Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    August 31, 2026

    আদানির প্রতারণার ফাঁদে বিদ্যুৎ খাত, ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জীবন

    August 31, 2026

    মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’

    August 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 31 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»টপ নিউজ ২»অনলাইন বিনিয়োগ প্রতারণা নিয়ে বিএসইসির সতর্কবার্তা

    অনলাইন বিনিয়োগ প্রতারণা নিয়ে বিএসইসির সতর্কবার্তা

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকApril 28, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    অনলাইন প্ল্যাটফর্মে শেয়ারবাজারে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণা বাড়তে থাকায় বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন বিভাগ থেকে সম্প্রতি জারি করা এক জরুরি বার্তায় এ সতর্কতা দেওয়া হয়।

    বিএসইসি জানিয়েছে, কিছু অসাধু চক্র কমিশনের নাম ব্যবহার করে অনলাইনে বিনিয়োগকারীদের প্রতারণা করছে। এসব চক্র নিজেদের অনুমোদিত ব্রোকারেজ বা সিকিউরিটিজ প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তাদের কোনো নিবন্ধন বা লাইসেন্স নেই। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এসব প্রতারক সাধারণ মানুষকে আকৃষ্ট করছে এবং ভুয়াভাবে বিএসইসি অনুমোদনের দাবি করছে।

    এছাড়া ‘প্রোসপেরিয়া সিকিউরিটিজ গ্রুপ লিমিটেড’ নামের একটি অনিবন্ধিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার নির্দিষ্ট তথ্য পাওয়া গেছে বলেও জানায় কমিশন। এ ধরনের প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

    বিনিয়োগকারীদের যে কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগের আগে তার বৈধতা যাচাই করার পরামর্শ দিয়েছে বিএসইসি। কমিশনের ওয়েবসাইটের ‘Registered Entities’ অংশ, পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ঢাকা স্টক এক্সচেঞ্জ) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ)-এর ওয়েবসাইট থেকেও তথ্য যাচাই করা যাবে।

    প্রতারণা বা অনিয়ম দেখা গেলে দ্রুত বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স বিভাগে ই-মেইলের মাধ্যমে জানানোর অনুরোধ জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও বাজারের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের নজরদারি ও সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    August 31, 2026

    সিএমএসএমই’দের ব্যবসায়িক ধারাবাহিকতা সুরক্ষা জোরদারে চুক্তি স্বাক্ষর করল পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি

    August 24, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.