Author: নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ১০২ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য নিষ্পত্তির অংশ হিসেবে ২০২৬ সালের জুন মাসে ই-অকশন পদ্ধতিতে ৪৪টি লটে ১০২ কন্টেইনার পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের বিশেষ আদেশ নং-৮২/২০২৫/কাস্টমস অনুযায়ী ‘ই-অকশন-৬/২০২৬’-এর আওতায় বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কাগজ, ফ্রিজার, জেনারেটর, লাইমস্টোন, ফেব্রিক্স, ট্রান্সফরমার, কোয়ার্টজ পাউডার এবং গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্য নিলামে বিক্রি করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব পণ্যচালানের নিলামে কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) থাকছে…

Read More

সৌদি আরবের কোম্পানী আরামকো নির্ধারিত নতুন মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ মঙ্গলবার বিইআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম কমানোর ঘোষণা দিয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে। ঘোষণা অনুযায়ী, সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা করা হয়েছে। অপরদিকে অটো গ্যাসের দাম ৮৯ টাকা ৫২ পয়সা থেকে ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা করেছে বিইআরসি। তবে সরকারি এলপিজির দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে। এলপিজি ৫.৫ কেজি, ১২…

Read More

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (মঙ্গলবার) সূচকের ঊর্ধ্বগতির পাশাপাশি ১ হাজার ৮০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা যায়, আজ মোট ৩৯৩টি কোম্পানির ৩৭ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৩৮৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ ৮ হাজার ৮২৪ টাকা। দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৩৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০৬ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৯ দশমিক ৮০ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার…

Read More

রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মামলাটির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নির্ধারিত ১২ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ১১ জন সাক্ষ্য প্রদান করেছেন। সাক্ষীদের মধ্যে চিকিৎসা ও ফরেনসিক বিশেষজ্ঞরাও রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সকলের প্রত্যাশা অল্প সময়ের মধ্যে মামলার বিচারকাজ শেষ হবে। আমরাও সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’ তিনি বলেন, সরকার বিচারাধীন মামলার নির্দিষ্ট বিষয়ে মন্তব্য করতে না পারলেও, প্রতিটি শুনানিতে তদন্ত কর্মকর্তা ও সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করার…

Read More

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতির গণতন্ত্রীকরণ এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় নিয়ে আসা। তিনি বলেন, ‘বাংলাদেশের বাজেটে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে নিম্ন আয়ের মানুষ। তাই আমরা বাজেটে প্রথমেই দরিদ্র, নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং গৃহিণীদের অগ্রাধিকার দিয়েছি।’ মঙ্গলবার রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রী এসব কথা বলেন। অর্থ মন্ত্রী বলেন, বর্তমান সরকারের জন্য স্বল্প সময়ে বাজেট প্রণয়ন একটি কঠিন চ্যালেঞ্জ। বিগত দুটি সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। তিনি বলেন,…

Read More

জেলার ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ৫ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আরো দুই শিশু আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ ভোর পৌনে  চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা এলাকার বাকড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী রাকিব হোসেন, তার মা নুরজাহান বেগম, বোন আয়েশা আক্তার এবং ভাই আরিফ হোসেন। নিহত অপরজন প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন। সে মনিরামপুর উপজেলার গৌরপুর গ্রামের মো. ইসলামের পুত্র। এ ঘটনায় আহত দুই শিশু আশরাফুল হোসেন (৮) ও তাসফিয়া (৩) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্বজনেরা জানান, দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী ছিলেন রাকিব…

Read More

গত ৪০ বছরের মধ্যে এই প্রথম ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরাক। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ইরাকের হেড কোচ গ্র্যাহাম আর্নল্ড। অস্ট্রেলিয়ান এই ফুটবল ম্যানেজার ইন্টারকন্টিনেন্টাল প্লে—অফে খেলা খেলোয়াড়দের উপরই মূলত আস্থা রেখেছেন। দীর্ঘদিন ধরে দেশের ফুটবলের রোল মডেল অভিজ্ঞ ফরোয়ার্ড আয়মান হুসেইন এবারের আসরে ইরাককে নেতৃত্ব দিবেন। আক্রমনভাগে তার সাথে আরও আছে ইপসউইচ টাউনের আলি আল-হামাদি ও প্রতিভাবান তরুন প্রতিভা আলি জসিম ও ইউসেফ আমিন। আর্নল্ডের বিশ্বকাপ দল থেকে বড় নাম হিসেবে বাদ পড়েছেন ডিফেন্ডার ডারি নামো। সম্প্রতি এই ফুল-ব্যাক ইরাক ছেড়ে ফিনল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ফিনল্যান্ডে তিনি জাতীয় যুব দলকে প্রতিনিধিত্ব করেছেন। মধ্যমাঠে আর্নল্ডের বিবেচনায়…

Read More

রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ বলে আটক সন্দেহভাজন তেলবাহী ট্যাংকারটি মঙ্গলবার ফ্রান্সের একটি বন্দরে পৌঁছেছে। এএফপির এক প্রতিবেদক জানায়, ফরাসি নৌবাহিনী জাহাজটিকে ভুয়া পতাকা ব্যবহারের সন্দেহে আটক করেছিল। গত বছরের সেপ্টেম্বরের পর এটি ফ্রান্সের জব্দ করা চতুর্থ জাহাজ। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া এই ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহার করে বলে ধারণা করা হয়। ফ্রান্সের ক্রোজোঁ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ফরাসি কর্তৃপক্ষ জানায়, ব্রিটেনের সহায়তায় ফরাসি নৌবাহিনী রোববার সকালে আন্তর্জাতিক জলসীমায় ‘টাগর’ নামের জাহাজটিতে অভিযান চালায়। জাহাজটির রুশ অধিনায়ক নির্দেশ মানতে অস্বীকৃতি জানানোর পর এটিকে আটক করে ফরাসি নৌবাহিনী। এ ঘটনার প্রতিক্রিয়ায় ক্রেমলিন জাহাজ জব্দের এই ঘটনাকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছে। এএফপি’র…

Read More

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে- এ পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি জানান,‘মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাবটি আসার পরে প্রধানমন্ত্রী বলেন,  ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই/তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’

Read More

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক বলেছেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট বা দুর্নীতির সুযোগ থাকবে না। জনশক্তি রপ্তানি খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এসময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক ও সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি প্রথম দিন থেকেই বলে আসছি, কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না। এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। মন্ত্রী বলেন, প্রবাসী কার্ড হলে এখানে আর বিএমইটি কার্ড থাকবে না। একটা কার্ড দিয়ে প্রবাসীরা যেন, সব ফ্যাসিলিটি এনজয় করতে পারে সেই লক্ষ্যে আমরা…

Read More