিয়ে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটিয়েছে শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসি। আগে দেওয়া তথ্য সংশোধন করে এবার ব্যাংকটি জানিয়েছে, বোনাস ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। বুধবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এমন তথ্য জানা গেছে। এর আগে গত ৩০ এপ্রিল প্রকাশিত এক সংবাদে উত্তরা ব্যাংক জানিয়েছিল, বোনাস ডিভিডেন্ড ঘোষণায় বিএসইসির অনুমোদন লাগতে পারে। কিন্তু নতুন ব্যাখ্যায় ব্যাংকটি বলছে, ওই তথ্যটি প্রযোজ্য নয় এবং তা উপেক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছে তারা। ডিএসইর মাধ্যমে উত্তরা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ২৯…

Read More

তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের বন্ধক রাখা জমি, কারখানার যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদ নিলামে তোলার ঘোষণা দিয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। ব্যাংকের কাছে বকেয়া প্রায় ৫২ কোটি ১০ লাখ টাকা আদায়ের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ব্যাংকের স্থানীয় কার্যালয় থেকে জারি করা এক নিলাম বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ২১ এপ্রিল পর্যন্ত সুদসহ কোম্পানিটির মোট দায় দাঁড়িয়েছে ৫২ কোটি ১০ লাখ টাকা। ব্যাংক সূত্রে জানা গেছে, একাধিকবার সুযোগ দেওয়ার পরও ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় অর্থঋণ আদালত আইন, ২০০৩ অনুযায়ী বন্ধক রাখা সম্পদ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ব্যাংকের কর্মকর্তারা জানান, ২০০৭ সাল থেকে দেশবন্ধু পলিমার ব্যাংকটির কাছ থেকে এলসি সুবিধা, টার্ম লোন…

Read More

হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে ট্যাংকার। বুধবার (৬ মে) দুপুরে ২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। প্রয়োজনীয় কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে শুরু হবে লাইটারিং প্রক্রিয়া। ছোট ছোট ট্যাংকার জাহাজে করে ক্রুড অয়েল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হবে। সেখানে পৌঁছানোর পর শুরু হবে তেল পরিশোধন প্রক্রিয়া। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটিই প্রথম দেশে আসা ক্রুড অয়েলের চালান। উল্লেখ্য, ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট বন্ধ হয়ে যায়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন…

Read More

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গেলেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে) রাজ্য বিধানসভা নির্বাচনে তার দল তৃণমূল কংগ্রেসের ভরাডুবির একদিন পর, বিদায়ী পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে একটি সাংবাদিক সম্মেলনে এই দাবি করেণ। এদিকে তার এই অনড় অবস্থানের কারণে রাজ্যে এক অভূতপূর্ব সাংবিধানিক সঙ্কট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রাজভবন তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস কী পদক্ষেপ নিতে পারেন, তা নিয়ে শুরু হয়েছে আইনি চুলচেরা বিশ্লেষণ। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস নির্বাচনে হেরে গেছে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজ আসনে পরাজিত হয়েছেন। তবে তৃণমূল সুপ্রিমো এই ফলাফল মানতে নারাজ। তিনি…

Read More

নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানের প্রতিটি পর্বের শুরুতে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি ডক্টরাল ডিগ্রি প্রদান অনুষ্ঠানে মঞ্চে তাদের জন্য আনুষ্ঠানিক পোশাকসহ দুটি খালি চেয়ার রাখা হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট জামিল আহমেদ লিমন (২৭) যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ই এপ্রিল তিনি নিখোঁজ হন। লিমনের সঙ্গে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। নোয়াখালী বিজ্ঞান…

Read More

মাঝ সমুদ্রে আটকে পড়া ছয় ভারতীয় নাবিককে উদ্ধার করলো পাকিস্তানের নৌবাহিনী। আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজের ডিসট্রেস কল পেয়ে এই উদ্ধার অভিযান চালানো হয়। খবর আরব নিউজের। এমভি গৌতম নামের ওই জাহাজটিতে ছয়জন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ান নাবিক ছিল। তাদের সবাইকেই উদ্ধার করে জরুরি সহায়তা দেয়া হয়। ওমান থেকে ভারত যাওয়ার পথে মাঝসমুদ্রে নৌযানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় সহায়তার জন্য ডিসট্রেস কল দিলে নৌবাহিনীর একটি জাহাজ পাঠায় পাকিস্তান নৌবাহিনী। পরে নাবিকদের উদ্ধার করে তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দেয়া হয়। সমগ্র অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান নৌবাহিনী।

Read More

হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালিটিতে ছাড়তে সহায়তা করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের একটি অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান। তবে শেষমেষ সেই ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ওয়াশিংটনের তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। চুক্তি চূড়ান্ত করা ও স্বাক্ষর করা সম্ভব কিনা, তা দেখার জন্য প্রজেক্ট…

Read More

একযোগে বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৩ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদফতরের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি, স্পোশল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে আরএমপির কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি)কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশের ডিআইজি, পুলিশ অধিদফতরের ডিআইজি মো. আশিক সাঈদকে বিএমপির কমিশনার, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোঃ নজরুল ইসলামকে সিআইডির ডিআইজি এবং সিআইডির ডিআইজি মো.মো. প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সানা শামীনুর রহমানকে সিআইডির ডিআইজি, সিআইডির…

Read More