Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: অনলাইন ডেস্ক
ক্রিকেট নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্টের চতুর্থ দিন ভোর ৪টা টি স্পোর্টস ও সনি স্পোর্টস ৫ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড তৃতীয় টেস্টের পঞ্চম দিন ভোর ৫টা ৩০ মিনিট স্টার স্পোর্টস ১ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-পাকিস্তান বেলা ১১টা টি স্পোর্টস বিগ ব্যাশ টি-টোয়েন্টি রেনেগেডস-হারিকেনস বেলা ২টা ১৫ মিনিট স্টার স্পোর্টস ২ নারী টি-টোয়েন্টি ভারত-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা ৩০ মিনিট স্টার স্পোর্টস ১ আইএল টি-টোয়েন্টি ভাইপার্স-এমিরেটস রাত ৮টা ৩০ মিনিট টি স্পোর্টস ফুটবল লা লিগা জিরোনা-আতলেতিকো সন্ধ্যা ৭টা বিগিন অ্যাপ ভিয়ারিয়াল-বার্সেলোনা রাত ৯টা ১৫ মিনিট বিগিন অ্যাপ ইংলিশ প্রিমিয়ার লিগ অ্যাস্টন ভিলা-ম্যান ইউনাইটেড রাত ১০টা ৩০ মিনিট স্টার স্পোর্টস সিলেক্ট ১ বুন্দেসলিগা হাইডেনহাইম-বায়ার্ন রাত ১০টা ৩০…
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেন ভ্রমণে যাত্রীদের আজ (শনিবার) থেকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ঢাকা-কক্সবাজারসহ নির্দিষ্ট ছয়টি রুটে ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতু ব্যবহারের মাশুল বা ‘পন্টেজ চার্জ’ আরোপের মাধ্যমে এই ভাড়া বৃদ্ধি কার্যকর হয়েছে। এতে আসনভেদে ট্রেনের ভাড়া বেড়েছে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত। গত ১৩ বছরের মধ্যে এ নিয়ে পঞ্চমবারের মতো বাড়ল ট্রেনের ভাড়া। রেলওয়ে সূত্রে জানা গেছে, এবার সরাসরি টিকিটের মূল ভাড়া না বাড়িয়ে মূলত সেতু ব্যবহারের অতিরিক্ত মাশুল যুক্ত করা হয়েছে। রেলওয়ের নিয়ম অনুযায়ী, রেলপথে ১০০ মিটার বা তার বেশি দৈর্ঘ্যের সেতু থাকলে দূরত্ব গণনার ক্ষেত্রে সেটিকে আড়াই কিলোমিটার হিসেবে ধরা হয়, যাকে বলা…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকের ওপর থাকা নাম মুছে ‘শহীদ ওসমান হাদি’ লিখে দিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হলের প্রধান ফটকের নামফলকে ‘শহীদ ওসমান হাদি’ লেখার কাজ শুরু হয়। রাত ১১টায় লিখন সম্পন্ন হয়। হল সংসদের নেতাকর্মীসহ হলের আাবসিক শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন। হল সংসদের ভিপি মুসলিমুর রহমান বলেন, খুনিদের আদর্শিক পিতা শেখ মুজিবের নাম বাদ দিয়ে আমরা জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির নামে হলের নাম করতে চাচ্ছি। হাদি ভাইয়ের খুনিদের ইন্টেরিম ধরতে পারেনি। তাই তার একপ্রকার প্রতিশোধ হিসেবে আমরা এই নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছি। হলের শিক্ষার্থীদের সম্পৃক্ততার বিষয়ে…
দূতাবাসে অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি এবং সহকর্মীদের সঙ্গে অসংগত আচরণের অভিযোগে রাশিয়ায় ‘স্ট্যান্ড রিলিজ’ হওয়া বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্সুসিডিএ) মো. ফয়সাল আহমেদকে যুক্তরাজ্যে গ্রেফতার করেছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) যুক্তরাজ্যের একটি বিশ্বস্ত সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বার্মিংহামের সলিহুল এলাকা থেকে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হামলা ও ধর্ষণের হুমকির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৭ মে মস্কোয় বাংলাদেশ দূতাবাসে অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি ও সহকর্মীদের সঙ্গে অসংযত আচরণের অভিযোগে ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’ তথা তাৎক্ষনিকভাবে প্রত্যাহার করা হয়। সেইসঙ্গে তাকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। তবে…
সিলেটের ভারতীয় সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাটে অভিযান চালিয়ে রাইফেল তৈরির ২৫টি স্প্রিং উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান। এর আগে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গোয়াইনঘাট সীমান্ত এলাকার পান্তুমাই সীমান্তের আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্প্রিং উদ্ধার করা হয়েছে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় ভারতীয় অস্ত্রের মজুদ রয়েছে এই খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালায় বিজিবি ও পুলিশ। এসময় পান্তুমাই সীমান্তের আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্প্রিং উদ্ধার করা হয়। এতে কাউকে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বসবেন সিইসি। ইসি সূত্র জানায়, সিইসির সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে ওই সভা হবে। দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবেন সিইসি। পরে আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হবে। সভায় নির্বাচন কমিশনাররা ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদতবরণকারী ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। শনিবার (২০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় শাহাদাৎ বরণকারী ৬ জন শান্তিরক্ষীর মরদেহ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে প্রত্যাবর্তন করে। আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর…
জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে দাফন করা হয়।শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে তাকে দাফন সম্পন্ন করা হয়। বিকেল তিনটায় লাশ বহনকারীর অ্যাম্বুলেন্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের সামনের গেট দিয়ে অ্যাম্বুলেন্সটি প্রবেশ করানো হয়েছে। লাশ বহনকারী অ্যাম্বুলেন্সের ওপরে ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েমসহ তার সঙ্গীরা। অ্যাম্বুলেন্সটি আসার পাঁচ মিনিট পর কেন্দ্রীয় মসজিদের ভেতর দিয়ে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এর আগে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায়…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ইতোমধ্যে তার জন্য নির্ধারিত স্থানে পৌঁছেছেন ড. ইউনূস। জানাজা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের কিছু সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার উদ্দেশ্যে ওসমান হাদির মরদেহ আনা হয়। এর আগে, সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়। এরপর গোসলের জন্য সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছানো হয়। এদিকে, ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর-দূরান্ত থেকে অনেক মানুষ হাসপাতালের সামনে জড়ো হন। দেশে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।…
আপনার শিশুর ত্বক অত্যন্ত সংবেদনশীল ও কোমল হয়। পরিবেশগত কারণ যেমন শুষ্ক আবহাওয়া কিংবা দূষণের প্রভাবে শিশুর ত্বকে হঠাৎ করে সমস্যা দেখা দিতে পারে। তাই ছোটদের ত্বকের জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ত্বকের পরিচর্যায় ছোটখাটো ভুলও চর্মরোগের কারণ হতে পারে। শীতকালে ত্বক খসখসে হয়ে যাওয়া কিংবা র্যাশ কিংবা অ্যালার্জি দেখা দিতে পারে। এ বিষয়ে শিশুরোগ বিশেষজ্ঞরা বলেছেন, বাবা-মায়েরা প্রায়শই অজান্তে ভুল করে থাকেন। ফলে শিশুর ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়। কিছু ভুল রয়েছে, যা কখনোই বাবা-মায়ের করা উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক, এমন কয়েকটি ভুল বাবা-মায়ের এড়িয়ে চলা উচিত— প্রথমত অনেক বাবা-মা শিশুর ত্বকে প্রাপ্তবয়স্কদের স্কিনকেয়ার ব্যবহার করে থাকেন। এ…