Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত রোববার (১৭ মে) অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশীদ। শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। শুনানি শেষে এমকে রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতি,…
থমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী বাংলাদেশের শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, বরং নেতৃত্ব, নাগরিক দায়িত্ববোধ, নৈতিকতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। আজ ঢাকায় বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন আয়োজিত জাতীয় পর্যায়ে হলদে পাখি নীল কমল অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে আগামী প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং সরকার দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মিড-ডে মিল চালুর কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজ আমি শুধু গার্ল…
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি Union Capital Limited ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক খবর দিয়েছে। আলোচ্য অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। Dhaka Stock Exchange (ডিএসই) সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যেখানে লোকসান ছিল ১১ টাকা ৯৯ পয়সা।এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৪৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৬৩ টাকা ২ পয়সা। এছাড়া আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৬০ পয়সা, যা আগের…
আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট বিভাগ। বুধবার (২০ মে) সকালে বিচারপতি আহমেদ সোহেল–এর নেতৃত্বাধীন বেঞ্চে সচিবালয় বিলুপ্তির প্রজ্ঞাপনটি আদালতের নজরে আনা হলে রাষ্ট্রপক্ষের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান আদালত। এ সময় হাইকোর্ট মন্তব্য করেন, ‘এটি কীভাবে সম্ভব?’ রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই সচিবালয়ের কার্যক্রম বিলুপ্ত করা সরকারের পক্ষ থেকে আদালত অবমাননার শামিল। তিনি জানান, এ বিষয়ে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হবে। তিনি আরও বলেন, এমন সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। এর আগে মঙ্গলবার (১৯ মে) পৃথক সুপ্রিম…
ঐতিহাসিক এক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ সিলেট টেস্টে ৭৮ রানের দারুণ জয়ে দুই ম্যাচের সিরিজ ২–০ ব্যবধানে নিজেদের করে নেয়। এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের নতুন রেকর্ডও গড়েছে বাংলাদেশ। ৪৩৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছিল পাকিস্তান। বিশেষ করে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানর জুটি একসময় বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। শেষ দিনের শুরুতে দ্রুত রান তুলে ম্যাচে উত্তেজনা ফেরানোর চেষ্টা করে পাকিস্তান। দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছিলেন রিজওয়ান, তবে…
সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্যদের সঙ্গে প্রথম বৈঠকে দায়িত্বশীল ও জনমুখী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী সংসদ-সদস্যদের সংসদীয় দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া এবং তথ্যভিত্তিক ও গঠনমূলক বক্তব্য উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়। এছাড়া নিয়মিত পড়াশোনা, সংসদীয় কার্যক্রম পর্যালোচনা এবং নিজ নিজ দায়িত্ব সম্পর্কে দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে আগামী অধিবেশনের আগেই সংরক্ষিত নারী আসনের সদস্যদের প্রশিক্ষণ দেবে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।…
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের শেয়ারবাজারে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এছাড়া ছুটির আগে শনিবার (২৩ মে) বিশেষ কর্মদিবস হিসেবে শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে। সোমবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে। ডিএসইর পক্ষ থেকে বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী সংস্থাটির অফিস ও ট্রেডিং কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুসরণ করবে। সে অনুযায়ী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস ও লেনদেন স্বাভাবিক থাকবে। তবে সরকারি ছুটির কারণে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ডিএসইর অফিস ও ট্রেডিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ১ জুন থেকে আবারও নিয়মিত সময়সূচিতে শেয়ারবাজারের কার্যক্রম শুরু হবে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ক্লোজড-এন্ড মিউচ্যুয়াল ফান্ডের অবসায়ন ও ওপেন-এন্ডে রূপান্তর প্রক্রিয়াকে কেন্দ্র করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং রেইস ম্যানেজমেন্ট পিএলসির মধ্যে বিরোধ আরও গভীর হয়েছে। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রেইস সম্প্রতি বিএসইসিকে আইনি নোটিশ পাঠিয়ে দাবি করেছে, বিচারাধীন বিষয় নিষ্পত্তির আগে ফান্ডগুলোর ভবিষ্যৎ নিয়ে একতরফা সিদ্ধান্ত কার্যকর করা সমীচীন হবে না। রেইসের পক্ষে পাঠানো আইনি নোটিশে বলা হয়েছে, কমিশনের সাম্প্রতিক পদক্ষেপ চলমান বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। প্রতিষ্ঠানটির দাবি, বিষয়গুলো আদালতে বিচারাধীন থাকা অবস্থায় নিয়ন্ত্রক সিদ্ধান্ত কার্যকর হলে ইউনিটহোল্ডার এবং বাজার উভয়ের জন্যই অনিশ্চয়তা তৈরি হতে পারে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ক্লোজড-এন্ড…
দেশে শিল্প ও ক্যাপটিভ সংযোগের জন্য গ্যাস বিতরণ কোম্পানিগুলোর কাছে বর্তমানে প্রায় ১ হাজার ৮০০টি আবেদন জমা রয়েছে। এর মধ্যে ডিমান্ড নোটের অর্থ জমা দিয়েও ৪ থেকে ৫ বছর ধরে গ্যাস সংযোগের অপেক্ষায় আছে অন্তত ৫৫০টি শিল্পপ্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘসূত্রতার কারণে একদিকে যেমন নতুন শিল্পায়ন ব্যাহত হচ্ছে, অন্যদিকে কর্মসংস্থান ও বিনিয়োগেও নেতিবাচক প্রভাব পড়ছে। রোববার সচিবালয়ে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে শিল্পে গ্যাস সংযোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলামসহ দেশের বিভিন্ন গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, গ্যাস সংযোগের অপেক্ষায় থাকা অনেক শিল্পপ্রতিষ্ঠান ইতোমধ্যে কয়েক কোটি টাকা…
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেনকে জড়িয়ে সম্প্রতি একটি অনলাইন মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে “মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা। তাদের মতে, দীর্ঘ প্রশাসনিক ও প্রকৌশল অভিজ্ঞতার মাধ্যমে রেলওয়ের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন কর্মকর্তাকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। রেলওয়ের একাধিক কর্মকর্তা জানান, প্রকৌশলী আফজাল হোসেন দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে প্রকল্পের বহু জটিল ধাপ সফলভাবে সম্পন্ন হয়। এছাড়া যমুনা রেল সেতু, দোহাজারী-কক্সবাজার রেললাইন, পূর্বাঞ্চল আধুনিকায়নসহ একাধিক মেগা প্রকল্পে তার সম্পৃক্ততা ছিল দৃশ্যমান। সংশ্লিষ্টরা বলছেন, বড় প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে…