Author: তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মাত্র দুই মাস আগেও ঈদুল ফিতরে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ ছিল পর্যটকে মুখর লোকে লোকারণ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক মানুষের পছন্দের গন্তব্য ছিল এই দুই এলাকা পর্যটনস্থল। ঈদুল ফিতরের বেশ কয়েক দিন আগে থেকে সেখানকার রিসোর্টগুলোর বেশির ভাগ কক্ষই অগ্রিম বুকিং হয়ে যায়। তবে এই ঈদে, অর্থাৎ ঈদুল আজহায় পরিস্থিতি ব্যতিক্রম হওয়ার আশঙ্কা পর্যটন ব্যবসায়ীদের। তারা বলছেন, সাধারণত ঈদের ছুটি ঘিরে এক মাস আগ থেকেই হোটেল ও রিসোর্টে অগ্রিম বুকিং শুরু হয়। কিন্তু এবার বুকিংয়ের হার তুলনামূলক কম। বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমণে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তারা ভ্রমণ পরিকল্পনা স্থগিত…

Read More

যশোরের কেশবপুর উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জয়ন্ত বিশ্বাস (১৮) নামের এক তরুণকে গ্রেফতার করেছে চিংড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। ​২৬ শে মে (সোমবার)  দুপুরে উপজেলার ২নং সাগরদাঁড়ি ইউনিয়নের মালোপাড়া এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম অনুশকা বিশ্বাস (০৯) (পিতা- স্বপন কুমার বিশ্বাস) দুপুরে প্রতিবেশীর বাড়িতে টেলিভিশন দেখতে যায়। সে সময় নির্জনতার সুযোগ নিয়ে একই এলাকার শ্যামল বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস (১৮ বছর ৪ মাস) শিশুটির মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ​নির্যাতনের শিকার শিশুটি কোনোমতে নিজ বাসায় ফিরে তার মাকে বিস্তারিত জানায়। কিছুক্ষণের মধ্যেই শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ​বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ দ্রুত…

Read More

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট জেলা শাখা আয়োজনে ব‌্যা‌ক্তিগত প‌রিচ্ছন্নতা, স্বাস্থ‌্য, মাতৃস্বাস্থ‌্য ও পু‌ষ্টি বিষ‌য়ে তরুনী ও গর্ভবতী মা’‌দের সা‌থে মত বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসি‌টি জয়‌দেব চক্রবর্তী। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন বা‌গেরহাট সি‌ভিল সার্জন ম‌হোদ‌য়ের প্রতি‌নি‌ধি ডা: শেখ রিয়াদুজ জামান,বি‌শিষ্ট শিক্ষা‌ি‌বিদ ও সামা‌জিক অনাচার প্রতি‌রোধ ক‌মি‌টির চেয়ারম‌্যান, মো: মোজাফফর হো‌সেন, বা‌গেরহাট প্রেসক্লাব সাধারন সম্পাদক মো: হেদা‌য়েত হো‌সেন লিটন, প‌্যা‌নেল আইনজীবী এড‌ভো‌কেট মিলন কুমার ব‌্যানার্জী। ম‌হিলা প‌রিষদ সভাপ‌তি (ভারপ্রাপ্ত)  পিয়ারা আক্তার এর সভাপ্রধা‌নে আয়ো‌জিত মত বি‌নিময় সভায় বিষ‌য়ের আলো‌কে বক্তব‌্য প্রদান ক‌রেন সাধারন সম্পাদক রি‌জিয়া পারভীন, সহসভাপ‌তি জাহানারা খানম ও তহ‌মিনা বেগম মিনু, …

Read More

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে দুইটি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল ও ছনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, টানা তিন দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে খালের বাঁধটি ভেঙে যায়। পরে দ্রুতগতিতে পানি আশপাশের লোকালয়ে ঢুকে পড়ে। এতে ভানুবিল ও ছনগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে ছনগাঁও-ভানুবিল সড়কসহ কয়েকটি অভ্যন্তরীণ সড়ক। অনেক এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে। স্থানীয়রা জানান, হঠাৎ করেই ঢলের পানি বসতবাড়ির আঙিনায় ঢুকে পড়ে। সকাল থেকে অনেককে হাঁটুপানির মধ্যে চলাচল করতে দেখা গেছে।…

Read More

রবানির ঈদকে সামনে রেখে বাগেরহাটের হাট-বাজারে বেড়েছে ঐতিহ্যবাহী মসলা চুইঝালের চাহিদা। গরুর মাংস রান্নায় বাড়তি স্বাদ ও ঘ্রাণ আনতে দক্ষিণাঞ্চলের মানুষের কাছে চুইঝাল অত্যন্ত জনপ্রিয়। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে বেড়েছে বেচাকেনা, পাশাপাশি ঊর্ধ্বমুখী হয়েছে দামও। সাধারণ সময়ে জেলার বিভিন্ন বাজারে আকারভেদে প্রতি কেজি চুইঝাল ৪০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৬০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। সরেজমিনে দেখা যায়, জেলার ফকিরহাট, চিতলমারী, মোল্লাহাট ও সদরসহ বিভিন্ন বাজারের চুইঝালের দোকানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ও খুচরা ব্যবসায়ীরাও ভিড় করছেন এই বাজারগুলোতে। ফকিরহাট বাজারের চুইঝাল ব্যবসায়ী মামুন শেখ বলেন, “প্রতি বছরের মতো…

Read More

সাংবাদিকতাকে বলা হয় সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এটি একটি মহান এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের মফস্বল বা তৃণমূল পর্যায়ের সাংবাদিকতায় যে চিত্রটি ফুটে উঠছে, তা অত্যন্ত আশঙ্কাজনক এবং লজ্জাজনক। একবিংশ শতাব্দীতে এসে এই মহান পেশাটি কিছু অসাধু গণমাধ্যম মালিক এবং নীতিহীন একশ্রেণীর মানুষের কারণে চরম নৈতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। বিনা বেতনের মফস্বল সাংবাদিকতা ও দুর্নীতির উৎস মফস্বল বা উপজেলা পর্যায়ে যারা সাংবাদিকতা করেন, তাদের সিংহভাগের কোনো নির্দিষ্ট বেতন-ভাতা নেই। অধিকাংশ সংবাদমাধ্যম (বিশেষ করে নতুন গজিয়ে ওঠা স্যাটেলাইট ও আইপি টিভি এবং অনলাইন পোর্টাল) মফস্বল প্রতিনিধিদের কোনো আর্থিক সুবিধা দেয় না। অথচ পেশাগত দায়িত্ব পালনে তাদের…

Read More

দেশের অন্যান্য স্থানের মত মহাদেবপুরেও ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাদ্দকৃত অর্থ পেল ৫ শ ২০ টি দুঃস্থ গরিব ও অসহায় পরিবার । ২৬ মে মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি ও এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা প্রধান অতিথি হিসেবে এই অর্থ প্রতিটি পরিবার প্রধানের হাতে তুলে দেন। এসময় মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ উপস্থিত সমাবেশে বক্তব্য প্রদান করেন। জানা গেছে পবিত্র ঈদুল আযহা ২০২৬ সুন্দরভাবে উদযাপন উপলক্ষে “মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল ” হতে বরাদ্দকৃত অর্থ দুস্থ গরিব ও অসহায় জনগোষ্ঠীর মাঝে বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন মহাদেবপুর। উপজেলা প্রকল্প…

Read More

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে বন সংরক্ষণের পাশাপাশি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে  সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে ৯০ লাখ ৯০ হাজার টাকার লভ্যাংশের চেক বিতরণ করেছে বন বিভাগ।  শুক্রবার (২২ মে) দুপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের আয়োজনে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ অফিস চত্বরে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  বনবিভাগ সূত্রে জানা যায়, ২০০৫-০৬, ২০০৬-০৭ ও ২০০৭-০৮ অর্থবছরে সামাজিক বনায়নের আওতায় সৃজিত বাগানের গাছ বিক্রির লভ্যাংশ থেকে ৪৫ শতাংশ হারে তিন ক্যাটাগরির ৮০ জন উপকারভোগীর মাঝে মোট ৯০ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন…

Read More

রামিসা, উর্মি, আসিয়া সহ  সারা বাংলাদেশে অসংখ্য শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে কক্সবাজার পৌরসভা চত্ত্বরের সামনে ২২ মে শুক্রবার সকাল ১০টায় কক্সবাজার জেলা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে, সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক দীপক শর্মা দীপুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে  বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কক্সবাজার জেলা প্রতিনিধি খেলাঘর সাবেক জাতীয় পরিষদ সদস্য অধ্যাপক জসিম উদ্দিন, কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা  সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন, ঝিনুকমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজীব দেবদাস, সিমুনিয়া খেলাঘর আসরের সভাপতি বুলবুলে জান্নাত, আনন্দময় খেলাঘর আসরের সভাপতি ধ্রুব সেন দে, ঝাউবন…

Read More

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনেই গত বছরের ২০ জুলাই থেকে সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে এবং নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে মনোযোগ দিচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, “আমাদের মূল দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, মনোবল ও শৃঙ্খলা বজায় রাখা। এতদিন দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা মাঠে নিয়োজিত ছিলাম। এখন থেকে আমরা ক্যান্টনমেন্টে ফিরে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করবো।” তিনি আরও বলেন, দেশের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। সরকার প্রয়োজন মনে…

Read More