Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

    July 17, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

    July 17, 2026

    দৈনিক ৫ কোটি টাকার লেনদেন, সাড়ে ৬ হাজার সিমসহ গ্রেপ্তার ৬

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 17 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে হরমুজ পার হলো রুশ প্রমোদতরী ‘নর্ড’

    নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে হরমুজ পার হলো রুশ প্রমোদতরী ‘নর্ড’

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকApril 28, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ভূ-রাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছে রুশ ধনকুবের আলেক্সি মোর্দাসোভের মালিকানাধীন প্রমোদতরি ‘নর্ড’। প্রায় ৫০০ মিলিয়ন ডলার (প্রায় ৬ হাজার কোটি টাকা) মূল্যের এই বিশাল ইয়টটি গত রোববার (২৬ এপ্রিল) ভোরে ওমানের মাসকাট বন্দরে নোঙর করে। খবর বিবিসির।

    শিপিং ডেটা অনুযায়ী, ৪৬৫ ফুট দৈর্ঘ্যের এই প্রমোদতরি গত শুক্রবার (২৪ এপ্রিল) গ্রিনিচ মান সময় ১৪:০০টায় দুবাই মেরিনা থেকে যাত্রা শুরু করে। শনিবার সকালে এটি অত্যন্ত কড়া পাহারায় থাকা হরমুজ প্রণালি পার হয়। বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে এই পথ দিয়ে সাধারণ যান চলাচল প্রায় বন্ধ। যেখানে আগে দৈনিক গড়ে ১৪০টি জাহাজ চলত, সেখানে বর্তমানে হাতেগোনা কয়েকটি বাণিজ্যিক জাহাজ যাতায়াতের অনুমতি পাচ্ছে। এমন পরিস্থিতিতে একটি ব্যক্তিগত বিলাসতরী কীভাবে যাওয়ার অনুমতি পেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্টিল ব্যবসায়ী আলেক্সি মোর্দাসোভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইউক্রেন যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। যদিও নর্ড-এর মালিক হিসেবে তার নাম সরাসরি নেই, তবে ২০২৫ সালের রেকর্ড অনুযায়ী এটি তার স্ত্রীর মালিকানাধীন একটি রুশ ফার্মের নামে নিবন্ধিত।

    রাশিয়া ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কই এই চলাচলের মূল চাবিকাঠি বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ২০২৫ সালে দেশ দুটির মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির চুক্তির পর এই সম্পর্ক আরও জোরালো হয়েছে। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম ইয়টগুলোর অন্যতম এই ‘নর্ড’-এ রয়েছে ২০টি স্টেরুম বা বিলাসবহুল শয়নকক্ষ, সুইমিং পুল, হেলিপ্যাড এবং একটি ব্যক্তিগত সাবমেরিন। বর্তমানে এটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

    July 17, 2026

    ইরানের তেল খাত লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    July 15, 2026

    ব্রহ্মপুত্রে চীনের মেগা বাঁধ ঘিরে ভূমিকম্পের শঙ্কা, ঝুঁকিতে ভারত-বাংলাদেশ

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.