Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»বজ্রপাত-জোঁকের ভয়ে মিলছে না শ্রমিক, ধান নিয়ে দিশাহারা কৃষক

    বজ্রপাত-জোঁকের ভয়ে মিলছে না শ্রমিক, ধান নিয়ে দিশাহারা কৃষক

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMay 7, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    একদিকে জোঁক, অন্যদিকে বজ্রপাত—এ দুই ভয় জেঁকে বসেছে ধান কাটা শ্রমিকদের মনে। প্রাণভয়ে তারা জমিতে নামতে চাচ্ছেন না। এতে হবিগঞ্জে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে। সংকট মেটাতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। তবে তাদের কোনো উদ্যোগই তেমন কাজে আসছে না। জেলায় পানিতে তলিয়ে গেছে বোরো ধান। এতে সম্ভাব্য ক্ষতির পরিমাণ ২১২ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা সাড়ে ২২ হাজার। ফসল হারিয়ে কৃষিজীবী মানুষের মাঝে হাহাকার বিরাজ করছে। সরেজমিন ঘুরে দেখা যায়, গত কয়েকদিন রোদের দেখা পেয়ে কৃষকরা পরিবার-পরিজন নিয়ে পচন ধরা, চারা গজানো ধান শুকাতে প্রাণপণ চেষ্টা করছেন। যে যেভাবে পারছেন ধান শুকিয়ে খাবারের ব্যবস্থা করার চেষ্টায় আছেন। কেউবা রাস্তা, কেউ খলা, কেউ বাড়ির উঠানে ধান নাড়ছেন।

    কথা হয় বানিয়াচং উপজেলার সুবিদপুর গ্রামের বাসিন্দা হরেন্দ্র সরকারের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‌‘ধান যা কেটে এনেছিলাম তার সবগুলোতেই চারা উঠে গেছে। আর খরচ করতে চাই না। জমিতে থেকেই ধান পচুক।’ তিনি বলেন, ‘ধান কাটা শ্রমিক পাইনি। শ্রমিকরা আগে পানিতে নামেনি বজ্রপাত আতংকে। এখন নামতে চায় না জোঁকের ভয়ে।’ একদিকে জোঁক, অন্যদিকে বজ্রপাত—এ দুই ভয় জেঁকে বসেছে ধান কাটা শ্রমিকদের মনে। প্রাণভয়ে তারা জমিতে নামতে চাচ্ছেন না। এতে হবিগঞ্জে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে

    লাখাই উপজেলার গোয়াখারা গ্রামের বাসিন্দা কৃষক ইলিয়াছ মিয়া বলেন, ‘কাটা ধান স্তূপ করে রেখেছি। এগুলো অনেক আগেই গোলায় তোলার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে পারিনি। সব ধানে চারা গজিয়েছে। পচন ধরেছে।’ একই কথা বলেন কৃষক বাবুল মিয়া। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘শ্রমিকের অভাবে নিজেই বুকসমান পানিতে নেমে কিছু ধান কেটে এনেছিলাম। সরকারি গোদামে এ ধানকে এখন মানহীন বলা হচ্ছে। এবার আগাম বৃষ্টি শুধু আমাদের জমিই নেয়নি (জমি ডুবে যাওয়া), দরদাম করার ক্ষমতাও কেড়ে নিয়েছে।’

    কৃষক ভিংরাজ মিয়া বলেন, ‘শুনছি কৃষি অফিস শ্রমিক জোগারের চেষ্টা করেছে, কিন্তু কোথায়? অতিরিক্ত টাকা দিয়েওতো কোথাও কোনো শ্রমিক মিলছে না। আমাদের এলাকার বা বাইরের যে শ্রমিকরা রয়েছে, তারা আগে বজ্রপাত আতংকে ক্ষেতে নামেনি। এখন জোঁক ও চুলকানির ভয়ে নামে না। এবার বুঝেছি শুধু টাকা দিয়ে সব করা যায় না।’

    তিনি বলেন, ‘যে ক’কের (এক কের সমান ৩০ শতাংশ) জমির ধান নিজেই কেটেছি, এসব ধান আবার এখন সরকারি গোদামেও নিচ্ছে না। নানা অজুহাতে ফিরিয়ে দিচ্ছে। কিন্তু দালালের মাধ্যমে ঠিকই সেই ধান নিচ্ছে। তাই সংসারের খরচ আর ঋণের চাপে অনেক আগেই কম দামে ফড়িয়াদের কাছে ধান বিক্রি করে দিয়েছি। শুধু আমি নই, অধিকাংশ কৃষকই ফরিয়াদের কাছে কম দামে ধান বিক্রির চেষ্টা করছেন।’ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানান হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (উদ্যান) দ্বীপক কুমার পাল। তিনি বলেন, ‘আমরা কৃষকদের পাশে আছি। আমাদের মাঠ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা সবাই কৃষকদের পাশে আছেন। আমি নিজেও প্রতিদিনই কোনো না কোনো স্থানে কৃষকদের খোঁজ নিতে ছুটে যাচ্ছি।’

    শ্রমিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা শ্রমিক সংকট মেটাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন স্থানে যোগাযোগ করছি। কৃষকদের যারাই সহযোগিতা চাচ্ছেন, তাদেরকেই শ্রমিক জোগাড় করে দেওয়ার চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রী প্রণোদনা দেবেন। কৃষকদের আমাদেরকে যেভাবেই হোক টিকিয়ে রাখতে হবে।’ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘বজ্রপাতে এবছর তিনজন মারা গেছেন। অন্যান্য বছর এসময়ে অনেক বেশি মানুষ বজ্রপাতে মারা যেতেন। এবছর সে তুলনায় অনেক কম মৃত্যু হয়েছে। মানুষ সচেতন হচ্ছেন। আমরা চেষ্টা করছি সে সংখ্যা যেন শূন্যে নামিয়ে আনতে পারি।’

    একদিকে জোঁক, অন্যদিকে বজ্রপাত—এ দুই ভয় জেঁকে বসেছে ধান কাটা শ্রমিকদের মনে। প্রাণভয়ে তারা জমিতে নামতে চাচ্ছেন না। এতে হবিগঞ্জে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে। তিনি বলেন, ‘হাওরে ছোট ছোট ছাউনি যদি নির্মাণ করা যায়, তাহলে আশা করা যায় বজ্রপাত থেকে কৃষকরা রক্ষা পাবেন। বজ্রপাতের সময় তারা সেখানে আশ্রয় নিতে পারবেন। প্রচণ্ড রোদে ক্লান্তি হলে বিশ্রামও নিতে পারবেন।’

    হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এক লাখ ২৩ হাজার ৮৪৮ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবাদ করা হয় এক লাখ ২৩ হাজার ৬৪৪ হেক্টর জমি। লক্ষ্যমাত্রার চেয়ে ২০৪ হেক্টর জমি কম আবাদ হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল পাঁচ লাখ ২৯ হাজার ৬৫১ মেট্রিক টন। আবাদকৃত জমির মধ্যে এখন পর্যন্ত কাটা হয়েছে ৪৪ হাজার ৭৩৯ হেক্টর জমির ধান। এর মধ্যে হাওর এলাকায় কাটা হয়েছে ২৯ হাজার ৮৩৫ হেক্টর এবং নন হাওর এলাকায় ১৪ হাজার ৯০৪ হেক্টর। এখনো কাটা বাকি আছে ৭৮ হাজার ৯০৫ হেক্টর জমির ধান। ১০ হাজার ৪৩৯ হেক্টর জমির ধান পানিতে পুরোপুরি নিমজ্জিত রয়েছে। এখন পর্যন্ত ৪৩ হাজার ২৩০.৪৪ মেট্রিক টন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অংকে ক্ষতির পরিমাণ দাঁড়ায় ২১১ কোটি ৮২ লাখ ৯২ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ২২ হাজার ৬৭২ জন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.