Author: সোহাগ হোসেন বেনাপোলঃ

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার ( ১৭ মে) রাত ১ টার সময় শার্শা থানাধীন পাকশিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পাকশিয়া গ্রামস্থ আসামী এর বসত বাড়ীর উঠানের পূর্ব পাশে গোয়াল ঘরের সামনে হতে  ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়। শার্শাথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটক আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-৩৫, তাং-১৭/০৫/২০২৬ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১৪(খ) রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ কর্মকর্তা।

Read More

গাজীপুর সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। এর প্রতিকার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী এস. এম. আতিকুল ইসলাম। ​গত শনিবার (১৬ মে ২০২৬) উপজেলার বাঘের বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিকুল ইসলাম জানান, বাঘের বাজার উচ্চবিদ্যালয়ের পাশে নিজের জমিতে প্রায় তিন দশক ধরে দোকান নির্মাণ করে তিনি ভাড়া দিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র তার কাছে প্রথমে ১ লাখ এবং পরবর্তীতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। শুরুর দিকে ১ লাখ টাকা চাঁদা চাইলে দিতে…

Read More

নিশানবাড়িয়ার বিশিষ্ট ব্যক্তি মোঃ হাবিবুল্লাহ তালুকদারের পক্ষ থেকে ১৮৭৯ শিবনগরিয়া ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানানো হয়েছে। ঈদ উপলক্ষে প্রকাশিত শুভেচ্ছা বার্তায় তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। শুভেচ্ছা বার্তায় ঈদুল আযহার ত্যাগের মহিমা তুলে ধরে সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার আহ্বান জানানো হয়। এ সময় তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

Read More

মৌলভীবাজারের বড়লেখায় একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। বুধবার বিকালের দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালায় বড়লেখা থানা-পুলিশ। পুলিশ জানায়, উপজেলার খান এন্টারপ্রাইজ থেকে কুরিয়ারের মাধ্যমে বুকিং করে ঢাকার বাবুবাজার এলাকার আনিছ নামের এক ব্যবসায়ীর কাছে পাঠানো হচ্ছিল জিরাগুলো। অভিযানের সময় পণ্যের বৈধ আমদানিসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। বড়লেখা থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানিয়েছেন, জব্দ করা জিরা ভারতীয় এবং অবৈধভাবে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে। কাউকে আটক করা সম্ভব হয়নি এ ঘটনায়। তবে জড়িত ব্যক্তি ও…

Read More

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ই মে) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কমলগঞ্জ উপজেলাধীন ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান (বাজার টিলা) এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বীরেন বুনার্জি (৪৩) ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জি (৪০)। তারা উভয়েই মিরতিংগা চা বাগান এলাকার বাসিন্দা। কমলগঞ্জ থানার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তাদের বসতঘরে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করে। ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেপ্তারকৃতদের…

Read More

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর ছাড়ের উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে উচ্চমূল্যের ভোগ্য ও বিলাসী পণ্যের ওপর করের চাপ বাড়ানোর পরিকল্পনাও করা হয়েছে। বাজেট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, আটা, ময়দা, পেঁয়াজ ও বিভিন্ন মসলার মতো নিত্যপণ্যের ওপর বিদ্যমান ১ শতাংশ উৎস কর প্রত্যাহারের চিন্তা করছে সরকার। পাশাপাশি এসব পণ্যের ওপর থাকা ১ শতাংশ টার্নওভার করও যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি ও বাজার অস্থিরতার মধ্যে সাধারণ মানুষের ব্যয় কিছুটা কমাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড–এর (এনবিআর) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আগামী বাজেটে সাধারণ…

Read More

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি–তে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তর–এ এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সেক্রেটারি ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এতে স্বাক্ষর করেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের সময় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো। এর মাধ্যমে সাশ্রয়ী মূল্য ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতার ওপর ভিত্তি করে জ্বালানি উৎসের বৈচিত্র্য বাড়াতে বাংলাদেশের প্রচেষ্টা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বারও উন্মুক্ত…

Read More

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। এর আগে ৭ মে অনুষ্ঠিত বাংলাদেশ মন্ত্রিসভা–র বৈঠকে ঈদ উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে এ দীর্ঘ ছুটির সমন্বয় করতে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) অফিস খোলা থাকবে। অর্থাৎ সাপ্তাহিক…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর মহিলা বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আন্তরিকতার সঙ্গে দ্বীনের জন্য কাজ করে যেতে হবে এবং আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকতে হবে। রাজধানীর আলফালাহ মিলনায়তন–এ অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে দেশের বিভিন্ন জেলা থেকে আসা মহিলা জামায়াতের দায়িত্বশীল নেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, একজন মুমিনের জীবনে দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। তার মতে, একজন মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত আখিরাতের সফলতা অর্জন। দুনিয়ার সাময়িক প্রাপ্তি বা অপূর্ণতা যেন ঈমান ও কাজের স্পৃহাকে দুর্বল না করে—সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। মহিলা বিভাগের সহকারী…

Read More

দেশের পুঁজিবাজারে সুশাসন সংকট, আর্থিক অনিয়ম ও বিনিয়োগকারীদের আস্থাহীনতার প্রেক্ষাপটে নতুন করপোরেট গভর্নেন্স বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (করপোরেট গভর্নেন্স) বিধিমালা, ২০২৬’ শীর্ষক একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। খসড়া বিধিমালায় তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা কাঠামো, অডিট ব্যবস্থা, তথ্য প্রকাশ ও জবাবদিহি নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, পরামর্শ বা আপত্তি জানাতে দুই সপ্তাহ সময় দিয়েছে কমিশন। বৃহস্পতিবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বতন্ত্র পরিচালকের ভূমিকায় জোর খসড়া বিধিমালায় পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকদের কার্যকর ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া…

Read More