Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    August 31, 2026

    আদানির প্রতারণার ফাঁদে বিদ্যুৎ খাত, ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জীবন

    August 31, 2026

    মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’

    August 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, September 1 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»বন রক্ষা করে স্বাবলম্বী হচ্ছেন মানুষ, চুনতিতে ৯০ লাখ টাকার লভ্যাংশের চেক বিতরণ

    বন রক্ষা করে স্বাবলম্বী হচ্ছেন মানুষ, চুনতিতে ৯০ লাখ টাকার লভ্যাংশের চেক বিতরণ

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMay 22, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে বন সংরক্ষণের পাশাপাশি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে  সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে ৯০ লাখ ৯০ হাজার টাকার লভ্যাংশের চেক বিতরণ করেছে বন বিভাগ।  শুক্রবার (২২ মে) দুপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের আয়োজনে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ অফিস চত্বরে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  বনবিভাগ সূত্রে জানা যায়, ২০০৫-০৬, ২০০৬-০৭ ও ২০০৭-০৮ অর্থবছরে সামাজিক বনায়নের আওতায় সৃজিত বাগানের গাছ বিক্রির লভ্যাংশ থেকে ৪৫ শতাংশ হারে তিন ক্যাটাগরির ৮০ জন উপকারভোগীর মাঝে মোট ৯০ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ।
    চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান বেগম। এসময় উপস্থিত ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্বাস উদ্দিন, ডুলাহাজারা সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মনজুর আলম, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বনবিট কর্মকর্তা চঞ্চল কুমার দরফদার, আজিজনগর বনবিট কর্মকর্তা রেজাউল হকসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
    প্রধান অতিথির বক্তব্যে আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ বলেন, সামাজিক বনায়নের মূল উদ্দেশ্য হচ্ছে বন সংরক্ষণের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং তাদের স্বনির্ভর করে তোলা। সামাজিক বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও নতুন বনাঞ্চল সৃষ্টিতে ইতিবাচক পরিবর্তন আসছে। তিনি বন রক্ষায় স্থানীয় জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। চুনতি বনপুকুর এলাকার উপকারভোগী জসিম উদ্দীন বলেন, এই টাকা আমার পরিবারের জন্য অনেক বড় সহায়তা। মেয়ের বিয়ের আয়োজন করতে পারব। এই টাকা না পেলে মেয়ের বিয়ের কথা কল্পনাও করতে পারতাম না।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.