Author: নিজস্ব প্রতিবেদক

আজ ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। একই দিন আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরির ফলও প্রকাশিত হবে। তবে, সবচেয়ে বেশি নজর রয়েছে পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ নির্বাচনের দিকে, যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াই চলছে। আজ (৪ মে) সোমবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। প্রথমে ডাকযোগে আসা ব্যালটের ভোট গণনা হবে এবং পরে ইভিএমের ভোট গণনা করা হবে। তবে, কিছু আসনে অনিয়মের অভিযোগ ওঠায় সেখানে পুনঃভোটের আয়োজন করা হয়েছিল, ফলে ওইসব আসনের ফল পরে প্রকাশ করা হবে। এর ফলে আজ ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ফল জানা যাবে। এবারের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস…

Read More

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটের দিকে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে লিমনের মরদেহ পাঠানো হয়। এ সময় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং এ উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন। গত ২৫ এপ্রিল জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট পুলিশ…

Read More

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেডের বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো-কুপন বন্ডের বকেয়া অর্থ পরিশোধে আরও ৩০ কার্যদিবস সময় বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশোধিত পরিশোধ পরিকল্পনার বিষয়ে বিনিয়োগকারীদের অনাপত্তি সনদ (এনওসি) সংগ্রহের সুযোগ তৈরি করতেই এই সময় বাড়ানো হয়েছে। সম্প্রতি কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা গেছে, নির্ধারিত সময় পার হলেও অনেক বিনিয়োগকারী এখনও বন্ডের প্রাপ্য অর্থ পাননি। এ পরিস্থিতিতে একটি সংশোধিত রিডেম্পশন পরিকল্পনা তৈরি করা হয়েছে, যা বাস্তবায়নের আগে বন্ডহোল্ডারদের সম্মতি নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে বন্ডটির ট্রাস্টি প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সময় বৃদ্ধির আবেদন করে। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং যথাযথ প্রক্রিয়ায় সম্মতি…

Read More

কক্সবাজারগামী ট্রেনে বিনা টিকিটে যাত্রী পরিবহনের দায়ে রেলওয়ের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারসহ চার স্টুয়ার্ডকে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা সাতদিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। বুধবার (২৯ এপ্রিল) রেলওয়ে পূর্বাঞ্চলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট চিফ কর্মাশিয়াল ম্যানেজার (আর) মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৩ মার্চ ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে বিনা টিকিট যাত্রী পরিবহন করে চুক্তিপত্র লঙ্ঘন করা হয়েছে। এ কাজে অনবোর্ড ক্যাটারিং সার্ভিসের চার স্টুয়ার্ড—মো. জুবায়ের হোসেন, মো. নাঈম সিদ্দিক, মো. মেহেদী হাসান, মো. মাহাবুবুর রহমানসহ ম্যানেজার মো. মাইনুল ইসলাম তুহিনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তারা সবাই ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এস এ কর্পোরেশন’র অধীনে…

Read More

দেশের সব রপ্তানি খাতকে তৈরি পোশাক শিল্পের মতো সমান সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রপ্তানি বহুমুখীকরণ ও প্রবৃদ্ধি বাড়াতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এফবিসিসিআই-এর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, তৈরি পোশাক খাতের মতোই অন্যান্য রপ্তানি খাতকেও বন্ডেড ওয়্যারহাউস সুবিধা এবং ব্যাক-টু-ব্যাক ঋণপত্র (এলসি) সুবিধা দেওয়া হবে। এতে রপ্তানি খাতে সমান সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, “আমরা যদি সব খাতে একই সুবিধা নিশ্চিত করতে পারি, তাহলে দেশের রপ্তানি আরও বাড়বে।” তবে এসব সুবিধার অপব্যবহার নিয়ে উদ্বেগের কথাও স্বীকার করেন অর্থমন্ত্রী। এ বিষয়ে তিনি…

Read More

রাজনীতি মানেই কঠোরতা, বক্তব্য আর ক্ষমতার লড়াই—এমন প্রচলিত ধারণার মাঝেই হঠাৎ এক ব্যতিক্রমী দৃশ্য নজর কেড়েছে সবার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আনুষ্ঠানিক পরিবেশের মধ্যেই প্রধানমন্ত্রী তার পাশে থাকা স্ত্রীর মাথার ওপর নিজ হাতে ছাতা ধরে হাঁটছেন। চারপাশে নিরাপত্তা ও কর্মী-সমর্থকদের উপস্থিতি থাকলেও সেই মুহূর্তে ফুটে ওঠে এক সাধারণ স্বামীর যত্নশীলতা। ভিডিওটি প্রকাশের পর অনেকেই মন্তব্য করছেন, এটি কেবল একটি দৃশ্য নয়—বরং দাম্পত্য সম্পর্কের এক নীরব প্রকাশ। কারণ বড় আয়োজন নয়, বরং ছোট ছোট যত্নই ভালোবাসাকে দৃশ্যমান করে তোলে। বর্তমান সমাজে প্রকাশ্যে ভালোবাসার এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না। তবে এই ঘটনাটি মনে করিয়ে দিয়েছে, সম্পর্কের শক্তি…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে। রোববার (৩ মে) রাজধানীর তথ্য ভবনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, স্বাধীন গণমাধ্যমের প্রতিষ্ঠানিক কাঠামো কিভাবে তৈরি করা যায় সে ব্যাপারে সরকার কাজ করছে। সমস্যা সমাধানে অংশীজনদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করতে চায় সরকার। পরবর্তীতে গণমাধ্যম কমিশন গঠন করা হবে। গণমাধ্যমকে শিল্প হিসেবে পৃষ্ঠপোষকতা দেয়া হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যেসব সাংবাদিক কারাগারে আছেন তাদের জামিন পাওয়ার অধিকার রয়েছে। তিনি আরও বলেন, নীতিগত ভাবে আইনের আওতায় সাংবাদিকদের পেশাগত সহায়তা দেয়া হবে। এছাড়া যে কোন গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং এর মধ্য দিয়ে যেতে…

Read More

বন্ধ শিল্প-কারখানা সচল করে কর্মসংস্থান বাড়াতে, কম সুদের বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা চিহ্নিত করতে নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইচ্ছাকৃত খেলাপি ও অর্থ আত্মসাতকারীরা এ সুবিধার বাইরে থাকবে। প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা বা তার বেশি ঋণ রয়েছে, এমন প্রতিষ্ঠান এ স্কিমের আওতায় আসবে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানার সম্পদ, চাকরি হারিয়েছেন অনেকে। এমন বাস্তবতায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। সে লক্ষ্যে ব্যাংকগুলো থেকে আড়াই হাজারের মতো বন্ধ ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নাম সংগ্রহ করা হয়েছে।…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রবিবার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল–১ এ অবস্থিত শপথকক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ লাভ করে। তবে, বাকি রয়েছে একজনের শপথগ্রহণ। গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তা জানান, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন (এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম বাদে, যিনি নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়ন…

Read More

দেশে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা উৎসাহিত করতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে আগামী ৩০ জুন পর্যন্ত কতিপয় শর্তসাপেক্ষে নামমাত্র কর পরিশোধ করে এসব যানবাহন আমদানি করা যাবে। রোববার (৩ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উত্থাপিত এই প্রস্তাবটি পরিবেশ উন্নয়ন ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এইচএস কোড ৮৭.০২.৪০.০০-এর আওতায় ন্যূনতম ১৭ আসন বিশিষ্ট সম্পূর্ণ নতুন ইলেকট্রিক…

Read More