Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
দেশের আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি–এর ২০২৬–২৭ মেয়াদের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদেই বিজয়ী হয়েছেন বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল)-এর প্রার্থীরা। সদস্যের একটি পদে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী–সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল (সবুজ প্যানেল)-এর প্রার্থী। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে নির্বাচন পরিচালনা–সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, নীল প্যানেল থেকে সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন দুই হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আবদুল বাতেন পেয়েছেন ৭৮৮ ভোট। সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী…
সম্প্রতি দুই দিনের ঢাকা সফরে এসেছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান Syed Mohsin Raza Naqvi। সফরটিকে ঘিরে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। গত শুক্রবার (৮ মে) ঢাকার Sher-e-Bangla National Cricket Stadium-এ বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট সিরিজের প্রথম টেস্ট শুরুর দিন তিনি ঢাকায় পৌঁছান। Hazrat Shahjalal International Airport-এ তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব Asad Alam Siam এবং Bangladesh Cricket Board-এর প্রধান নির্বাহী কর্মকর্তা Nizam Uddin Chowdhury। সফরের দিন বিকেলে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed। পরদিন তার সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaed। বৈঠকে দুই দেশের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার…
দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসিদের অব্যাহতি দিয়ে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। আর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ আগে থেকেই শূন্য ছিল। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম, ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমানকে…
এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নির্ধারণ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৩টায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই পাবলিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি বিষয়ে বক্তব্য দেবেন শিক্ষামন্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক। এর আগে বুধবার (১৩ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষামন্ত্রী ছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বুধবার রাজধানীর ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি স্টেশনের যাত্রীসেবা, ট্রেন পরিচালনা ব্যবস্থা, নিরাপত্তা কার্যক্রম এবং সামগ্রিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় যাত্রীসেবার মান আরও উন্নত করা, স্টেশনে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের জন্য আধুনিক, নিরাপদ ও সময়োপযোগী রেলসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ব্যস্ততম স্টেশনগুলোতে সেবার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এস. এম. জাহাঙ্গীর হোসেন এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ে-এর মহাপরিচালক…
১২ মে, ২০২৬, বাংলাদেশ সচিবালয় আজ দুপুর ১২:৩০ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন Celebi Aviation, Turkey এর প্রতিনিধিগণ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরুস্কের রাষ্ট্রদূত H.E Mr Ramis Şen এবং মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি। সভায় Celebi Aviation এর প্রতিনিধিগণ বাংলাদেশের বিমানবন্দরের সেবার মানোন্নয়নে Ground Handling কার্যক্রমে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করেন। এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী Ground Handling Company নিয়োগে Celebi Aviation কে অগ্রাধিকার দেয়ার আশ্বাস ব্যক্ত করেন। মন্ত্রী আফরোজা খানম দেশের পর্যটন খাতের উন্নয়নে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকীকরণের উপর গুরুত্ব…
দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে। ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি (বিএসআইসি)’ নামে গঠিত এ প্ল্যাটফর্মের প্রাথমিক মূলধন নির্ধারণ করা হয়েছে ৪২৫ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, দেশের স্টার্টআপ খাতে দেশীয় মূলধনের ঘাটতি পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমান। বিএসআইসির পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে প্রায় ৪২৫ কোটি টাকার, অর্থাৎ প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠন করা হয়েছে।…
ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজ ও গ্রাহকবান্ধব করতে অনলাইনভিত্তিক ‘ই-লোন’ বা ই-ঋণ সেবা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থায় গ্রাহকরা ব্যাংকে উপস্থিত না হয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঋণের আবেদন, অনুমোদন ও অর্থ গ্রহণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সোমবার (১১ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। সার্কুলারে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা দ্রুত ও সহজলভ্য করতে ব্যাংকগুলোকে ই-লোন কার্যক্রম চালু করতে হবে। এ ব্যবস্থায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। বাংলাদেশ ব্যাংক…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন হবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, দক্ষতা ও কর্মমুখী শিক্ষার দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে। মঙ্গলবার (১২ মে) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন এ অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষাবিদ, গবেষক ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা কেবল বইভিত্তিক জ্ঞান নয়, বাস্তব দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতাও অর্জন করবে। তিনি বলেন, “মেধা পাচার নয়, মেধা লালনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ…
মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্থাপিত চার দফা প্রস্তাবের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ব্যক্ত করেছে ইরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি এক বিবৃতিতে জানিয়েছেন, তেহরান এই প্রস্তাব বাস্তবায়নে বেইজিংয়ের সঙ্গে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি উল্লেখ করেন, এই শান্তি পরিকল্পনার মূল লক্ষ্য হলো পারস্য উপসাগরীয় অঞ্চলে টেকসই নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়নের পথ প্রশস্ত করা। ইরানি রাষ্ট্রদূত আরও জানান, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাম্প্রতিক বৈঠকেও এই বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। ইরানের এই অবস্থান মূলত আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান কূটনৈতিক ভূমিকার প্রতি একটি ইতিবাচক সাড়া হিসেবে…