Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»নারায়নগঞ্জ»সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

    সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকApril 27, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার হয়েছেন নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল। সিরাজ মন্ডল গ্রেপ্তারের পর চার দিন পার হয়ে গেলেও এখনও সিদ্ধিরগঞ্জের সর্বত্র তার আলোচনা চলছে। চায়ের দোকান, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, হোটেল রেস্তোরায় সর্বত্র। যেখানেই মানুষের জটলা সেখানেই সিরাজ মন্ডলকে নিয়ে আলোচনা। বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে যারা কখনো রাজনীতি করে নাই তারাও সিরাজ মন্ডলকে নিয়ে আলোচনা করছেন। সিরাজ মন্ডলের ভালো কাজগুলো আজ তাকে আলোচনার কেন্দ্র বিন্দুতে নিয়ে এসেছে বলে নাসিক ৬নং ওয়ার্ডবাসী জানান। এ ব্যাপারে নাসিক ৬ নং ওয়ার্ডের কয়েকটি মসজিদের ইমাম জানান, সিরাজ মন্ডল দলমত নির্বিশেষে সকলের কাছে ভালো লোক ছিলেন। তিনি কারো ক্ষতি করেছেন এটা আমরা দেখিনি। তবে তিনি সব সরকারের আমলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা আমাদের চোখে দেখা। আওয়ামী লীগ আমলে বড় বড় মামলার আসামি হয়েছেন। এখন বিএনপির সময় গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন। তিনি একজন ভালো ও ধর্মপ্রাণ মানুষ। অনেক মসজিদ মাদ্রাসায় তার সেবা ও অবদান রয়েছে। গত রমজান মাসে তিনি নিজ উদ্যোগে প্রতিদিন ২০০ মানুষের ইফতারের ব্যবস্থা করেছেন। তার হাতের ছোঁয়ায় আজ এসও ঈঁদগা ও কবরস্থান নারায়ণগঞ্জ এর মধ্যে স্মরণীয় করে রেখেছে। নাসিক ৬নং ওয়ার্ডের কয়েকজন প্রবীণ লোক বলেন, সিরাজ মন্ডল সকলের কাছে ভালো মানুষ। শুধু কিছু আওয়ামী লীগ নেতার কাছে তিনি প্রতিদ্বন্দ্বী হয়ে আজ বিভিন্ন মামলার আসামি। তার দ্বারা কোন মানুষের ক্ষতি হয়নি। বিএনপি নেতারাও প্রকাশ্যে বলছে যে, সিরাজ মন্ডলকে দিয়ে তাদের কোনো ক্ষতি নয় বরং অনেক উপকার হয়েছে। দান-সদকায় তিনি সকলের কাছে প্রিয়। তাকে বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার করা অন্যায় হয়েছে। তিনি এই সকল ঘটনার সাথে কখনও জড়িত ছিলেন না। বরং তিনি বৈষম্য আন্দোলনের পক্ষে ছাত্র জনতার সমর্থনে ছিলেন। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তে সিরাজ মন্ডল এর মুক্তির দাবি জানাই।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.