Author: নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার পুলিশ বাহিনীকে এমন রূপ দিতে চায়, যা হবে সত্যিকারভাবে জনবান্ধব। পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না। দুর্নীতি-সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন। সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদই কারও জন্য চিরকাল সংরক্ষিত থাকে না। এটি অতীতেও বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে এবং পৃথিবীর সব দেশেও এটি প্রমাণিত। ঠিক একইভাবে জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদও কারও জন্যই চিরস্থায়ী নয়। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ…

Read More

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে অবস্থিত আলহাজ কেরামত আলী জামে মসজিদ এখন শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এ অঞ্চলের স্থাপত্য ও ঐতিহ্যের গৌরবময় প্রতীক হিসেবে পরিচিত। ১৯৬৭ সালে মোগল স্থাপত্যশৈলী অনুসরণ করে নির্মিত তিন গম্বুজবিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেন তৎকালীন প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মো. কেরামত আলী। ধর্মীয় ও সামাজিক উন্নয়নে নিবেদিত এই ব্যক্তিত্বের উদ্যোগেই মসজিদটি গড়ে ওঠে, পরবর্তীতে তাঁর নামানুসারে এর নামকরণ করা হয়। মসজিদটির মূল স্থাপত্যে মোগল আমলের নকশার সুস্পষ্ট ছাপ রয়েছে। মাঝখানে একটি বড় গম্বুজ এবং দুই পাশে দুটি ছোট গম্বুজ মিলিয়ে তৈরি হয়েছে অনন্য নকশা। গম্বুজ ও দেয়ালের অলঙ্করণে ইসলামী জ্যামিতিক নকশার পাশাপাশি ইরানি ও…

Read More

রাস্তার হদিস নেই, নেই কোনো সংযোগ। মাঝ-পানিতে দাঁড়িয়ে আছে ৮টি নগ্ন পিলারের ব্রীজ। মৌলভীবাজারের রাজনগরের ফতেপুর ইউনিয়নের সাবাজপুর গ্রামের এই সেতুটি দেখলে যে কারোরই মনে পড়বে সেই বিখ্যাত গান- ‘বেলকোলি সুলেমান লেংটা দুহাই লেংটা দুহাই লেংটা, কাটা কেল্লা কাটা কেল্লা, কেল্লায় করে আল্লাহ আল্লাহ।… স্থানীয়রা তাই মজা করে এর নাম দিয়েছেন লেমটা ব্রীজ। দীর্ঘ ১৫ বছর আগে সেতুটির নির্মাণকাজ শুরু হলেও ৮টি পিলার বসানোর পর আর উপরে কিছু ঢালাই কাজের পরই যেন এর ভাগ্য থেমে গেছে। এরপর আর কোনো কাপড় (স্ল্যাব বা রাস্তা) পরানো হয়নি এই ব্রীজটিকে। দেখলে মনে হয়, সুলেমান লেংটার মতোই এর গায়ে কোনো কাপড় নেই। আবার ভালো করে…

Read More

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক পিএলসির একজন উদ্যোক্ত‍া পরিচালকমিসেস রাজিয়া হোসেন কোম্পানিটির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তিনি বর্তমানবাজারদরে এনসিসি ব্যাংকের ৩০ হাজার শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র (ডিএসই) পাবলিক মার্কেটের মাধ্যমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।

Read More

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত গৃহকর্তা ফোরকান মিয়া (৪০) পলাতক রয়েছেন। পুলিশ ও স্বজনদের দাবি, হত্যাকাণ্ড ঘটিয়ে ফোরকান নিজেই স্বজনদের ফোন করে বিষয়টি জানিয়েছেন। নিহতরা হলেন- ফোরকান মিয়ার স্ত্রী শারমিন আক্তার (৩০), তাঁর বড় মেয়ে মীম খানম (১৫), মেজো মেয়ে উম্মে হাবিবা ওরফে মারিয়া (৮), ছোট ছেলে ফারিয়া ওরফে ফরিদ (২) এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া (২২)। নিহতদের সবার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায় হলেও জীবিকার তাগিদে গত পাঁচ বছর ধরে…

Read More

গাজীপুরের কাপাসিয়ায় চাঞ্চল্যকর খুনের শিকার হওয়া এক নারী, তার তিন সন্তান ও ভাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে। শনিবার গাজীপুর থেকে মরদেহের ময়নাতদন্ত শেষে ভোররাতে গোপালগঞ্জে নিজ গ্রামে এসে পৌঁছায়। পরে আজ রবিবার বেলা ১১ টার দিকে তাদের জানাজা সম্পন্ন করে নিজ এলাকায় দাফন করা হয়েছে। নিহতরা হলেন—শারমিন আক্তার (৩৫), তার তিন সন্তান মিম আক্তার (১৫), মারিয়া (১২) ও ফারিয়া (১) এবং শারমিনের ভাই রসুল হোসেন। উল্লেখ, শারমিন আক্তার গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামের শাহাদাত মোল্লা চৌকিদারের মেয়ে। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরে বসবাস করতেন। ঘটনার পর থেকেই নিহত শারমিনের…

Read More

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আসন্ন ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ এর টিজার প্রকাশ করে বিশ্বজুড়ে ভক্তদের চমকে দিয়েছেন শাকিরা। শাকিরার এবারের গানে তার সাথে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান মিউজিক সেনসেশন বার্না বয়।  বৃহস্পতিবার (৮ মে) ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা একটি টিজার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন শাকিরা। ভিডিওতে দেখা যায়, এবারের বিশ্বকাপের আয়োজক তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডার জাতীয় পতাকার রঙে সেজেছেন একদল নৃত্যশিল্পী। তবে ভক্তদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বলগুলোর উপস্থিতি, যা মূলত এই তিন আসরে শাকিরার…

Read More

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক এবং নাহিদা আক্তারকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার (১০ মে) এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই স্কোয়াড ঘোষণা করে বিসিবি। এবারের দলে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ প্রতিভাকে সুযোগ দেওয়া হয়েছে। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা তাজনেহার এবং জুয়াইরিয়া ফেরদৌস চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন।  প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, আমাদের পাইপলাইনে যথেষ্ট পেস বোলার নেই। তাই ২ পেসার নিয়ে বিশ্বকাপে যেতে হবে। এছাড়া বিশ্বকাপে আমাদের তিনটা ম্যাচ ভালোভাবে জেতার সামর্থ্য আছে বলে মন্তব্য করেছেন নির্বাচক…

Read More

বৈশ্বিক অস্থিরতা সামাল দিতে আসন্ন বাজেটে জ্বালানি, খাদ্যসহ কয়েকটি খাতে ভর্তুকি বাড়াচ্ছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সামাজিক নিরাপত্তামূলক খাতেও থাকবে বাড়তি নজর। কিছুটা বাড়ছে প্রণোদনার আকারও। নগদ ঋণ নেয়ার ক্ষেত্রে চলতি অর্থ-বছরের সমান বরাদ্দ রাখছে অর্থ বিভাগ। বিশ্লেষকরা বলছেন— মধ্যপ্রাচ্য যুদ্ধ, অভ্যন্তরীণ সংকটে চাপ তৈরি হয়েছে। চাহিদা পূরণে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির প্রতিও তাগিদ তাদের। মূলত, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে বাধাগ্রস্ত হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ। চাহিদার তুলনায় কমেছে যোগান। বাধাপ্রাপ্ত হচ্ছে শিল্পের উৎপাদন। তাই আগামী বাজেটে জ্বালানি অর্থাৎ বিদ্যুৎ, গ্যাসে ভর্তুকি কিছুটা বৃদ্ধি করতে চায় সরকার। বিশেষ করে গ্যাস ও বিদ্যুতে রাখা হচ্ছে বড় অংকের বরাদ্দ। সংশোধিত বাজেটের চেয়ে বাড়ছে বিদ্যুতের ভর্তুকি।…

Read More

‘মায়ের চেয়ে আপন কেহ নাই’-সত্যিই তাই। পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক ‘মা’। জন্মের পর সব থেকে বেশিবার উচ্চারিত হয় ‘মা’। আর এ শব্দটির মধ্যেই যেন লুকিয়ে আছে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম দরদ। আজ বিশ্ব মা দিবস। তাইতো বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে মে মাসের দ্বিতীয় রোববার এই দিনটি পালিত হয় মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য। মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয় না। মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে। তবুও আলাদা করে একটু ভালোবাসা জানাতেই আজকের দিনটি। প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবস পালন করা হলেও আধুনিককালে এর প্রবর্তন করেন এক মার্কিন নারী। জানা যায়, ভার্জিনিয়ায় অ্যান নামে…

Read More