Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের পৃথক চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত নিকার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়ায় নতুন সিটি করপোরেশন গঠন করা হয়েছে। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। নিকার বৈঠক সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ে সেবা সহজ করা এবং জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় এসব…
একদিকে জোঁক, অন্যদিকে বজ্রপাত—এ দুই ভয় জেঁকে বসেছে ধান কাটা শ্রমিকদের মনে। প্রাণভয়ে তারা জমিতে নামতে চাচ্ছেন না। এতে হবিগঞ্জে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে। সংকট মেটাতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। তবে তাদের কোনো উদ্যোগই তেমন কাজে আসছে না। জেলায় পানিতে তলিয়ে গেছে বোরো ধান। এতে সম্ভাব্য ক্ষতির পরিমাণ ২১২ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা সাড়ে ২২ হাজার। ফসল হারিয়ে কৃষিজীবী মানুষের মাঝে হাহাকার বিরাজ করছে। সরেজমিন ঘুরে দেখা যায়, গত কয়েকদিন রোদের দেখা পেয়ে কৃষকরা পরিবার-পরিজন নিয়ে পচন ধরা, চারা গজানো ধান শুকাতে প্রাণপণ চেষ্টা করছেন। যে যেভাবে পারছেন ধান শুকিয়ে খাবারের ব্যবস্থা করার চেষ্টায় আছেন। কেউবা রাস্তা,…
দীর্ঘ সময় স্থবির থাকার পর আবারও সচল হওয়ার পথে টেকনাফ স্থলবন্দরকেন্দ্রিক বাংলাদেশ-মায়ানমার সীমান্ত বাণিজ্য। প্রায় ১ বছর পর বৃহস্পতিবার টেকনাফ থেকে মায়ানমারের উদ্দেশে ৬৫ মেট্রিক টন আলু রপ্তানির মাধ্যমে এ কার্যক্রম নতুন করে শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে আলুভর্তি একটি কাঠের নৌযান টেকনাফ স্থলবন্দর ছেড়ে যায়। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকার পর এটিই বাংলাদেশ থেকে মায়ানমারে প্রথম নিত্যপণ্য রপ্তানির ঘটনা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে গত ১ এপ্রিল মায়ানমারের মংডু এলাকা থেকে একই ধরনের নৌযানে করে টেকনাফ বন্দরে ৯৬৩ পিস চম্পাফুল ও গর্জন কাঠ আমদানি করা হয়েছিল, যা সীমিত পরিসরে বাণিজ্য পুনরারম্ভের ইঙ্গিত দেয়। স্থলবন্দরের শুল্ক বিভাগ জানায়, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সিঅ্যান্ডএফ…
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৪ থেকে ১৬ কোটি টাকা লস হয়েছে। এমনটি জানিয়েছেন বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয় নাই। এটাকে কী আপনি শুধু ভুল বলবেন? অবশ্যই, জবাবদিহিতা করতে হবে।’ বিসিবি সভাপতি বলেন, ‘তাহলে উনাকে (আমিনুল ইসলাম বুলবুল) জবাবদিহিতা করতে হবে। সে কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছেন। একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করেছে তাও কেন দিয়েছে। এসবের উত্তর দিতে হবে।’ তামিম আরও বলেন, ‘আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আপনি ফ্যাক্ট…
বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাডুকোন মেট গালায় উপস্থিত না থাকলেও, তাদের আসন্ন ছবি ‘কিং’-এর একটি গানের দৃশ্যের শুটিং করতে সমুদ্রসৈকতে গিয়ে তারা অনলাইনে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ও ছবিতে দেখা যায়, সমুদ্রসৈকতে রোমান্টিক আবহে গান ও নাচের দৃশ্যের শুটিং করছেন শাহরুখ ও দীপিকা। ভাইরাল হওয়া দৃশ্যগুলোতে দুজনকে হালকা ও সাদামাটা রঙের পোশাকে দেখা যায়। সোনালি সূর্যাস্তের মনোমুগ্ধকর পটভূমিতে একে অপরের দিকে হেঁটে আসছেন তারা, এরপর কোরিওগ্রাফির সঙ্গে তাল মিলিয়ে রোমান্টিক নাচে অংশ নিচ্ছেন। ভিডিওতে আরো দেখা যায়, একটি দৃশ্য নিখুঁতভাবে ধারণ করতে শাহরুখ ও দীপিকাকে দুই-তিনবার একই নাচের স্টেপ করতে হয়েছে। মাঝে মাঝে…
বগুড়া সিটি করপোরেশন ও পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলাগুলো হলো– বগুড়ায় মোকামতলা, কক্সবাজারে মাতামুহুরী, ঠাকুরগাঁওয়ে রুহিয়া ও ভুল্লী এবং লক্ষীপুরে চন্দ্রগঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিকার-এর এই বৈঠকে নতুন সিটি করপোরেশন ও পাঁচ নতুন উপজেলার অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে বৃহস্পতিবার (৭ মে) বিকেলে অনুষ্ঠিত নিকার-এর বৈঠকে স্থানীয় সরকার বিভাগ থেকে বগুড়া সিটি করপোরেশন এবং নতুন উপজেলা গঠনের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।
বাংলা একাডেমিতে ‘রবীন্দ্র পুরস্কার-২০২৬’ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে। এবার রবীন্দ্রসাহিত্যে অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ ও রবীন্দ্রসংগীত চর্চায় শিল্পী বুলবুল ইসলাম ‘রবীন্দ্র পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন।
চলন্ত ট্রেনে যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে শুধু কার্যাদেশের সীমাবদ্ধতার মধ্যে নয়, বরং এর বাইরেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। তিনি যাত্রীসেবার মান, খাদ্যের গুণগতমান, পরিচ্ছন্নতা ও যাত্রী সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। বৃহস্পতিবার (০৭ মে) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর রেলভবন-এর কনফারেন্স কক্ষ-২১১ (পদ্মা)-এ আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবার মানোন্নয়ন, ট্রেন পরিচালনায় শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং অনবোর্ড ও ক্যাটারিং সেবাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন…
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযান সক্ষমতা বাড়াতে ১৬৩টি গাড়ি কেনা হচ্ছে। এর মধ্যে আছে ৩টি জিপ, ১০০ টহল পিকআপ ও ৬০টি শীতাতপনিয়ন্ত্রিত মাইক্রোবাস। এসব গাড়ি কিনতে খরচ হবে ১২২ কোটি ২৭ লাখ টাকা। সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি কেনা হবে। গাড়িগুলো সরবরাহ করবে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব গাড়ি কেনার প্রস্তাব অনুমোদিত হয়। প্রস্তাব উপস্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি জিপ হবে ২ হাজার ৫০০ সিসির। একেকটির বাজারমূল্য হতে পারে দেড় কোটি টাকার মতো। আর প্যাট্রল জিপের বর্তমান বাজারমূল্য ৬৪ লাখ…
মাত্র দুই কর্মদিবসের মধ্যে শেয়ার ক্রয় করলে বা ধরে রাখলেই তালিকাভুক্ত কোম্পানি থেকে বোনাস হিসেব শেয়ারপ্রতি ২ টাকা ৭০ টাকা নগদ পাবে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। একই সঙ্গে পাওয়া যাবে ৩ শতাংশ হারে বোনাস শেয়ার। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির হলো প্রগতী ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১২ মে কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট। রেকর্ড ডেটের কারণে এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। আর এর আগে আগামী ১০ ও ১১ মে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। আর এই স্পট মার্কেটে লেনদেন চলাকালিন সময়ে কোম্পানিটির শেয়ার ক্রয় করতে হবে। তাহলেই কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড পাওয়া যাবে। আর যারা এ সময়ে শেয়ার ক্রয়…