Author: নিজস্ব প্রতিবেদক

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির লাশ। এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে। জানাজার সময় যত ঘনিয়ে আসছে, মানুষের উপস্থিতি ততই বাড়ছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে জানাজার উদ্দেশে তার লাশ সেখানে নেওয়া হয়। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। হাতে জাতীয় পতাকা আর মুখে স্লোগান নিয়ে আসা এই বিশাল জনস্রোত সামাল দিতে এবং ১৬টি প্রবেশপথ দিয়ে মানুষকে ভেতরে ঢোকাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে, সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর গোসলের জন্য সেখান…

Read More

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা ২ মামলায় শনিবার (২০ ডিসেম্বর) অ্যাডিয়ালা জেলের বিশেষ আদালত ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন। আদালতের বিশেষ বিচারক সেন্ট্রাল শারুখ অর্জুমান্দ এই মামলার শুনানি পরিচালনা করেন।  বুশরা বিবির সাজা— সেকশন ৪০৯ অনুযায়ী ১০ বছর; সেকশন ৫, ২ ও ৪৭ অনুযায়ী আরও ৭ বছর। ইমরান খানের সাজা— সেকশন ৪০৯ অনুযায়ী ১০ বছর; সেকশন ৫, ২ ও ৪৭ অনুযায়ী আরও ৭ বছর। একই সঙ্গে উভয়ের প্রত্যেককে ১৬.৪ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোট সাজা উভয়ের জন্যই ১৭ বছর করে। এই মামলা ইমরান খানের ২০১৮–২০২২ সাল…

Read More

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, বীর উত্তম আর নেই। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর। এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, বীর উত্তম, ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, বিমান বাহিনীর প্রথম প্রধান এবং একজন দূরদর্শী নেতা, যিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যুদ্ধ পরবর্তী বিমান বাহিনী পুনর্গঠন করেন এবং ‘বীর উত্তম’ খেতাব লাভ করেন। তার নামে ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটির নামকরণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ ও বিমান বাহিনীতে অবদান ১৯৭১ সালে…

Read More

বলিউডের বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডেকন্যা অভিনেত্রী অনন্যা পান্ডের প্রেমে মন ভেঙেছে। দীর্ঘ দুই বছরের সম্পর্কের পর আদিত্যে রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। তবে কান পেতে শোনা— বর্তমানে তিনি ওয়াকার ব্লাঙ্কো নামে একজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও সম্পর্কের কথা খোলাসা করেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের রসায়ন নিয়ে কথা বললেন অনন্যা পান্ডে।অভিনেত্রী বলেন, প্রেমের ক্ষেত্রে তিনি প্রাচীন ভাবনার মানুষ। ‘৯০-এর দশকে যেমন প্রেম হতো, ঠিক তেমনই প্রেমে বিশ্বাসী তিনি। বর্তমান প্রজন্মের দ্রুত প্রেমে পড়া ও প্রেমভাঙার সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন না। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তাই প্রতিটি সম্পর্কের আবেগ তার কাছে মূল্যবান। তিনি বলেন, আমি পরিবার ভালোবাসি।…

Read More

শেষ হতে যাচ্ছে ২০২৫, এ বছরে বিশ্ব হারিয়েছে ধর্ম, রাজনীতি, বিজ্ঞান, সাহিত্য, চলচ্চিত্র, সংগীত, ক্রীড়া ও ব্যবসা-বাণিজ্যের বহু প্রভাবশালী ব্যক্তিত্বকে। মানবসভ্যতার নানা ক্ষেত্রে যাদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, তাদের অনেকেই এ বছর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ৮৮ বছর বয়সে প্রয়াত হন ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। জীবনের শেষদিকে তিনি বলেছিলেন, ‘চার্চ যখন দেয়াল তোলে, তখন তা মানুষকে ক্ষতিগ্রস্ত করে।’ প্রথম লাতিন আমেরিকান পোপ হিসেবে তিনি চার্চের জাঁকজমক কমান, সমকামিতার বিষয়ে ক্যাথলিক অবস্থান নরম করেন এবং নারীদের নেতৃত্বে বেশি সুযোগ দেন। ভ্যাটিকানের তথ্যমতে, এপ্রিলে তার শেষকৃত্যে আড়াই লাখের বেশি মানুষ অংশ নেন। ফেব্রুয়ারিতে মারা যান ইসমাইলি মুসলিমদের আধ্যাত্মিক নেতা আগা…

Read More

লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শহীদ শরিফ ওসমান হাদির লাশ দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে জামায়াত আমির লেখেন, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে; কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন। তিনি আরও লেখেন, শহীদ ওসমান…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। একের পর এক মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিউনিউয়ে প্রবেশ করছেন ছাত্র-জনতা। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই আসতে শুরু করেন মানুষ। বেলা সাড়ে ১১টায় দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউর অনেকাংশ মানুষে ভরে গেছে। ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ইত্যাদি স্লোগানও শোনা যাচ্ছে। এদিকে শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশ পথগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। সেনাবাহিনীও টহল দিচ্ছে। র‌্যার, আনসার মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক। ১ হাজার বডি ওর্ন…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার সকাল ১০টার কিছু আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীর মর্গে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তিনি বলেন, পোস্টমর্টেম চলমান আছে, নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখান থেকে প্রয়োজনীয় কাজ শেষে হাদির মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে জানাজার জন্য। ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর পর সেখান থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে যাওয়া হয়। শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এতে যারা অংশগ্রহণ…

Read More

শুক্রবার রাত ৭টা ৪২ মিনিটে উদীচীর অফিসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ৪৭ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে চার ইউনিটের চেষ্টায় ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, এদিন রাত ৭টা ৪২ মিনিটে উদীচীর অফিসে আগুনের খবর পান তারা। ৭টা ৪৭ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে চার ইউনিটের চেষ্টায় ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Read More

যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তিতে সই করেছে টিকটকের চীনা মালিক বাইটড্যান্স। বৃহস্পতিবার কর্মীদের পাঠানো এক স্মারকে টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউ এ তথ্য জানান। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালাতে যৌথ অংশীদারত্বের ওয়াশিংটনের চাপের অবসান ঘটতে পারে। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসার একটি যৌথ উদ্যোগ (জেভি) গঠন করা হবে, যার ৫০ শতাংশ মালিকানা থাকবে ওরাকল, সিলভার লেক ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্সসহ কয়েকটি বিনিয়োগকারীর হাতে। আগামী ২২ জানুয়ারি চুক্তিটি চূড়ান্ত হতে পারে। এ চুক্তি চূড়ান্ত হলে, বাইটড্যান্সের হাতে থাকবে ১৯ দশমিক ৯ শতাংশ মালিকানা। ওরাকল, সিলভার লেক ও আবুধাবিভিত্তিক এমজিএক্স প্রত্যেকে ১৫ শতাংশ…

Read More