Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

    July 17, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

    July 17, 2026

    দৈনিক ৫ কোটি টাকার লেনদেন, সাড়ে ৬ হাজার সিমসহ গ্রেপ্তার ৬

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 17 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»‘সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়’: প্রধানমন্ত্রী

    ‘সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়’: প্রধানমন্ত্রী

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMay 3, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়। তাই প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ ভেবে দেশের যেকোনো স্থানে যেকোনো সময়ে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ রবিবার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “সেই নির্বাচনে প্রমাণিত হয়েছে যে জনরায়ের প্রতিফলন ঘটানো সম্ভব। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে, তবে অবশ্যই সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা এবং জনগণের প্রকৃত রায় নিশ্চিত করা সম্ভব।” প্রশাসনিক কর্মকর্তাদের নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “পদোন্নতি কিংবা পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সাময়িকভাবে হয়তো লাভবান হওয়া যায়, কিন্তু এটি সামগ্রিকভাবে জনপ্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রতিটি প্রশাসনিক পদই রাষ্ট্র ও সরকারের জন্য সমান গুরুত্বপূর্ণ।”

    বিগত শাসনের সমালোচনা করে প্রধানমন্ত্রী জানান, ফ্যাসিবাদী আমলের দুর্নীতি ও লুটপাটে দেশ আজ ঋণে জর্জরিত। তিনি বলেন, “৩০ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। জনগণ স্বাভাবিকভাবেই তাদের আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন দেখতে চাইবে, আমাদের সেদিকে নজর দিতে হবে।”

    বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, “যুদ্ধ পরিস্থিতির প্রভাব থেকে বিশ্বের কোনো দেশই এখন মুক্ত নয়, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা চেষ্টা করছি জনগণের ভোগান্তি না বাড়িয়ে কীভাবে সকলের সহযোগিতায় এই পরিস্থিতি মোকাবিলা করা যায়।” উল্লেখ্য, চার দিনব্যাপী এই ডিসি সম্মেলন আগামী ৬ মে পর্যন্ত চলবে, যেখানে মাঠ পর্যায়ের সমস্যা ও সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

    July 17, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

    July 16, 2026

    স্থানীয় সরকার মন্ত্রী
    সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য

    July 16, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.