Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    August 31, 2026

    আদানির প্রতারণার ফাঁদে বিদ্যুৎ খাত, ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জীবন

    August 31, 2026

    মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’

    August 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 31 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»বিনোদন»‘কিং’-এর জন্য রোমান্টিক নাচের দৃশ্যের শুটিং করলেন শাহরুখ খান ও দীপিকা পাডুকোন

    ‘কিং’-এর জন্য রোমান্টিক নাচের দৃশ্যের শুটিং করলেন শাহরুখ খান ও দীপিকা পাডুকোন

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMay 7, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাডুকোন মেট গালায় উপস্থিত না থাকলেও, তাদের আসন্ন ছবি ‘কিং’-এর একটি গানের দৃশ্যের শুটিং করতে সমুদ্রসৈকতে গিয়ে তারা অনলাইনে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ও ছবিতে দেখা যায়, সমুদ্রসৈকতে রোমান্টিক আবহে গান ও নাচের দৃশ্যের শুটিং করছেন শাহরুখ ও দীপিকা। ভাইরাল হওয়া দৃশ্যগুলোতে দুজনকে হালকা ও সাদামাটা রঙের পোশাকে দেখা যায়। সোনালি সূর্যাস্তের মনোমুগ্ধকর পটভূমিতে একে অপরের দিকে হেঁটে আসছেন তারা, এরপর কোরিওগ্রাফির সঙ্গে তাল মিলিয়ে রোমান্টিক নাচে অংশ নিচ্ছেন। ভিডিওতে আরো দেখা যায়, একটি দৃশ্য নিখুঁতভাবে ধারণ করতে শাহরুখ ও দীপিকাকে দুই-তিনবার একই নাচের স্টেপ করতে হয়েছে। মাঝে মাঝে নাচ থামিয়ে আবার আগের জায়গায় ফিরে গিয়ে নতুন করে শট শুরু করতে দেখা যায় তাদের। পুরো দৃশ্যজুড়ে ছিল সিনেমাটিক আবহ ও রোমান্সের ছোঁয়া, যা ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। শুটিংয়ের জন্য সমুদ্রসৈকতের একটি অংশ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হলেও কৌতূহলী দর্শকদের ভিড় ঠেকানো যায়নি।

    দূর থেকে শুটিং দেখার জন্য অনেক মানুষ জড়ো হন ও তাদের মধ্য থেকেই কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এরপর থেকেই ‘কিং’-এর শুটিং নিয়ে আলোচনা শুরু হয় নেটদুনিয়ায়।
    জানা গেছে, ছবির শুটিং শুরু করতে গত সপ্তাহেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন শাহরুখ ও দীপিকা। নির্মাতারা ছবির কাজ শুরু করেছেন একটি রোমান্টিক গানের দৃশ্য দিয়েই। সেট থেকে ফাঁস হওয়া ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে একটি গানের অংশও শোনা যায়। নেটিজেনদের ধারণা, সেটি ব্রিটিশ গায়ক এড শিরান-এর কোনো জনপ্রিয় গানের সুর হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে শুটিং সেট থেকে ছবি ও ভিডিও ফাঁস হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অনুরোধ জানান, ‘কিং’-এর কোনো ফাঁস হওয়া ছবি বা ভিডিও যেন কেউ শেয়ার না করেন। তার ভাষায়, পুরো টিম দর্শকদের জন্য সেরা সিনেম্যাটিক অভিজ্ঞতা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করছে ও বড় পর্দার চমক আগেভাগে নষ্ট না করাই ভালো।
    উল্লেখ্য, ‘কিং’ ২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্রগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে। শাহরুখ ও দীপিকার জনপ্রিয় জুটি এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘পাঠান’-এর মতো একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে ছবিটির। একই সময়ে হলিউডের বড় বাজেটের ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডুন: পার্ট থ্রি’ মুক্তি পাওয়ায় বক্স অফিসে বড় প্রতিযোগিতার আভাস মিলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া, দিলেন একের পর এক বিস্ফোরক তথ্য

    July 28, 2026

    আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

    July 11, 2026

    ‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.