Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে

    July 18, 2026

    বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহ আছে: তথ্যমন্ত্রী

    July 18, 2026

    বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের হুয়ারান টেক্স

    July 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, July 18 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»হালদার রেণু থেকে এবার রাজস্ব আয় হবে সোয়া ২৩ কোটি টাকা

    হালদার রেণু থেকে এবার রাজস্ব আয় হবে সোয়া ২৩ কোটি টাকা

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMay 7, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে সংগৃহীত ডিমের উৎপাদিত রেণু বিক্রির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে এবার রাজস্ব লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে সোয়া ২৩ কোটি টাকা। সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ এই আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। হালদা নদীর ডিম আহরণকারী, রেণু উৎপাদনকারী, মৎস্য বিভাগ ও হালদা গবেষকদের মতে, চলতি মৌসুমে নদীতে ডিম ছাড়ার দুইটি জো/তিথি চলে যাওয়ার পর পূর্ণিমার তৃতীয় জো/তিথিতে গত ৩০ এপ্রিল সকালে মা মাছ নদীতে প্রথমে নমুনা ডিম ছাড়ে। একই দিন দুপুরে আবার ডিম ছাড়ে। তাছাড়া সেদিন দিবাগত রাত ২টার দিকে পুনরায় ডিম ছাড়ে মা মাছ। নদীর অংকুরী ঘোনা, গড়দুয়ারায় নয়াহাট, সিপাহির ঘাট, পাতাইজ্জ্যার টেক, কাগতিয়ার টেক, সোনাইর মুখ, মাছুয়াঘোনা, আজিমারঘাট, নাপিতেরঘাট, আমতুয়া কুমারখালির টেক, রামদাস মুন্সিহাট, বারিয়াঘোনা, মদুনাঘাট প্রভৃতি এলাকায় ডিম ছাড়ে। এবার ২০৮টি নৌকায় পাঁচ শতাধিক ডিম সংগ্রহকারী নদী থেকে ডিম আহরণ করে। নদী থেকে আহরিত ডিমগুলো হালদা নদীর মদুনাঘাট হ্যাচারি, শাহ মাদারি, মাছুয়াঘোনা হ্যাচারি, অংকুরী ঘোনা হ্যাচারি এবং মোবারকখীল হ্যাচারিতে গত ৩০ এপ্রিল দিবাগত রাতে ডিম আহরণের পর থেকে রেণু ফোটাতে শুরু করে। ডিম হ্যাচিং করে গত ৫ মে মঙ্গলবার থেকে বিক্রি শুরু করা হয়। এই পূর্ণিমার জো/তিথিতে ৬ হাজার কেজি ডিম আহরিত হয়েছে। এসব ডিম থেকে ১৫৫ কেজি রেণু উৎপাদিত হয়েছে। যার বর্তমান বাজার মূল্য সোয়া ২৩ কোটি টাকা। এবার প্রতি কেজি রেণু ১ লাখ ৪০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে বলে জানান ডিম সংগ্রহে জাতীয় পুরস্কার প্রাপ্ত গড়দুয়ারার কামাল সওদাগর এবং মধ্যম মাদার্শার প্রবীণ ডিম সংগ্রহকারী আশু বড়ুয়া।

    এদিকে হালদা নদীতে মাছের ডিম ছাড়ার খবর পেয়ে ঢাকা থেকে ছুটে এসে মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর রেণু উৎপাদন ও হ্যাচিং কার্যক্রম পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি গত মঙ্গলবার হাটাহাজারীর হালদা পাড়ের শাহমাদারী হ্যাচারি পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ডিম সংগ্রহকারীদের সাথে মতবিনিময় করেন। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), শাহেদ আরমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীসহ হালদার ডিম সংগ্রহকারী ও রেণু উৎপাদনকারীরা।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান, চবি হালদা রিচার্স ল্যাবেটরির সমন্বয়ক ও হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জানান, এই বছর তৃতীয় জো/তিথিতে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে। এবার ২০৮টি নৌকায় পাঁচ শতাধিক ডিম সংগ্রহকারী ৬ হাজার কেজি ডিম আহরণ করেছে। এই ডিম থেকে ১৫৫ কেজি রেণু উৎপাদন হবে। প্রতি কেজি রেণু গড়পড়তা যদি ১ লাখ ৫০ হাজার টাকা করে বিক্রি হয় তাহলে জাতীয় অর্থনীতিতে সোয়া ২৩ কোটি রাজস্ব যোগ হবে। তিনি উল্লেখ করেন, আগামীতে আরো তিনটি জো/তিথি রয়েছে। এসব জো/তিথিতে পরিবেশ অনুকূলে থাকলে পুনরায় মা মাছ ডিম ছাড়ার আশা রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের হুয়ারান টেক্স

    July 18, 2026

    দৈনিক ৫ কোটি টাকার লেনদেন, সাড়ে ৬ হাজার সিমসহ গ্রেপ্তার ৬

    July 16, 2026

    পোশাক খাতে নগদ সহায়তা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

    July 12, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.