Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
বর্তমান সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকার বনানীতে একটি হোটেলে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, জ্বালানি খাতের সংকট মোকাবেলায় কাজ করছে বর্তমান সরকার। গ্যাস উত্তোলনে আগামী তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান মন্ত্রী। মির্জা ফখরুল বলেন, বিনিয়োগের পথে প্রধান বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি– যা কাটিয়ে উঠে দেশকে বিনিয়োগবান্ধব করতে কাজ করছে সরকার। রোহিঙ্গা ইস্যু সমাধান ও বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়েও বর্তমান সরকার কাজ করছে বলে জানান মির্জা ফখরুল।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর যাচ্ছেন। বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এই সফরসূচির কথা নিশ্চিত করেছেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। বর্ষা মৌসুম শুরুর আগেই এই দুই জেলায় বিশেষ খাল-খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এর পাশাপাশি সেখানে বেশ কিছু সরকারি কর্মসূচিতেও তার অংশ নেওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, ‘সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বেশ কয়েকটি জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। বর্ষার আগে মে…
পশ্চিমবঙ্গে সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণে জমি বরাদ্দ দেবে বিজেপি। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি’র এক নেতার বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এক দশক ধরে পশ্চিমবঙ্গ জয় করতে মরিয়া ছিলো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গেরুয়া ঝড়ের তান্ডবে যখন তছনছ তৃণমূল; বাংলায় তখন পদ্মফুলের জয়জয়কার। এমনকি পশ্চিমবঙ্গ জয়ের পর প্রধানমন্ত্রী মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লেখেছেন, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’। এমন বিজয় উল্লাসের কারণটাও অবশ্য স্পষ্ট। তৃণমূলের দেড় দশকের শাসনে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে। এর আগে, ২০২১ সালে, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় বিএসএফর কার্যপরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার প্রস্তাব…
২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হওয়া মানবতাবিরোধী মামলাগুলো যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য জেলা পর্যায় থেকে মামলাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ ও শেষ দিনের তৃতীয় অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ অধিবেশন হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদী বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলা। আমরা তাদের (ডিসি) কাছে তালিকা চেয়েছি জেলা পর্যায়ে যে জেলাওয়ারি কতগুলো মামলা সে রকম দাখিল হয়েছে। এগুলো রিমোট ডিস্ট্রিক্টগুলোতে…
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার ও স্টোরেজ সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল বৃহস্পতিবার ৫ ঘণ্টার জন্য ফুয়েল পাশ নিবন্ধন সেবা বন্ধ থাকবে। বুধবার (৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়, বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএর সার্ভার ও স্টোরেজ সিস্টেমে মেইনটেনেন্স কার্যক্রম চলবে। এ সময় ফুয়েল পাশ রেজিস্ট্রেশন সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক যাত্রা বরাবরই ছিল আলোচিত ও বিতর্কিত। তবে সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তার যে ধারাবাহিক পতন দেখা যাচ্ছে, তা তাকে ইতিহাসের সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্টদের তালিকায় ঠেলে দিয়েছে। সিএনএন-এর ‘পোল অব পোলস’ জরিপ অনুযায়ী, তার সমর্থনের হার নেমে এসেছে প্রায় ৩৫ শতাংশে। অর্থ হলো, তিনি এখন দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পর্যায়ে চলে এসেছেন। জিমি কার্টারের পর বুশই একমাত্র প্রেসিডেন্ট যিনি দীর্ঘ সময় ধরে ৩৫ শতাংশ বা তার কম অনুমোদন রেটিং-এ ছিলেন। এদিকে দ্য ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে, ৫৯ শতাংশ মার্কিনি মনে করেন, ট্রাম্পের প্রয়োজনীয় মানসিক সক্ষমতা নেই। অর্থাৎ প্রেসিডেন্ট হিসাবে…
বোনাস ডিভিডেন্ড ঘোষণা নিয়ে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটিয়েছে শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসি। আগে দেওয়া তথ্য সংশোধন করে এবার ব্যাংকটি জানিয়েছে, বোনাস ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। বুধবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এমন তথ্য জানা গেছে। এর আগে গত ৩০ এপ্রিল প্রকাশিত এক সংবাদে উত্তরা ব্যাংক জানিয়েছিল, বোনাস ডিভিডেন্ড ঘোষণায় বিএসইসির অনুমোদন লাগতে পারে। কিন্তু নতুন ব্যাখ্যায় ব্যাংকটি বলছে, ওই তথ্যটি প্রযোজ্য নয় এবং তা উপেক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছে তারা। ডিএসইর মাধ্যমে উত্তরা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ২৯…
তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের বন্ধক রাখা জমি, কারখানার যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদ নিলামে তোলার ঘোষণা দিয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। ব্যাংকের কাছে বকেয়া প্রায় ৫২ কোটি ১০ লাখ টাকা আদায়ের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ব্যাংকের স্থানীয় কার্যালয় থেকে জারি করা এক নিলাম বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ২১ এপ্রিল পর্যন্ত সুদসহ কোম্পানিটির মোট দায় দাঁড়িয়েছে ৫২ কোটি ১০ লাখ টাকা। ব্যাংক সূত্রে জানা গেছে, একাধিকবার সুযোগ দেওয়ার পরও ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় অর্থঋণ আদালত আইন, ২০০৩ অনুযায়ী বন্ধক রাখা সম্পদ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ব্যাংকের কর্মকর্তারা জানান, ২০০৭ সাল থেকে দেশবন্ধু পলিমার ব্যাংকটির কাছ থেকে এলসি সুবিধা, টার্ম লোন…
হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে ট্যাংকার। বুধবার (৬ মে) দুপুরে ২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। প্রয়োজনীয় কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে শুরু হবে লাইটারিং প্রক্রিয়া। ছোট ছোট ট্যাংকার জাহাজে করে ক্রুড অয়েল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হবে। সেখানে পৌঁছানোর পর শুরু হবে তেল পরিশোধন প্রক্রিয়া। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটিই প্রথম দেশে আসা ক্রুড অয়েলের চালান। উল্লেখ্য, ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট বন্ধ হয়ে যায়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন…
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গেলেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে) রাজ্য বিধানসভা নির্বাচনে তার দল তৃণমূল কংগ্রেসের ভরাডুবির একদিন পর, বিদায়ী পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে একটি সাংবাদিক সম্মেলনে এই দাবি করেণ। এদিকে তার এই অনড় অবস্থানের কারণে রাজ্যে এক অভূতপূর্ব সাংবিধানিক সঙ্কট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রাজভবন তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস কী পদক্ষেপ নিতে পারেন, তা নিয়ে শুরু হয়েছে আইনি চুলচেরা বিশ্লেষণ। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস নির্বাচনে হেরে গেছে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজ আসনে পরাজিত হয়েছেন। তবে তৃণমূল সুপ্রিমো এই ফলাফল মানতে নারাজ। তিনি…