Author: নিজস্ব প্রতিবেদক

দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ ৩৫ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।শুক্রবার (৮ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (৭ মে) বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার ৯৬ কোটি ৪০ হাজার ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৫৬১ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যেখানে গত বুধবার বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছিল তিন হাজার ৬৭ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভের…

Read More

শিক্ষা খাতে সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, অবকাঠামো নয়, শিক্ষা ও জ্ঞানভিত্তিক বিনিময়ই দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও আস্থার সেতুবন্ধন তৈরি করতে পারে। শুক্রবার (৮ মে) রাজধানী ঢাকায় আয়োজিত ‘চীন-বাংলাদেশ শাসন অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এহছানুল হক মিলন বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বিশ্বব্যবস্থা ক্রমেই অনিশ্চয়তার মুখে পড়ছে। যুদ্ধ, অস্থিরতা ও পারস্পরিক অবিশ্বাসের এই সময়ে বাংলাদেশ ও চীনের মতো বন্ধুপ্রতীম দেশগুলোর মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূয়সী প্রশংসা…

Read More

রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম। বেশিরভাগ সবজিই এখন বিক্রি হচ্ছে ৮০ টাকার ওপরে। এদিকে সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগির ডিমের দাম। কোনো কারণ ছাড়াই প্রতিনিয়ত বাড়ছে নিত্যপণ্যের দাম। ফলে বিপাকে পড়েছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা। শুক্রবার (৮ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি ১২০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ১২০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ১০০ টাকা, দেশি শসা প্রতি কেজি ১২০ টাকা, হাইব্রিড শসা প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ঈদ–উল–আজহার ছুটির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষেছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে নেওয়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে। বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’–এর খসড়া অনুমোদন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সারা দেশে স্বাস্থ্যসম্মত…

Read More

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে সংগৃহীত ডিমের উৎপাদিত রেণু বিক্রির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে এবার রাজস্ব লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে সোয়া ২৩ কোটি টাকা। সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ এই আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। হালদা নদীর ডিম আহরণকারী, রেণু উৎপাদনকারী, মৎস্য বিভাগ ও হালদা গবেষকদের মতে, চলতি মৌসুমে নদীতে ডিম ছাড়ার দুইটি জো/তিথি চলে যাওয়ার পর পূর্ণিমার তৃতীয় জো/তিথিতে গত ৩০ এপ্রিল সকালে মা মাছ নদীতে প্রথমে নমুনা ডিম ছাড়ে। একই দিন দুপুরে আবার ডিম ছাড়ে। তাছাড়া সেদিন দিবাগত রাত ২টার দিকে পুনরায় ডিম ছাড়ে মা মাছ। নদীর অংকুরী ঘোনা, গড়দুয়ারায় নয়াহাট, সিপাহির ঘাট, পাতাইজ্জ্যার টেক, কাগতিয়ার টেক, সোনাইর মুখ,…

Read More

দেশের বেসরকারি খাতের ব্যাংক ব্যাংক এশিয়া ১ হাজার কোটি টাকার পরিবেশবান্ধব টেকসই বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের মূলধন ভিত্তি আরও শক্তিশালী করতে এবং টেকসই প্রকল্পে অর্থায়নে কাজে লাগানো হবে এই বন্ড। গতকাল বুধবার অনুষ্ঠিত ব্যাংকের ৫৮৪তম পর্ষদ সভায় বন্ড ইস্যুর এই প্রস্তাব অনুমোদিত হয়। বৃহস্পতিবার (৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে ব্যাংকটি। ডিএসই সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বন্ডটি হবে অ-রূপান্তরযোগ্য, অর্থাৎ এটি শেয়ারে রূপান্তর করা যাবে না। একই সঙ্গে এটি হবে আনসিকিউরড বা জামানতবিহীন বন্ড। সাত বছর মেয়াদি এই বন্ডের মেয়াদ শেষে বিনিয়োগকারীরা সম্পূর্ণ মূলধন ফেরত পাবেন। এই বন্ডের মুনাফার হার হবে পরিবর্তনশীল বা ফ্লোটিং রেট…

Read More

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের পৃথক চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত নিকার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়ায় নতুন সিটি করপোরেশন গঠন করা হয়েছে। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। নিকার বৈঠক সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ে সেবা সহজ করা এবং জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় এসব…

Read More

একদিকে জোঁক, অন্যদিকে বজ্রপাত—এ দুই ভয় জেঁকে বসেছে ধান কাটা শ্রমিকদের মনে। প্রাণভয়ে তারা জমিতে নামতে চাচ্ছেন না। এতে হবিগঞ্জে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে। সংকট মেটাতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। তবে তাদের কোনো উদ্যোগই তেমন কাজে আসছে না। জেলায় পানিতে তলিয়ে গেছে বোরো ধান। এতে সম্ভাব্য ক্ষতির পরিমাণ ২১২ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা সাড়ে ২২ হাজার। ফসল হারিয়ে কৃষিজীবী মানুষের মাঝে হাহাকার বিরাজ করছে। সরেজমিন ঘুরে দেখা যায়, গত কয়েকদিন রোদের দেখা পেয়ে কৃষকরা পরিবার-পরিজন নিয়ে পচন ধরা, চারা গজানো ধান শুকাতে প্রাণপণ চেষ্টা করছেন। যে যেভাবে পারছেন ধান শুকিয়ে খাবারের ব্যবস্থা করার চেষ্টায় আছেন। কেউবা রাস্তা,…

Read More

দীর্ঘ সময় স্থবির থাকার পর আবারও সচল হওয়ার পথে টেকনাফ স্থলবন্দরকেন্দ্রিক বাংলাদেশ-মায়ানমার সীমান্ত বাণিজ্য। প্রায় ১ বছর পর বৃহস্পতিবার টেকনাফ থেকে মায়ানমারের উদ্দেশে ৬৫ মেট্রিক টন আলু রপ্তানির মাধ্যমে এ কার্যক্রম নতুন করে শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে আলুভর্তি একটি কাঠের নৌযান টেকনাফ স্থলবন্দর ছেড়ে যায়। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকার পর এটিই বাংলাদেশ থেকে মায়ানমারে প্রথম নিত্যপণ্য রপ্তানির ঘটনা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে গত ১ এপ্রিল মায়ানমারের মংডু এলাকা থেকে একই ধরনের নৌযানে করে টেকনাফ বন্দরে ৯৬৩ পিস চম্পাফুল ও গর্জন কাঠ আমদানি করা হয়েছিল, যা সীমিত পরিসরে বাণিজ্য পুনরারম্ভের ইঙ্গিত দেয়। স্থলবন্দরের শুল্ক বিভাগ জানায়, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সিঅ্যান্ডএফ…

Read More

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৪ থেকে ১৬ কোটি টাকা লস হয়েছে। এমনটি জানিয়েছেন বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।  বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয় নাই। এটাকে কী আপনি শুধু ভুল বলবেন? অবশ্যই, জবাবদিহিতা করতে হবে।’ বিসিবি সভাপতি বলেন, ‘তাহলে উনাকে (আমিনুল ইসলাম বুলবুল) জবাবদিহিতা করতে হবে। সে কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছেন। একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করেছে তাও কেন দিয়েছে। এসবের উত্তর দিতে হবে।’ তামিম আরও বলেন, ‘আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আপনি ফ্যাক্ট…

Read More