Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন । তিনি তাদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে জন্য আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটা হলো-আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম তার বাস্তবায়ন করা।’ আজ সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি)-এর মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগানকে ধারণ করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে…
জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারলেন না লিটন দাস। মোহাম্মদ আব্বাসের বলে স্লিপে আজান ওয়াইসের হাতে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার পর আর মাত্র ১ রানই যোগ করতে পেরেছেন তিনি। আজান যখন ক্যাচটা এক হাতে তালুবন্দি করছিলেন তখন বলটি মাটি স্পর্শ করে। তবে ফিরতি ওভারেই লিটনকে আউট করেছেন আব্বাস। এতে করে ৩৩ রানেই থেমে যায় বাংলাদেশের উইকেটরক্ষকের ইনিংস। তবে ইনিংসটি খুব বড় না হলেও ঠিকই একটা কীর্তিতে নাম তুলেছেন লিটন। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। তার রান এখন ২০০৯। এই কীর্তি গড়তে ৫৫ ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের প্রথম হলেও সবমিলিয়ে ৩১তম ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন লিটন। তার…
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক–এর চুনতি ইউনিয়ন এলাকায় হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী মারসা পরিবহণের একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী একই কোম্পানির আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় কক্সবাজারগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান চালান। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। আহতদের দ্রুত উদ্ধার করে…
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি জ্বর পরবর্তী জটিলতায় ভোগার মাত্র পাঁচদিনের মধ্যে মারা গেছেন। অল্প সময়ের জ্বর থেকে খিচুনি, পাতলা পায়খানা, বমি, স্ট্রোক, রেসপিরেটরি ফেইলিউর, হার্ট অ্যাটাক, আইসিইউ, ভেন্টিলেটর সাপোর্ট এবং পরে মৃত্যু। চিকিৎসকরা তার ব্রেনের এমআরআই পরীক্ষায় একিউট ডিসেমিনেটেড এনকেফেমাইএলেটিস বা এডিইএম নির্ণয় করেছে। চিকিৎসকদের ভাষায় এটি মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের একটি বিরল কিন্তু গুরুতর প্রদাহজনিত রোগ। এতে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা ভুল করে স্নায়ুর চারপাশের সুরক্ষামূলক আবরণ মাইলিন আক্রমণ করে। ফলে স্নায়ুর মাধ্যমে সিগন্যাল ঠিকভাবে চলতে পারে না। জানা যায়, শিক্ষক জুথি…
সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার (৮ মে) বিকেলে কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে দলনেতা হিসেবে তার নাম ঘোষণা করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন সরকার শপথ নেবে। টানটান উত্তেজনার মধ্যে শুক্রবার (৮ মে) দুপুরে বৈঠক করেন অমিত শাহ। সঙ্গে ছিলেন সহকারী পর্যবেক্ষক উড়িষ্যার মোহনচরর মাঝি। সব মিলিয়ে আটটি প্রস্তাব দেওয়া হয়েছিল, সব প্রস্তাবেই একটি নাম ছিল- শুভেন্দু অধিকারী। দ্বিতীয় প্রস্তাবের জন্য পর্যাপ্ত সময় দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু দ্বিতীয় প্রস্তাবে অন্য কোনো নাম আসেনি। এরপরই বিজয়ী সব বিধায়কদের সামনে পশ্চিমবঙ্গের পরিষদীয় দলনেতা নাম…
দুই বছরের বেশি সময় পর চিকিৎসার জন্য আজ শনিবার (৯ মে) বিদেশে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে সকালে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। গতকাল শুক্রবার রাষ্ট্রপতির সহকারী প্রেসসচিব এস এম রাহাত হাসনাত রাষ্ট্রপতির বিদেশ যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলোআপের জন্য রাষ্ট্রপতি লন্ডনে যাচ্ছেন।’ কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষা শেষে লন্ডন থেকে ১৭ মে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি দেশের উদ্দেশে রওনা দেবেন। ১৮ মে সকালে তিনি দেশে পৌঁছবেন। তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক ও বঙ্গভবনের…
গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) দিনগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো একসময় ওই পাঁচজনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে প্রবাসীর স্ত্রী, তার তিন কন্যা ও শ্যালক রয়েছেন। দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। গাজীপুরের কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির পক্ষে পোস্ট দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব দীর্ঘ এক পোস্টে বলেছেন, এক সময় তাকে জামায়াতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট বলা হয়েছিল। শুক্রবার (৮ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি কয়েকটি ঘটনা সামনে এনে জানিয়েছেন, ট্যাগিংয়ের রাজনীতি অভ্যুত্থানের সম্ভাবনা নষ্ট করে দেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাসনিম জারার পোস্টটি হুবহু তুলে ধরা হলো— আমাকে একজন লিখেছেন, লেঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড। এই লাইনটা আমার খুব পরিচিত। ২০১৩ সালে যখন শাহবাগ আন্দোলন হয়, তখন স্লোগান উঠেছিল…
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে তার লাশ বহনকারী বিমানটি। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিহতের স্বজনেরা। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের ইকে-০২২০ ফ্লাইটে লাশ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। দুবাইয়ে ট্রানজিট শেষে ইকে-০৫৮২ ফ্লাইটে লাশ ঢাকায় আসে। লাশ বিমানে তোলার সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সময় বুধবার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের লাশ গত সোমবার (৪…
আজ বিশ্ব গাধা দিবস। ২০১৮ সালে প্রথম এই দিবস পালিত হয়। এরপর থেকে প্রতি বছরের ৮ মে সর্বজনীনভাবে পালন করা হচ্ছে বিশ্ব গাধা দিবস। এই দিবসের শুরু করেন বিজ্ঞানী ও মরুভূমির প্রাণী গবেষক আর্ক রাজিক। তিনি একজন বিজ্ঞানী এবং মরুভূমির প্রাণী নিয়ে কাজ করেন। এক সময় তিনি বুঝতে পারেন গাধারা মানুষের জন্য যে পরিমাণ কাজ করে, সেই পরিমাণ স্বীকৃতি পাচ্ছে না। এজন্য তিনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন। তারপর সেখানে গাধাবিষয়ক বিভিন্ন তথ্য প্রচার করতে শুরু করেন। ‘গাধা’ শব্দটি হরহামেশাই ব্যবহার হয় মানুষের ক্ষেত্রেও। কেউ একটু বোকামি করলেই তাকে গাধার সঙ্গে তুলনা করতে ছাড়েন না অন্যরা। এমনকি যারা খুব বেশি পরিশ্রম…